eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5071
Which is the Correct spelling?
সঠিক উত্তর
Equilibrium
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Equilibrium অর্থ ভারসাম্য। কিছু গুরুত্বপূর্ণ spelling-accommodation, bureaucracy, cigarette, diarrhoea, liaison, lieutenant, millennium, heterogeneous, caesarean, etc ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5072
হাইফেন (-) এর পর কতক্ষণ থামতে হয়?
সঠিক উত্তর
থামার প্রয়োজন নেই
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেনের (-) ব্যবহার হয়। হাইফেনে থামার প্রয়োজন নেই। যেমন- এ আমাদের শ্রদ্ধা-অভিনন্দন, আমাদের প্রীতি উপহার।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5073
Which of the following is correct?
সঠিক উত্তর
He is tired of the job.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Tired-এর পরে of + something অথবা doing something বসে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5074
কবি সুফিয়া কামালের জন্মস্থান কোন জেলায়?
সঠিক উত্তর
বরিশাল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশাল জেলার শায়েস্তাবাদে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ— সাঁঝের মায়া, উদাত্ত পৃথিবী, মায়া কাজল। তিনি ১৯৯৯ সালের ২০ নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5075
১৯৭২ সালের বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
সঠিক উত্তর
৪টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সংবিধানের ৮নং অনুচ্ছেদ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি ৪টি। যথা : ক. জাতীয়তাবাদ, খ. সমাজতন্ত্র ও শোষণমুক্তি, গ. গণতন্ত্র ও মানবাধিকার এবং ঘ. ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5076
a + b = 7 এবং a^2 + b^2 = 25 হলে 5ab এর মান কত হবে?
সঠিক উত্তর
60
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেওয়া আছে, a + b = 7 এবং a^2 + b^2 = 25। (ii) নং সমীকরণ থেকে পাই, (a + b)^2 - 2nab = 25 => 2ab = 7^2 - 25 => 2ab = 49 - 25 => 2ab = 24 => ab = 12। সুতরাং, 5ab-এর মান = 5 × 12 = 60।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5077
১০,০০০ টাকার পণ্যের উপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত?
সঠিক উত্তর
144
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১০০০০ টাকার পণ্যের উপর ৪০% কমতিতে = (১০০০০ × ৪০/১০০) টাকা = ৬০০০ টাকা। ১০০০০ টাকার পণ্যের উপর পর পর ৩৬% ও ৪% কমতিতে = ১০০০০ × (৬৪/১০০) টাকা = ৬৪০০ টাকা এবং (৬৪০০ × ৯৬/১০০) টাকা = ৬১৪৪ টাকা। নির্ণয় কমতির পার্থক্য = (৬১৪৪ - ৬০০০) টাকা = ১৪৪ টাকা।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5078
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩। মধ্যম সংখ্যাটি কত?
সঠিক উত্তর
41
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেওয়া আছে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল = ১২৩। সুতরাং, মধ্যম সংখ্যাটি = ১২৩ / ৩ = ৪১।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5079
A question mark in parentheses can be used to —
সঠিক উত্তর
express uncertainty
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্র্যাকেটের মধ্যে (?) জিজ্ঞাসাবোধক চিহ্ন দ্বারা অনিশ্চয়তা বা অনিশ্চিত তথ্য প্রদান বোঝায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5080
ঢাকা গেট নির্মাণ করেন কে?
সঠিক উত্তর
মীর জুমলা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত মীর জুমলা গেট একটি ঐতিহাসিক মুঘল স্থাপনা। এটি ঢাকা গেট বা ময়মনসিংহ গেট নামেও পরিচিত। মুঘল সুবাদার মীর জুমলা রমনা এলাকায় গেটটি নির্মাণ করেন। তবে বর্তমানে গেটের অবশিষ্ট অংশটি ইংরেজ আমলে নির্মিত বলে মনে করা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5081
রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে জড়িত?
সঠিক উত্তর
গলফ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাইডার কাপ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দলগুলো নিয়ে অনুষ্ঠিত ১টি গলফ টুর্নামেন্ট। প্রতি দুই বছর পরপর এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রাইডার কাপের বর্তমান চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, ২৫ সেপ্টেম্বর-১ নভেম্বর ২০২৩ ইতালিতে রাইডার কাপ অনুষ্ঠিত হবে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5082
রহিম ২৪০ টাকার কতগুলো কলম কিনল। সে যদি এ টাকায় ১টি কলম বেশি পেত তবে ১টি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। রহিম কতগুলো কলম কিনল?
সঠিক উত্তর
15
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ধরি, রহিম কলম কিনেছিল x টি। প্রশ্নমতে, ২৪০/x - ২৪০/(x+1) = ১ => (240x + 240 - 240x) / (x^2 + x) = ১ => x^2 + x = 240 => x^2 + x - 240 = 0 => x^2 + 16x - 15x - 240 = 0 => x(x + 16) - 15(x + 16) = 0
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5083
Sujan had been — the run ever since the slain Councilor's brother filed the case.
সঠিক উত্তর
on
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'On the run' একটি idiom। যার অর্থ গ্রেপ্তার এড়াতে পালিয়ে পালিয়ে থাকা। সুতরাং শূন্যস্থানে On বসবে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5084
Which of the following memory is non-volatile?
সঠিক উত্তর
ROM
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Non-Volatile-এর অর্থ অনুযায়ী বা স্থায়ী। সুতরাং Non-volatile memory বলতে স্থায়ী মেমোরিকে বুঝায়। কম্পিউটারের স্থায়ী মেমোরি হলো ROM (Read Only Memory)। এ মেমোরিতে সংরক্ষিত ডেটা অপরিবর্তনীয়।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5085
শতকরা বার্ষিক ৭ টাকা হার সরল মুনাফায় ৫৫০ টাকার ৬ বছরের মুনাফা কত?
সঠিক উত্তর
২৭৩ টাকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আমরা জানি, সরল মুনাফা, I = Pnr এখানে, P = ৫৫০ টাকা, সময়, n = ৬ বছর এবং মুনাফার হার, r = ৭/১০০ .:. I = ৫৫০ × ৬ × ৭/১০০ = ২৭৩ টাকা।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।