eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5086
Viurs-এর পূর্ণরূপ কী?
সঠিক উত্তর
Vital information Resources Under Seize
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কম্পিউটার ভাইরাস এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। VIRUS-এর পূর্ণরূপ হলো Vital Information Resources Under Seize অর্থাৎ গুরুত্বপূর্ণ উৎসগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। ফ্রেডরিক কোহেন ভাইরাস নামকরণ করেন।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5087
Antonym of 'dogma'—
সঠিক উত্তর
unbelief
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Dogma অর্থ কোনো দল বা সংগঠনের প্রশ্নহীন বা দ্বিধাহীন বিশ্বাস, যাকে অন্যেরা কোনো প্রশ্ন ছাড়াই গ্রহণ করবে বলে প্রত্যাশা করা হয়। Tenet অর্থ বিশ্বাস বা নীতির ধারা উপধারা। Unbelief অর্থ অবিশ্বাস। Doctrine অর্থ মূলনীতি বা মতবাদ। Principle অর্থ মূলনীতি।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5088
What is the correct antonym of 'Honorary'?
সঠিক উত্তর
Paid
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Honorary অর্থ (কোনো সংগঠনের) বেতনবিহীন (কোনো পদে থাকা)। Paid অর্থ কোনো কাজের জন্য টাকা পাওয়া। Paid-এর বিপরীত শব্দ হলো unpaid। Honourable অর্থ (যে ব্যক্তি) সম্মান পাওয়ার যোগ্য, উচ্চ নীতি সম্পন্ন (ব্যক্তি)। Literary অর্থ সাহিত্য সম্পর্কিত/বিষয়ক। সুতরাং সঠিক উত্তর অপশন (ক) paid।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5089
নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য নয়?
সঠিক উত্তর
বিভক্তি বা প্রত্যয় যুক্তকরণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যেসর্ব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে। যেমন- অজানা (অ + জানা), অভিযোগ (অভি + যোগ) শব্দে 'অ', 'অভি' হলো উপসর্গ। শব্দের অর্থের সম্প্রসারণ, সংকোচন, পরিবর্তন এবং নতুন অর্থবোধক শব্দ তৈরি করা উপসর্গের অন্যতম বৈশিষ্ট্য।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5090
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
সঠিক উত্তর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের ঘোষণাপত্র বলা হয় যে, প্রেসিডেন্ট নবগঠিত বাংলাদেশ সরকারের সকল আর্মড ফোর্সেস-এর সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবেন। এই সুপ্রিম কমান্ডারের সরল অনুবাদ হলো সর্বাধিনায়ক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5091
কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য?
সঠিক উত্তর
বীরাঙ্গনা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মাইকেল মধুসূদন দত্তের 'বীরাঙ্গনা' বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য। এ কাব্যে মোট এগারটি পত্র আছে। এ কাব্যে মধুসূদন দত্ত পৌরাণিক নারীদের আধুনিক মানুষ হিসেবে পুনর্সর্গরিত করেছেন। 'ব্রজাঙ্গনা' মধুসূদন দত্ত রচিত রাধা-কৃষ্ণ বিষয়ক গীতিকা কাব্য। 'হিমালয়' জলধর সেন রচিত ভ্রমণকাহিনি। আর 'বিলেতের পত্র' ভ্রমণকাহিনির রচয়িতা গিরিশচন্দ্র বসু।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5092
নিচে কোনটি মুক্তিযুদ্ধের ১নং সেক্টর ছিল?
সঠিক উত্তর
চট্টগ্রাম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার ফেনী নদীর পূর্বাংশের সমস্ত এলাকা নিয়ে মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টর গঠিত হয়। এ সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিলেন মেজর
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5093
ছড়া কোন ছন্দে রচিত হয়?
সঠিক উত্তর
স্বরবৃত্ত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ছন্দ তিন প্রকার। যথা: স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত ও অক্ষরবৃত্ত। স্বরবৃত্ত ছন্দে বাংলার গ্রামীণ লৌকিক ছড়াগুলো রচিত ও আবৃত্তায়িত। স্বরবৃত্ত ছন্দকে ছড়ার ছন্দ বা দলবৃত্ত ছন্দ বা লৌকিক ছন্দও বলা হয়।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5094
When you think someone is 'introspective', you think she/he is—
সঠিক উত্তর
thoughtful
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Introspective অর্থ যে ব্যক্তি নিজের ধ্যান-ধারণা ও আবেগ-অনুভূতি নিয়ে অনেক বেশি চিন্তা-প্রবণ থাকে। সুতরাং অপশন (গ)-এর thoughtful সঠিক উত্তর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5095
কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয়?
সঠিক উত্তর
তৃতীয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে। কর্মবাচ্যে কর্মে প্রথমা এবং কর্তায় তৃতীয়া বিভক্তি হয়। যেমন— মোবারক কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5096
কোনো সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ সেমি ও ৮ সেমি এবং এদের অন্তর্ভুক্ত কোণ ৩০ ডিগ্রি হলে সামান্তরিকের ক্ষেত্রফল নিচের কোনটি হবে?
সঠিক উত্তর
40
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল = absin θ এখানে, সামান্তরিকের ভূমি, a = ১০ সেমি সামান্তরিকের উচ্চতা, b = ৮ সেমি বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, θ = ৩০° .. সামান্তরিকের ক্ষেত্রফল = ১০ × ৮ × sin ৩০° = ১০ × ৮ × (১/২) = ৪০ বর্গ সেমি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5097
কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে?
সঠিক উত্তর
আল্ট্রাভায়োলেট রশ্মি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেহের মোট চাহিদার ৮০ শতাংশ ভিটামিন ডি আসে সূর্যালোক থেকে। ভিটামিন ডি পেতে শরীরে সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি প্রয়োজন। এটি হাড়, পেশি শক্তিশালী করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দুপুরের কাছাকাছি সময়ে সূর্য যখন সবচেয়ে ওপরের দিকে থাকে, তখন সূর্যের অতিবেগুনী রশ্মি ভিটামিন ডি তৈরিতে সবচেয়ে বেশি উপযোগী।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5098
What is the plural of 'stimulus'?
সঠিক উত্তর
stimuli
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Stimulus শব্দটির plural form হলো stimuli। এমন আরও কিছু শব্দ— axis, formula, focus, oasis, index, radius ইত্যাদি যাদের plural যথাক্রমে— axes, formulas/formulae, focuses/foci, oases, indexes/indices, radii।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5099
Dialect-এর পরিভাষা কোনটি?
সঠিক উত্তর
উপভাষা
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5100
'Renaissance' means—
সঠিক উত্তর
Rebirth
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Renaissance বলতে বোঝায়— ১৪শ, ১৫শ ও ১৬শ শতকে ইউরোপে যখন লোকজন প্রাচীন মিস্র ও রোমের ধ্যান-ধারণা ও সংস্কৃতির প্রতি আগ্রহী হয়ে ওঠে ও তাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে তার ব্যবহার শুরু করে। অর্থাৎ ২-৩ হাজার বছরের পুরনো গ্রেকো-রোমান সংস্কৃতির পুনর্জন্ম বা পুনরুদ্ধার ঘটার ঘটনাকেই Renaissance বলে। যার synonym—revival বা rebirth।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।