eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4741
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ২০২১ সালে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কোন দেশকে নতুন সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি?
সঠিক উত্তর
জাম্বিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ৭৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ১৮ জুলাই ২০২১। এ সভায় মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও সুইজারল্যান্ড— এ তিনটি দেশকে সংস্থাটির সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। জাম্বিয়াকে স্বীকৃতি দেওয়া হয়নি। উল্লেখ্য, বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ১০৮টি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4742
২০২১ সালের টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয় করেন কে?
সঠিক উত্তর
ইয়াং কিয়ান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০২১ সালের টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয় করেন ইয়াং কিয়ান (চীন)। তিনি নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে এ পদক লাভ করেন। তিনি ২৫১.৮ পয়েন্ট স্কোর করেন, যা এ ইভেন্টে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4743
চাদে কোনো বস্তুর ওজন পৃথিবীর—
সঠিক উত্তর
ছয় ভাগের এক ভাগ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের ছয় ভাগের এক ভাগ। উল্লেখ্য, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। অ্যাপোলো-১১ নভোজানের মাধ্যমে মানুষ প্রথম চাঁদে অবতরণ করে ২০ জুলাই ১৯৬৯।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4744
কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
সঠিক উত্তর
পারদ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্রোমিন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে। ধাতু হিসেবে পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে। কারণ এর পরমাণুসমূহের মধ্যে দুর্বল আকর্ষণ বল থাকে। উল্লেখ্য, অন্যান্য ধাতুর তুলনায় পারদের তাপ পরিবাহিতা কম কিন্তু তড়িৎ পরিবাহিতা বেশি। পারদ একটি ভারী, রূপালি সাদা ধাতু।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4745
নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই?
সঠিক উত্তর
সুইজারল্যান্ড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সুইজারল্যান্ডের কোনো সমুদ্র বন্দর নেই। সুয়েজ, আলেকজান্দ্রিয়া ও পোর্ট সেয়দ এই তিনটি সমুদ্র বন্দর মিশরে অবস্থিত। উল্লেখ্য, জর্ডান ও ইয়েমেনের প্রধান সমুদ্র বন্দর যথাক্রমে আকাবা ও এডেন। হাইফা ইসরাইলের প্রধান সমুদ্র বন্দর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4746
হো চি মিন নগরীর পূর্ব নাম কী ছিল?
সঠিক উত্তর
সায়গন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সায়গন নদীর পাশে অবস্থিত ভিয়েতনামের হো চি মিন নগরীর পূর্ব নাম ছিল 'সায়গন'। এটি একটি প্রধান বন্দর শহর। উল্লেখ্য, ভিয়েতনামের রাজধানী হ্যানয় এবং মুদ্রা ডং। হো চি মিন দেশটির স্বাধীনতা ঘোষণা করেন ২ সেপ্টেম্বর ১৯৪৫।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4747
পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান— উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
সঠিক উত্তর
মেরি কুরি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান উভয় বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন পোল্যান্ডের মেরি কুরি। তিনি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং ১৯১১ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল বিজয়ী প্রথম নারীও মেরি কুরি। উল্লেখ্য, তার স্বামী পিয়েরে কুরি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে এবং কন্যা ইরিন জুলিও কুরি ১৯৩৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4748
ICAO-এর সদর দপ্তর কোথায়?
সঠিক উত্তর
মন্ট্রিয়ল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সদর দপ্তর মন্ট্রিয়ল (কানাডা)। এটি প্রতিষ্ঠিত হয় ৭ ডিসেম্বর ১৯৪৪। ICAO-এর পূর্ণরূপ— International Civil Aviation πrganization |
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4749
বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ক অনুচ্ছেদটি নিম্নরূপ—
সঠিক উত্তর
প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রভাষা সম্পর্কে অনুচ্ছেদ ৩-এ বলা হয়েছে 'প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা'।
বিস্তারিত ও আলোচনা
অর্থনীতি বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4750
BIDA-এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কী ছিল?
সঠিক উত্তর
বিনিয়োগ বোর্ড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে ১৯৮৯ সালে বিনিয়োগ বোর্ড গঠিত হয়। ২০১৬ সালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬ দ্বারা বিনিয়োগ বোর্ড এবং বেসরকারি কমিশন একীভূত করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) গঠন করা হয়।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4751
কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক?
সঠিক উত্তর
মেঘনা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, প্রশস্ততম এবং গভীরতম নদী মেঘনা। এ নদীর উৎপত্তি আসামের নাগা মণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড়। এ নদীর ভারতীয় অংশের নাম বরাক, যা বাংলাদেশে প্রথমে সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত ও পরে মিলিত হয়ে কালনী এবং শেষে মেঘনা নামধারণ করেছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4752
মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণায় ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কে?
সঠিক উত্তর
সাহিদা বেগম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০২২ সালে প্রদত্ত মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় 'বাংলা একাডেমি সাহিত্য' পুরস্কার লাভ করেন পান্না কায়সার। আর ২০২১ সালে মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় এ পুরস্কার লাভ করেন সাহিদা বেগম।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4753
আজকে কত তারিখ?
সঠিক উত্তর
০৩ আশ্বিন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৮ সেপ্টেম্বর ২০২১; রোজ শনিবার। বাংলা পঞ্জিকা অনুযায়ী সে দিন ছিল ৩ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4754
মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করেন?
সঠিক উত্তর
অধ্যাপক ইউসুফ আলী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং ১৯৭১ সালের ১৭ এপ্রিল এ সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। অধ্যাপক ইউসুফ আলী এ সরকারের শপথবাক্য পাঠ করান। জেনারেল এম এ জি ওসমানী এ সরকারের সেনাপ্রধান ছিলেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4755
১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন?
সঠিক উত্তর
বিচারপতি আব্দুস সাত্তার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিচারপতি আব্দুস সাত্তার বাংলাদেশের নবম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত ছিলেন।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।