eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4801
'আপণ' শব্দের অর্থ কোনটি?
সঠিক উত্তর
দোকান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'আপণ' শব্দের অর্থ— দোকান, বিপণি। আর 'আপন' অর্থ— নিজ, স্বীয়, স্বকীয়, নিজের।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4802
'উপসর্গ' কী?
সঠিক উত্তর
ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ আছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। কিন্তু শব্দের আগে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, এগুলোকে উপসর্গ বলে। যেমন : উপ + হার = উপহার, উপ + বন = উপবন, উপ + গ্রহ = উপগ্রহ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4803
নিচের কোন বাক্যটি অকর্ম ক্রিয়ার উদাহরণ?
সঠিক উত্তর
সে ঘুমায়।
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে ক্রিয়ার কর্ম নেই, তা অকর্মক ক্রিয়া। যেমন— সে ঘুমায়। মেয়েটি হাসে। ক্রিয়ার সাথে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই কর্মপদ। যেমন— আমি বই পড়ছি। কী পড়ছো? উত্তর— বই পড়ছো। কী ঘুমায়? বা কী হাসে? প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, তাই এটি অকর্মক ক্রিয়া।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4804
'হ্ন'-এর যুক্তবর্ণ কোনটি?
সঠিক উত্তর
হ + ন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'হ্ন'-এর সংযুক্ত বর্ণ হলো— হ + ন। আর ও কয়েকটি সংযুক্ত বর্ণ হলো— জ্ঞ = জ + ঞ, ঙ্ক = ঙ + চ, থ = ত + থ, ক্ষ = ক + ষ, শ্ম = হ + ম, হ = হ + ন, হ = হ + ণ, হ্ম = হ + প, দ = ন + ধ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4805
'নারিকেল' কোন শ্রেণির শব্দ?
সঠিক উত্তর
অর্ধ-তত্সম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'নারিকেল' নারি ক + √সিরি + আ সংস্কৃত বা তত্সম শব্দ। আরও কয়েকটি তত্সম শব্দ হলো— ভুবন, ধর্ম, পত্র, মনুষ্য, মস্তক, গৃহ, অশ্ব, হস্তী, আকাশ, পুষ্প, লতা, পিতৃ, দধি, কৃষ্ণ, লাভ, ক্ষতি, মহার্ঘ, বৈষ্ণব, প্রণাম, জোস্না, শ্রী ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4806
'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে'— এটি কার উক্তি?
সঠিক উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে' উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'কড়ি ও কোমল' (১৮৮৬) কাব্যগ্রন্থের 'প্রাণ' কবিতার অন্তর্গত। এ কাব্যের উল্লেখযোগ্য কবিতা— চুম্বন, বাহু, চরণ, মোহ, কেন ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4807
স্বরবর্ণের 'কার' চিহ্ন কয়টি?
সঠিক উত্তর
10
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, কার মোট দশটি। যথা— া, ि, ी, ু, ূ, ৃ, ে, ৈ, ো, ৌ। আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, ফলা মোট ছয়টি। যথা— ন, ম, য, র, ল, ব।
বিস্তারিত ও আলোচনা
বহুনির্বাচনী
4808
'নিষ্ঠুর' শব্দটির সন্ধি বিচ্ছেদ—
সঠিক উত্তর
নিঃ + ঠুর, নিঃ + ঠুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিসর্গের পরে অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়। যেমন— ধনু + টঙ্কার = ধনুটঙ্কার, নিঃ + ঠুর = নিষ্ঠুর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4809
নিচের কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎ কাল?
সঠিক উত্তর
আমি হব সকাল বেলাার পাখি।
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে ক্রিয়া পরে বা অনাগত কালে সংঘটিত হবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে। যথা— আমি হব সকাল বেলার পাখি। আমরা মাঠে খেলতে যাব।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4810
বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক?
সঠিক উত্তর
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ওশেনিয়ার সর্ববৃহৎ দেশ অস্ট্রেলিয়াতে ভোট দেওয়া বাধ্যতামূলক। অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল। ক্যানবেরা হলো অস্ট্রেলিয়ার রাজধানী। অস্ট্রেলিয়াকে 'ক্যানগারুর দেশ' বলা হয়। উল্লেখ্য, বিশ্বের প্রথম দেশ হিসেবে নিউজিল্যান্ড ১৮৯৩ সালে নারীদের ভোটাধিকার প্রদান করে।
বিস্তারিত ও আলোচনা
ইতিহাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4811
ওয়াটারলু যুদ্ধ হয় কোন সালে?
সঠিক উত্তর
1815
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৮১৫ সালে সংঘটিত ওয়াটারলু যুদ্ধে জয়ী হন ডিউক অব ওয়েলিংটন (ব্রিটেন)। এ যুদ্ধে ব্রিটেনের নেতৃত্বাধীন মিত্রশক্তির প্রধান সেনাপতি ছিলেন ডিউক অব ওয়েলিংটন এবং ফ্রান্সের প্রধান সেনাপতি ছিলেন নেপোলিয়ন বোনাপার্ট। উল্লেখ্য, বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু বেলজিয়ামে অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4812
'রোসাটম' কোন দেশের জাতীয় পরমাণু সংস্থা?
সঠিক উত্তর
রাশিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ার জাতীয় পরমাণু সংস্থা হলো 'রোসাটম'। উল্লেখ্য, বিশ্বের প্রথম নিজস্ব প্রযুক্তিতে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী দেশ রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়ন)। দেশটি সর্বপ্রথম ৪ অক্টোবর ১৯৫৭ 'স্পুটনিক-১' নামক উপগ্রহ মহাকাশে পাঠায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4813
Programme-এর ব্যাকরণগত ভুল কী?
সঠিক উত্তর
Syntax error
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রোগ্রামিংয়ের ভাষায় Syntax error-কে বলা হয় ব্যাকরণগত ভুল। প্রোগ্রামের কোনো কম্যান্ডের বানান ভুল লেখা, ভুল চিহ্ন ব্যবহার করা, কোনো চলকের প্রাথমিক মান না দিয়ে মান বৃদ্ধির নির্দেশ দেওয়া ইত্যাদি সিনট্যাক্স ভুল। এছাড়া প্রোগ্রামে যুক্তিসগত ভুল (Logical Error), নির্বাহজনিত ভুল (Execution Error) দেখা যায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4814
১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হয়?
সঠিক উত্তর
৩৬০০০০ জুল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে, ক্ষমতা, P = ১০০ ওয়াট এবং সময়, t = ১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড। আমরা জানি, w = pt .:. ব্যয়িত শক্তি = ক্ষমতা × সময় = ১০০ × ৩৬০০ = ৩৬০০০০ জুল।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4815
শনির উপগ্রহ কয়টি?
সঠিক উত্তর
82
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শনি গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি ৮২টি। উল্লেখ্য, বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতির্মণ্ডলীকে সৌরজগৎ বলে। বর্তমানে সৌরজগতের গ্রহ সংখ্যা ৮টি (পূর্বে ছিল ৯টি)।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।