eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4816
কোনটি মাইক্রো মৌল নয়?
সঠিক উত্তর
সোডিয়াম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Note: প্রশ্নটি সঠিক নয়। উল্লেখিত প্রশ্নের ক্যালসিয়াম, অক্সিজেন, সালফার হলো ম্যাক্রোমৌল এবং সোডিয়াম উপকারী মৌল। তবে প্রশ্নের 'মাইক্রো'-এর স্থলে 'ম্যাক্রো' হলে সঠিক উত্তর হবে (b) সোডিয়াম।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4817
সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে?
সঠিক উত্তর
41
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে (২৬ থেকে ৪৭ অনুচ্ছেদ) মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। এ ভাগের ৪১ নং অনুচ্ছেদ দ্বারা ধর্মীয় স্বাধীনতা এবং ৪৩ নং অনুচ্ছেদ দ্বারা গৃহ ও যোগাযোগের রক্ষণ নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া ১২ নং অনুচ্ছেদে সংবিধানের মূলনীতি ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা এবং ২৩ নং অনুচ্ছেদে সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4818
ঢাকার 'খোলাই খাল' কে খনন করেন?
সঠিক উত্তর
ইসলাম খান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৬০৮-১৬১০ খ্রিস্টাব্দে বাংলার প্রথম মুঘল সুবাদার ইসলাম খান 'খোলাই খাল' খনন করেন। এ খালটি বালু নদীকে বুড়িগঙ্গা নদীর সাথে সংযুক্ত করেছিল। খালটি পার হওয়ার জন্য ফরাশগঞ্জ ও গেভাদ্রিয়া বরাবর একটি ঝুলন্ত সেতু ছিল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4819
সম্রাট জাহাঙ্গীরের দরবারে ১য় ইংরেজ দূত কে?
সঠিক উত্তর
স্যার টমাস রো
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
স্যার টমাস রো ছিলেন সম্রাট জাহাঙ্গীরের দরবারে ১য় ইংরেজ দূত। তিনি ১৬১৫ সালে প্রথম জেমসের রাষ্ট্রদূত হিসেবে সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় আগমন করেন। উল্লেখ্য, বাণিজ্যিক সুযোগ-সুবিধা লাভের জন্য ক্যাপ্টেন হকিংস ১৬০৮ সালে ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের অনুরোধপত্র নিয়ে সম্রাট জাহাঙ্গীরের রাজসভায় আসেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4820
সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়?
সঠিক উত্তর
পাগ-মার্ক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সুন্দরবনে বাঘ গণনায় পাগ-মার্ক পদ্ধতি ব্যবহৃত হতো। এ পদ্ধতিতে বাঘের পায়ের ছাপ চিহ্নিত করে বাঘ গণনা করা হতো। সর্বশেষ ২০০৪-০৫ সালে পাগ-মার্ক বা পায়ের ছাপ পদ্ধতিতে বাঘ শুমারি করা হয়েছিল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4821
সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান?
সঠিক উত্তর
৩য়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে ৪টি উপাদান পাওয়া যায়। যথা: (ক) জনসমষ্টি (খ) নির্দিষ্ট ভূখণ্ড (গ) সরকার ও (ঘ) সার্বভৌমত্ব। সরকার রাষ্ট্র গঠনের ৩য় উপাদান। উল্লেখ্য, সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4822
স্বাধীনতাপূর্বে বাংলাদেশের জেলা ছিল কতটি?
সঠিক উত্তর
21
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৪৭ সালের পূর্ব পর্যন্ত বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে জেলার সংখ্যা ছিল ১৬টি। ১৯৪৭ সালে দেশ ভাগের সময় নদীয়া জেলা থেকে প্রাপ্ত অংশ নিয়ে বাংলাদেশ ভূখণ্ডে ১৭তম জেলা 'কুষ্টিয়া' গঠিত হয়। পরবর্তীতে ১৯৬৯ সালের ১ জানুয়ারি বৃহত্তর বরিশাল জেলা থেকে 'পটুয়াখালী' (১৮তম) এবং একই সালের ১ ডিসেম্বর বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে 'টাঙ্গাইল' (১৯তম) জেলা গঠিত হয়। এই ১৯ জেলাকেই বাংলাদেশের স্বাধীনতাপূর্বের জেলা হিসেবে বিবেচনা করা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4823
জাতীয় সংসদ ভবনের ডিজাইনার কে?
সঠিক উত্তর
লুই আই কান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এস্তোনীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক লুই আইকান বাংলাদেশ সংসদ ভবনের স্থপতি। ভবনটির পরিবর্তিত নকशा সম্পাদনা করেন হেনরি এন, উইলসকটস্। জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় ১৯৬৮ সালে এবং এর উদ্বোধন করা হয় ২৮ জানুয়ারি ১৯৮২।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4824
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
সঠিক উত্তর
করতোয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের প্রাচীন শহরের নাম পুণ্ড্রবর্ধন। প্রাচীন এই জনপদটির বর্তমান নাম মহাস্থানগড়। এটি বগুড়া জেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। খোদাই পাথর ভিটা এবং বৈরাগীর ভিটা অবস্থিত মহাস্থানগড়ে। উল্লেখ্য, সম্প্রতি (২০১৭ সালে) বাংলাদেশের মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছিল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4825
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
সঠিক উত্তর
সঞ্জয় ভট্টাচার্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। উল্লেখ্য, 'লাঙ্গল' ও 'দৈনিক নবযুগ' পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র 'ঢাকা প্রকাশ' (প্রকাশিত হয় ৮ মার্চ ১৮৬৩)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4826
রাজারবাগ পুলিশ লাইনের দুর্জয় ভাস্কর্যের শিল্পী কে?
সঠিক উত্তর
মৃণাল হক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাজারবাগ পুলিশ লাইনের 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী মৃণাল হক। তার কয়েকটি উল্লেখযোগ্য ভাস্কর্য হলো— প্রতিরোধ, প্রত্যাশা, বলাকা, সীমান্ত গৌরব, দুর্জয় ইত্যাদি। উল্লেখ্য, হামিদুর রহমান হলেন কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4827
মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড গঠিত হয় কোন সেক্টর দিয়ে?
সঠিক উত্তর
১০ নং
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুচারুভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ জুলাই সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। তন্মধ্যে ১০নং সেক্টর নৌ-কমান্ড নিয়ে গঠিত হয়। সে সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না। সে সেক্টরের গঠনের প্রধান উদ্যোক্তা ছিলেন ফ্রান্সে প্রশিক্ষণরত তৎকালীন পাকিস্তান নৌবাহিনীর আট জন বাঙালি কর্মকর্তা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4828
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত বছর বয়সে মন্ত্রিসভার সদস্য হন?
সঠিক উত্তর
34
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৩৪ বছর বয়সে ১৪ মে ১৯৫৪ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্টের সরকারের কৃষি, বন, সমবায় ও পল্লী মন্ত্রী নিযুক্ত হন। উল্লেখ্য, বঙ্গবন্ধু ১৯৫৬ সালের ১৬ সেপ্টেম্বর পূর্ব পাকিস্তান প্রাদেশিক সরকারের শিল্প, বাণিজ্য, শ্রম ও দুর্নীতি দমন দপ্তরের মন্ত্রী নিযুক্ত হন।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4829
১, ৭, ১৩, ১৯........ তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
সঠিক উত্তর
25
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রদত্ত ধারা: ১, ৭, ১৩, ১৯, ২৫। পরবর্তী সংখ্যাটি অন্তর: ৬, ৬, ৬, ৬। এখানে ধারাটিতে দেখা যায় প্রতিক্ষেত্রে ৬ বৃদ্ধি পেয়েছে। সুতরাং নির্ণেয় পরবর্তী সংখ্যা = ১৯ + ৬ = ২৫।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4830
কোনো রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13cm ও 24cm। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
সঠিক উত্তর
10
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চিত্র হতে, AC = 24 cm, আবার, AO = CO = 12 এবং AB = BC = AD = CD = 13 cm। পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, AB² = AO² + BO² ⇒ BO² = AB² - AO² = 13² - 12² = 169 - 144 ⇒ BO² = 25 ∴ BO = 5। সুতরাং অপর কর্ণ, BD = 2 BO = 2 × 5 = 10 cm।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।