eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
ভাষা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4876
মানুষের ভাষাকে 'সাধু ভাষা' হিসেবে প্রথম অভিহিত করেন কে?
সঠিক উত্তর
রাজা রামমোহন রায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মানুষের ভাষাকে 'সাধু ভাষা' হিসেবে প্রথম অভিহিত করেন রাজা রামমোহন রায়। অন্যদিকে বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র, প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং বাংলা গদ্য ও যতিচিহ্নের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
বিস্তারিত ও আলোচনা
ভাষা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4877
বাংলা ভাষার বয়স কত?
সঠিক উত্তর
প্রায় ১০০০ বছর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব-ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। সুনীতিকুমার, জর্জ আব্রাহাম গ্রিয়ারসনসহ অধিকাংশ পণ্ডিত দশম শতাব্দীতে বাংলা ভাষার উৎপত্তি বলে মনে করেন। তবে ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, সপ্তম শতাব্দীতে এ ভাষার জন্ম। অন্যদিকে ২৫০০ বছর পূর্বে ব্রাহ্মী লিপির জন্ম, যে লিপি থেকে বাংলা লিপির উদ্ভব।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4878
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র—
সঠিক উত্তর
Stop Genocide
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র 'স্টপ জেনোসাইড' (Stop Genocide)-এর পরিচালক জহির রায়হান। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'এ স্টেট ইজ বর্ণ' (A State is born)-এর পরিচালকও জহির রায়হান।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4879
'একুশে ফেব্রুয়ারি' কী ধরনের রচনা?
সঠিক উত্তর
কবিতা সংকলন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হাসান হাফিজুর রহমান সম্পাদিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩)। এ সংকলনে কবিতা, প্রবন্ধ, গল্প, গান, নকশা ও ইতিহাস শিরোনামে ৬টি বিভাগে ২২ জন লেখকের রচনা রয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4880
বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন রচিত গ্রন্থ—
সঠিক উত্তর
পদ্মরাগ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'পদ্মরাগ' উপন্যাসটির রচয়িতা রোকেয়া সাখাওয়াৎ হোসেন। তার রচনাগুলো : উপন্যাস—সুলতানার স্বপ্ন। গদ্যগ্রন্থ— মতিচুর, অবরোধবাসিনী। অন্যদিকে 'রক্তরাগ' গোলাম মোস্তফা রচিত কাব্যগ্রন্থ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4881
বাংলা সাহিত্যে 'বীরবল' ছদ্মনাম কার?
সঠিক উত্তর
প্রমথ চৌধুরী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা সাহিত্যে প্রমথ চৌধুরী লিখতেন 'বীরবল' ছদ্মনামে। অন্যদিকে সুকান্ত ভট্টাচার্যকে 'কিশোর কবি' এবং মুকুন্দ দাসকে বলা হয় 'চারণ কবি'। 'মীর আবদুস শাকুর আল মাহমুদ' হলো আল মাহমুদের প্রকৃত নাম।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4882
'চিত্রা' রবীন্দ্রনাথের একটি—
সঠিক উত্তর
কাব্যগ্রন্থ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'চিত্রা' (১৮৯৬) রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ। বিখ্যাত 'দুই বিঘা জমি' কবিতাটি এ কাব্যের অন্তর্ভুক্ত। তার বিখ্যাত আরও কিছু কাব্যগ্রন্থ— গীতাঞ্জলি, বলাকা, মানসী, সোনার তরী, সৃজনীয়া, চৈতালি, পুনশ্চ। তার নাটক— ডাকঘর, রক্তকরবী, বিসর্জন। প্রবন্ধ— আত্মপরিচয়, সভ্যতার সংকট, পঞ্চভূত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4883
'যে আমারে চাহিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি, এবার পূজায় তারি আপনারে দিতে চাই বলি ।' চরণটির রচয়িতা -
সঠিক উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম রোমান্টিক উপন্যাস। উপন্যাসে অমিত ও লাবণ্যের প্রেমের মাধ্যমে রোমান্টিক ও ক্লাসিক ধারার দ্বন্দ্ব ওঠে এসেছে। উল্লিখিত চরণগুলো এ উপন্যাসের সর্বশেষ কবিতার শেষ অংশ। তার আরও কিছু উপন্যাস— চোখের বালি, যোগাযোগ, দুইবোন, নৌকাডুবি, গোরা, ঘরে-বাইরে।
বিস্তারিত ও আলোচনা
ভৌতবিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
বহুনির্বাচনী
4884
হিট ইঞ্জিন কী?
সঠিক উত্তর
তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর, তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হিট ইঞ্জিন (Heat Engine)-এর কাজ হলো তাপশক্তিকে যান্ত্রিকশক্তিতে রূপান্তর করা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4885
'A Daughters Tale' কী?
সঠিক উত্তর
গ্রন্থ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Hasina: A Daughter's Tale বায়োগ্রাফিক্যাল চলচ্চিত্র।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4886
বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী?
সঠিক উত্তর
সমাচার দর্পণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্রের নাম সমাচার দর্পণ যা ১৮১৮ সালের ২৩ মে প্রকাশিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4887
Blue economy কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?
সঠিক উত্তর
সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতির সাথে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Blue Economy-এর শাব্দিক অর্থ সমুদ্র সম্পদ ও সমুদ্রকে ঘিরে গড়ে ওঠা অর্থনৈতিক ব্যবস্থা যা 'ব্লু ইকোনমি' বা সমুদ্র অর্থনীতি হিসেবে পরিচিত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4888
বিভিন্ন আকারে জাল স্থাপন উপর ভিত্তি করে Network-কে কয় ভাগে ভাগ করা যায়?
সঠিক উত্তর
5
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিভিন্ন আকারে জাল স্থাপন উপর ভিত্তি করে Network-কে ৫ ভাগে ভাগ করা যায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4889
LAN কী?
সঠিক উত্তর
Local Area Networking
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
LAN হলো Local Area Network বা Local Area Networking।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4890
AUKUS জোটের সদস্য কারা?
সঠিক উত্তর
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
AUKUS জোটের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।