eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
481
'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' চরণটির রচয়িতা—
সঠিক উত্তর
চণ্ডীদাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চণ্ডীদাস রচিত বিখ্যাত একটি চরণ 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই'। তিনি মধ্যযুগের চতুর্দশ শতকের বাঙালি কবি। তিনি চৈতন্য-পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলির রচয়িতা হিসেবে বিশিষ্ট স্থান অধিকার করেছেন।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
482
দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৮০। তাদের পার্থক্যের এক-চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?
সঠিক উত্তর
12
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনে করি, সংখ্যা দুটি x, y যেখানে x > y। প্রশ্নমতে, (x/2) + (y/2) = 80 => x + y = 160 ..... (i), এবং (x - y) / 4 = 18 => x - y = 72 ..... (ii)। (i) ও (ii) সমাধান করে পাই, ছোট সংখ্যাটি ১২।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
483
এক খণ্ড 'প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড'-এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?
সঠিক উত্তর
প্যারিস মিউজিয়াম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শূন্যস্থানে এক সেকেন্ডের ১/২৯,৯৭,৯২,৪৫৮ ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে '১ মিটার' হিসেবে সংজ্ঞায়িত করা হয়। ১৯৭৩ সালে মিটারকে সংজ্ঞায়িত করা হয় যা পরবর্তীতে প্যারিস মিউজিয়ামে রক্ষিত এক খণ্ড প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড-এর দৈর্ঘ্যকে মিটার হিসেবে স্বীকৃতি দেয়।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
484
'Felicitation' means—
সঠিক উত্তর
Expression of good wish
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Felicitation অর্থ অভিনন্দন বা সংবর্ধনা জানানো (expression of good with)। অন্যদিকে feeling bad-খারাপ অনুভব করা, to conduct something-কোনো কিছু পরিচালনা করা, reading books- বই পড়া। সুতরাং সঠিক উত্তর হবে অপশন (খ)।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
485
'Out and out' means—
সঠিক উত্তর
thoroughly
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Out and out' অর্থ পুরোপুরিভাবে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে to get out-বেরিয়ে যাওয়া, thoroughly-সম্পূর্ণভাবে, not at all-একেবারেই না, someone from outside-বহিরাগত। সুতরাং সঠিক উত্তর (খ)।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
486
A Myth is —
সঠিক উত্তর
a legend
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Myth বলতে পৌরাণিক ঘটনাকে বোঝায়। Legend হলো প্রথাগত গল্প যার ভিত্তি হচ্ছে অতীতের কোনো সত্য ঘটনা। অন্যদিকে detective story-গোয়েন্দা কাহিনী, adventurous story-দুঃসাহসিক গল্প, mysterious story-রহস্যময় ঘটনাকে বুঝায়। সুতরাং সঠিক উত্তর হবে A Myth is a legend ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
487
কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম 'একুশের গান' আমার ভাইয়ের রক্তে .... গানটি পাওয়া হয়?
সঠিক উত্তর
1954
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' বিখ্যাত এ গানটি মূলত সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী রচিত একটি কবিতা। পরে এটিকে গানে রূপ দেওয়া হয়। এটি ১৯৫৪ সালে সর্বপ্রথম প্রভাতফেরীতে গাওয়া হয়। গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ এবং বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
488
'সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাভী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ।' কথাটি বলেছেন—
সঠিক উত্তর
শেখ হাসিনা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০১৪ সালে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত 'সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা' অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- 'শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ সবক্ষেত্রেই সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব এবং সৃষ্টিশীল মেধাবী মানুষ।'
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
489
নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?
সঠিক উত্তর
পঠন ও গণিতের দক্ষতা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জাতীয় শিক্ষানীতি ২০১০-এর বিধিমালা অনুসারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর Annual Primary School Census (APSC) রিপোর্ট প্রদান করে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের 'পরীক্ষণ ও মূল্যায়ন' বিভাগ এই রিপোর্টের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত উন্নয়ন সম্পর্কে মূল্যায়ন করে। এই মূল্যায়ন সূচকগুলোর মধ্যে Gender Parity Index (GPI) অন্যতম গুরুত্ববহ। এটি ছাত্র ও ছাত্রী সংখ্যার অনুপাত প্রকাশ করে।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
490
What is the synonym of 'Competent'?
সঠিক উত্তর
Capable
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Competent শব্দের অর্থ যোগ্যতাসম্পন্ন। প্রদত্ত অপশনগুলোর মধ্যে capable-সক্ষম, যোগ্য; discreet-বিচক্ষণ; prudent-বিচক্ষণ, দূরদর্শী; circumspect-সতর্ক। সুতরাং সঠিক synonym হবে অপশন (খ) capable।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
491
মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কী ছিল?
সঠিক উত্তর
কনসার্ট ফর বাংলাদেশ
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
492
Which is the meaning of 'White Elephant'?
সঠিক উত্তর
A very costly or troublesome possession
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
493
নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?
সঠিক উত্তর
ব্রি বঙ্গবন্ধু-১০০
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উচ্চ জিংক সমৃদ্ধ ধান 'ব্রি-বঙ্গবন্ধু-১০০' যা মুজিববর্ষ উপলক্ষ্যে অবমুক্ত করা হয়। বাংলাদেশে ২০১৩ সালে ব্রি ৬২ নামে প্রথম জিংক সমৃদ্ধ ধান উদ্ভাবনের পর এটি সহ বর্তমানে মোট ৬টি (ব্রি-৬২, ব্রি-৬৪, ব্রি-৭২, ব্রি-৭৪, ব্রি ৮৪ ও ব্রি বঙ্গবন্ধু-১০০) জাতের ধানের চাষ হচ্ছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
494
৭৫তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করা হয়?
সঠিক উত্তর
মুজিব: একটি জাতির রূপকার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০২২ সালে ফ্রান্সের কান শহরে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে শ্যাম বেনেগাল নির্মিত 'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়। বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে নির্মিত এই বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, জাতীয় সংগ্রাম থেকে বিজয় ও পরম আত্মত্যাগের চিত্র ফুটে উঠেছে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
495
২০০ থেকে ৪০০-এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
সঠিক উত্তর
29
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০০ থেকে ৪০০-এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়ে ধারা গঠন করলে তা হবে ২০৩ + ২১০ + ........ + ৩৯৯ এখানে, n = ২০৩ d = ৭ পদসংখ্যা n হলে, n তম পদ = a + (n - 1)d ∴ ২০৩ + (n - 1) × ৭ = ৩৯৯ বা, ৭n - ৭ = ৩৯৯ - ২০৩ বা, ৭n = ১৯৬ + ৭ = ৩০৩ ∴ n = ২৯
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।