eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4861
I don't feel like ....
সঠিক উত্তর
Talking to you
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কতগুলো verb আছে যেগুলোর পরে v + ing (present participle) হবে। যেমন—feel, feel like, catch, find, imagine, leave, enjoy, admit, avoid, consider, dislike, finish, fancy, recall, resist, recommend, stop, understand ইত্যাদি। উল্লেখ্য, talk to হয়, talk at নয়।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4862
Did you use to .... with dolls?
সঠিক উত্তর
play
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Did + sub + use to + v₁, অর্থাৎ verb-এর base form হবে। তাই সঠিক উত্তর অপশন (c)।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4863
All my hopes—
সঠিক উত্তর
were nipped in the bud
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে all my hopes হলো plural subject। তাই verb ও plural হবে এবং বাক্যটি passive হওয়ায় অপশন (ক) সঠিক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4864
‘যে বহু বিষয় জানে’— এককথায় কী বলে?
সঠিক উত্তর
সবজান্তা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে বহু বিষয় জানে— বহুজ্ঞ, যে সব বিষয়ে জানে—সর্বজ্ঞ/সবজান্তা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4865
‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।’— বাক্যটিতে ‘চিনিপাতা’ কোন কারক?
সঠিক উত্তর
করণ কারক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। যেমন— ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু।’ ‘লোকটা জাতিতে বৈষ্ণব’। ‘চেষ্টায় সব হয়’।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4866
‘লোকে বলে’ উক্তিটির তাৎপর্য কোনটি?
সঠিক উত্তর
সাধারণ লোক বলে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লোকে বলে উক্তিটি দ্বারা সাধারণ লোক নির্দেশ করা হয়েছে। যেমন— লোকে বলে, পাপ বাপকেও ছাড়ে না। এখানে লোক বলতে অনির্দিষ্ট এবং সাধারণ লোকককে বুঝিয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4867
‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ—
সঠিক উত্তর
ক্ষুধা + ঋত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
তৎসম স্বরসন্ধির নিয়মে অ-কার কিংবা আ-কারের পর ‘ঋত’ শব্দ থাকলে (অ, আ + ঋ) উভয় মিলে ‘আর’ হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেফ লেখা হয়। যেমন— ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত, তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত। এরূপ—শীতার্ত, ভয়ার্ত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4868
শুদ্ধ বানান কোনটি?
সঠিক উত্তর
অকৃষ্ট
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘আকৃষ্ট’ এবং ‘অকৃষ্ট’ দুটি বানানই শুদ্ধ। আকৃষ্ট অর্থ—আকর্ষণ করা হয়েছে এমন। অকৃষ্ট অর্থ—চাষ করা হয়নি এমন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4869
অধমাত্রার স্বরবর্ণ কয়টি?
সঠিক উত্তর
১টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অধমাত্রার স্বরবর্ণ ১টি—ঋ। তাছাড়া স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ ৮টি— এ, ঐ, ও, ঔ এবং পূর্ণমাত্রার বর্ণ ৬টি—অ, আ, ই, ঈ, উ, ঊ। অন্যদিকে ব্যঞ্জনবর্ণে অর্ধমাত্রার বর্ণ ৭টি এবং মাত্রাহীন বর্ণ ৬টি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4870
‘ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।’ এ ‘ইট’কে ভালো ভাষায় কী বলে?
সঠিক উত্তর
বর্ণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘ধ্বনি দিয়ে আঁট বাধা শব্দই ভাষার ইট।’ এ ‘ইট’কে বাংলা ভাষায় বর্ণ বলে। ব্যাকরণ হলো একটি ভাষা আমরা কীভাবে বলি তার নিয়মের সমষ্টি। অন্যদিকে একাধিক পদ মিলিত হয়ে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করলে তাকে বাক্য বলে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4871
‘লেক্সিকোগ্রাফি’ কোন বিষয় নিয়ে আলোচনা করে?
সঠিক উত্তর
অভিধানতত্ত্ব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লেক্সিকোগ্রাফি (lexicography) অভিধানতত্ত্ব নিয়ে আলোচনা করে। প্রত্যেক ভাষার ব্যাকরণই প্রধানত ৪টি বিষয় নিয়ে আলোচনা করে। যথা : ধ্বনিতত্ত্ব (phonology), শব্দতত্ত্ব (morphology), অর্থতত্ত্ব (semantics) ও বাক্যতত্ত্ব (syntax)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4872
ভাষার মৌলিক অংশে—
সঠিক উত্তর
ধ্বনি, শব্দ, বাক্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ভাষার মৌলিক অংশ—ধ্বনি, শব্দ ও বাক্য। প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে— ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ধ্বনির প্রতীক বর্ণ, ধ্বনির সঙ্গে ধ্বনি মিলে গঠিত হয় শব্দ। শব্দের সাথে বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয় পদ আর কতগুলো পদ মিলে যদি অর্থপূর্ণ বাক্য তৈরি করে তবে তা হয় বাক্য।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4873
বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
সঠিক উত্তর
চার্লস উইলকিন্স
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা মুদ্রাক্ষরের জনক বলা চার্লস উইলকিন্সকে। তবে বাংলা মুদ্রাক্ষর তৈরি ও প্রচলনে পঞ্চানন কর্মকারও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলা মুদ্রাক্ষর দ্বারা রচিত প্রথম গ্রন্থ ব্রাসি হালহেডের ‘A Grammar of the Bengal Language’ (১৭৭৮)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4874
ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে—
সঠিক উত্তর
ভাষার বিশ্লেষণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশেষভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ (বি + আ + √কৃ + অন)-এর প্রধান কাজ ভাষার বিশ্লেষণ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4875
ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়—
সঠিক উত্তর
সাধু ভাষারীতিতে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সাধু ভাষারীতিতে ক্রিয়া, সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। অন্যদিকে, প্রতিটি ভাষা একেকগুলো ভাষারূপের সমষ্টি, যেগুলো নানা অঞ্চলে বলা হয়ে থাকে এবং এদের মধ্যে কমবেশি পার্থক্য বিদ্যমান; এদের আঞ্চলিক উপভাষা বলে। সমাজের কোনো বিশেষ শ্রেণির ভাষাকে সামাজিক উপভাষা বলে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।