eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
প্রবন্ধ বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
496
'একাত্তরের দিনগুলি' কার রচিত?
সঠিক উত্তর
জাহানারা ইমাম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'একাত্তরের দিনগুলি' শহীদ জননীখ্যাত জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক (দিনলিপি) গ্রন্থ যা ১৯৮৬ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। এ গ্রন্থে মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনার ধারাবাহিক বিবরণ বর্ণিত হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
497
'পণ্ডিতমূর্খ' শব্দটির ব্যাসবাক্য নিচের কোনটি?
সঠিক উত্তর
পণ্ডিত হয়েও যিনি মূর্খ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'পণ্ডিতমূর্খ' শব্দটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ। যে বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীন নয় তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলে। নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের আরো উদাহরণ: নেই পরোয়া যার = বেপরোয়া, নরাকারের পশু যে = নরপশু।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
498
ব্যাকরণের কাজ কী?
সঠিক উত্তর
ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে শাস্ত্রে ভাষার গতি-প্রকৃতি ও স্বরূপ বিচার-বিশ্লেষণ করা হয় তাকে ব্যাকরণ বলে। ভাষার গবেষণালব্ধ বিভিন্ন বিষয় থাকে যা ব্যাকরণে বিশ্রেযিত হয়। সেজন্য ব্যাকরণ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করার কাজ করে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
499
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে
সঠিক উত্তর
সমকোণে সমদ্বিখণ্ডিত করে
বিস্তারিত ও আলোচনা
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
500
একটি কবিতা পড়া হবে, তার জন্য কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের; 'কখন আসবে কবি?' 'কখন আসবে কবি?' পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
সঠিক উত্তর
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উদ্ধৃত চরণটি কবি নির্মলেন্দু গুণের 'স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো' কবিতা থেকে নেওয়া হয়েছে। এ কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ নিয়ে বলা হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
501
'দ্বীপ'-এর ব্যাসবাক্য—
সঠিক উত্তর
দুইদিকে আবধ্য জল যার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'দ্বীপ' নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ। যে বহুব্রীহি সমাস কোনো নিয়মের অধীনে নয় তাকে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলে। এ সমাসের আরও কিছু উদাহরণ :
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
502
পদ্ম সেতুর উদ্বোধন হবে কত তারিখ?
সঠিক উত্তর
২৫ জুন ২০২২
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পদ্ম সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল ৭ ডিসেম্বর ২০১৮ এবং সেতুটি উদ্বোধন করা হয় ২৫ জুন ২০২২। উল্লেখ্য, পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি ও প্রস্থ ১৮.১০ মিটার। সেতুটির স্প্যান, পিলার ও পাইল সংখ্যা যথাক্রমে ৪১টি, ৪২টি ও ২৪৪টি।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
503
এক নটিক্যাল মাইল সমান কত ফুট?
সঠিক উত্তর
6080
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১২ ইঞ্চি = ১ ফুট, ৩ ফুট = ১ গজ, ১৭৮০ গজ = ১ মাইল, ৬০৮০ ফুট = ১ নটিক্যাল মাইল
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
504
'স্টপ জেনোসাইড' প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু—
সঠিক উত্তর
মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জহির রায়হান পরিচালিত 'স্টপ জেনোসাইড' প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু মুক্তিযুদ্ধ। এটিতে ১৯৭১ সালের গণহত্যা ও শরণার্থী সম্পর্কে বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। তার আরেকটি মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত প্রামাণ্য চিত্র 'লেট দেয়ার বি লাইট'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
505
'তামার বিষ' কথাটির অর্থ—
সঠিক উত্তর
অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'তামার বিষ' বাগধারাটির অর্থ 'অর্থের কুপ্রভাব'। বাক্যে প্রয়োগ করে বলা যায়— হঠাৎ বড়লোক হয়ে রহিম মিয়াকে যেন তামার বিষে পেয়েছে, তাই সে কাউকে পরোয়া করতে চায় না।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
506
What is the adjective form of the word 'People'?
সঠিক উত্তর
Populous
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Populous অর্থ জনবহুল (জায়গা) অর্থাৎ যেখানে বিপুলসংখ্যক লোক বাস করে, যা People বা জনতার সাথে সরাসরি সম্পর্কিত। Popular অর্থ জনপ্রিয় যেটা লোকদের পছন্দের সাথে কিংবা লোকদের মাঝে পরিচয়-পরিচিতি বা প্রভাব বিস্তারের সাথে সম্পর্কিত। Popularity অর্থ জনপ্রিয়তা, এটি একটি noun। Popularize শব্দটি verb, যার অর্থ মানুষের মাঝে কোনো বিষয়কে পরিচিতি ও উপভোগ করানো।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
507
'খণ্ড প্রলয়' প্রবাদটির প্রায়োগিক অর্থ—
সঠিক উত্তর
তুমুল কাণ্ড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'খণ্ড প্রলয়' প্রবাদটির প্রায়োগিক অর্থ 'তুমুল কাণ্ড'। বাক্যে প্রয়োগ করে বলা যায়— সামান্য বিষয় থেকে এমন খণ্ড প্রলয় হবে ভাবিনি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
508
নিচের কোনটি তৎসম শব্দ?
সঠিক উত্তর
নারিকেল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে কোনোরূপ পরিবর্তন ছাড়াই সরাসরি বাংলা ভাষায় গৃহ-ত হয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। প্রশ্নোক্ত 'নারিকেল' একটি তৎসম শব্দ। এরূপ আরও কয়েকটি তৎসম শব্দের উদাহরণ : নক্ষত্র, মস্তক, হস্ত, মনুষ্য, গৃহ, বৃক্ষ, বায়ু ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
509
ল্যাটিন ভাষায় 'সেন্টি' অর্থ কী?
সঠিক উত্তর
শতাংশ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ল্যাটিন ভাষায় 'ডেসি' শব্দের অর্থ দশমাংশ, 'সেন্টি' শব্দের অর্থ শতংশ এবং 'মিলি' শব্দের অর্থ সহস্রাংশ।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
510
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
সঠিক উত্তর
36
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনে করি, একক স্থানীয় অংক x এবং দশক স্থানীয় অংক y। সংখ্যাটি = ১০y + x ... (i), প্রথমমতে, x + y = ৯ ... (ii), এবং ১০y + x + ২৭ = ১০x + y বা, ৯x - ৯y = ২৭ .∴ x - y = ৩ ... (iii), (ii) + (iii) ⇒ ২x = ১২ ⇒ x = ৬, এবং (ii) থেকে ৬ + y = ৯ ⇒ y = ৩ ∴ সংখ্যাটি = ১০ × ৩ + ৬ = ৩৬।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।