eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4891
ASEAN ন্যাশনালের সদস্য সংখ্যা কত?
সঠিক উত্তর
10
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ASEAN (Association of Southeast Asian Nations)-এর সদস্য দেশ ১০টি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4892
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের তারিখ কোনটি?
সঠিক উত্তর
১১ মে ২০১৮
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ১১ মে ২০১৮ (বাংলাদেশ সময় ১২ মে ২০১৮) উৎক্ষেপণ করা হয়। এটি দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4893
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়?
সঠিক উত্তর
কেপ ক্যানাভেরাল স্পেস লাঞ্চ সেন্টার
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4894
কত সালে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়?
সঠিক উত্তর
1930
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় ১৯৩০ সালে এবং প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ২০২২ সালে ২২তম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় কাতারের রাজধানী দোহায়। ২০২৬ সালের ২৩তম ফিফা বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4895
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল কোনটি?
সঠিক উত্তর
ইউনাইটেড রাশিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া। উল্লেখ্য, রাশিয়ার আইনসভার নাম ফেডারেল অ্যাসেম্বলি। দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের নাম স্টেট ডুমা এবং উচ্চ কক্ষের নাম ফেডারেল কাউন্সিল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4896
বাংলাদেশে বর্তমানে কতটি আন্তর্জাতিক বিমানবন্দর আছে?
সঠিক উত্তর
৩টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর ৩টি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা; ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট; শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম। উল্লেখ্য, স্বাধীনতার পর রাষ্ট্রপতি অধ্যাদেশ নং ১২৬ অনুসারে ১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গঠিত হয়। এর প্রধান কার্যালয়ের নাম বলাকা ভবন, যা ঢাকার কুর্মিটোলায় অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4897
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন লেটারে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান?
সঠিক উত্তর
SDG Progress Award
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) অর্জনে ২০১৫-২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সূচকে এগিয়ে থাকায় 'এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড' লাভ করেন। ২০ সেপ্টেম্বর ২০২১ SDG'র নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
বিস্তারিত ও আলোচনা
ভূগোল বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4898
বাংলাদেশের উপর দিয়ে কোন রেখাটি গিয়েছে?
সঠিক উত্তর
কর্কটক্রান্তি রেখা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অব ক্যান্সার এবং ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। বাংলাদেশের ফরিদপুর জেলা কর্কটক্রান্তি রেখা ও ৯০° দ্রাঘিমাংশের ছেদ বিন্দুতে অবস্থিত। ট্রপিক অব ক্যান্সার হলো ২৩.৫° উত্তর অক্ষাংশ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4899
ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে?
সঠিক উত্তর
১৯৪৭ সালে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৪৭ সালে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হয়। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয় ১৮ জুলাই ১৯৪৭। এ আইনের ভিত্তিতে পাকিস্তান স্বাধীনতা লাভ করে ১৪ আগস্ট ১৯৪৭ এবং ভারত স্বাধীনতা লাভ করে ১৫ আগস্ট ১৯৪৭। উল্লেখ্য, দ্বি-জাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4900
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কে?
সঠিক উত্তর
কমলা হ্যারিস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০ জানুয়ারি ২০২১ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন কমলা হ্যারিস। তিনি একাধারে দেশটির ৪৯তম, কৃষ্ণাঙ্গ এবং এশীয় বংশোদ্ভূত নারী ভাইস প্রেসিডেন্ট। উল্লেখ্য, Joe Biden (জো বাইডেন) আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ২০ জানুয়ারি ২০২১। তিনি আমেরিকার সবচেয়ে বেশি বয়সি প্রেসিডেন্ট।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4901
১৯৭১ সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কয়টি বিভাগ ছিল?
সঠিক উত্তর
পাঁচটি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্রিটিশ শাসন আমলে তৎকালীন বাংলা প্রদেশে সর্বপ্রথম বিভাগ গঠন করেন লর্ড উইলিয়াম বেন্টিংক। ১৮২৯ সালে ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম এ ৩টি বিভাগ গঠন করা হয়। পাকিস্তান শাসন আমলে খুলনা বিভাগ গঠন করা হয় ১ অক্টোবর ১৯৬০। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে ৫টি বিভাগ ছিল। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে বিভাগ সংখ্যা ৮টি। সর্বশেষ ময়মনসিংহ বিভাগ গঠন করা হয় ১৪ সেপ্টেম্বর ২০১৫।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
4902
নিচের কোনটি বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ?
সঠিক উত্তর
পূর্ব জার্মানি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রথম সমাজতান্ত্রিক দেশ হিসেবে পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১১ জানুয়ারি ১৯৭২। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশও পূর্ব জার্মানি। উল্লেখ্য, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)। ভুটানের কিছু সময় পর ভারতও ৬ ডিসেম্বর ১৯৭১ দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4903
একটি বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২ সেমি। বৃত্তের ক্ষেত্রফল কত?
সঠিক উত্তর
২ পাই
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেওয়া আছে, বৃত্তস্থ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২ সেমি। বর্গক্ষেত্রের কর্ণ = রুট টু a = ২ রুট টু, যা বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাসার্ধ r = (২ রুট টু) / ২ = রুট টু। বৃত্তের ক্ষেত্রফল = পাই r স্কয়ার = পাই (রুট টু স্কয়ার) = ২ পাই
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4904
দুটি সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. যথাক্রমে ১৫ এবং ৪২০। একটি সংখ্যা ১০৫ হলে অন্য সংখ্যাটি?
সঠিক উত্তর
60
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেওয়া আছে, গ.সা.গু. ১৫, ল.সা.গু. ৪২০ ও একটি সংখ্যা ১০৫। আমরা জানি, একটি সংখ্যা × অন্য সংখ্যা = ল.সা.গু. × গ.সা.গু. => ১০৫ × অন্য সংখ্যা = ৪২০ × ১৫ => অন্য সংখ্যা = (৪২০ × ১৫) / ১০৫ = ৬০
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
4905
একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে ৩০° কোণ উৎপন্ন করে। ভাঙা অংশের দৈর্ঘ্য ১৬ মিটার হলে খুঁটির দৈর্ঘ্য—
সঠিক উত্তর
২৪ মিটার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেওয়া আছে, খুঁটি ভূমির সাথে ৩০° কোণ এবং ভাঙা অংশের দৈর্ঘ্য ১৬ মিটার। চিত্রে, sin30° = h / 16 => 1/2 = h / 16 => h = 8. খুঁটির মোট দৈর্ঘ্য = h + 16 = 8 + 16 = 24 মিটার।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।