eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
বহুনির্বাচনী
5146
Choose the correct Narration of the Sentence - He said, "I shall go as soon as possible".
সঠিক উত্তর
He said that he would go as soon as possible, He said that he would go as soon as possible
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Reported speech-এ will/shall থাকলে indirect narration-এ would বসে। সঠিক উত্তর অপশন (গ)। (ক) ও (খ) সঠিক নয় এ কারণে যে এ দুটো sentence-এ অতিরিক্ত subj. it যুক্ত হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5147
(0, -1) ও (2, 3) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি x-অক্ষ থেকে কত দৈর্ঘ্যের অংশ ছেদ করে?
সঠিক উত্তর
16
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
(0, -1) ও (2, 3) বিন্দুদ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ, (x-0)(x-2) + (y+1)(y-3) = 0 => x² - 2x + y² - 3y + y - 3 = 0 ∴ x² + y² - 2x - 2y - 3 = 0 ......... (i) আমরা জানি, x² + y² + 2gx + 2fy + c = 0 ......... (ii) সমীকরণ (i) ও (ii) নং হতে পাই, g = -1, f = -1 এবং c = -3 ∴ x অক্ষ হতে কর্তিত দৈর্ঘ্য = 2√(g² - c) = 2√((-1)² - (-3)) = 2√(1+3) = 2√4 = 2×2 = 4
বিস্তারিত ও আলোচনা
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5148
'খেলাঘর' উপন্যাসের রচয়িতা কে?
সঠিক উত্তর
মাহমুদুল হক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মাহমুদুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'খেলাঘর'। অন্যদিকে, শামসুদ্দীন আবুল কালামের উপন্যাস 'কাশবনের কন্যা' এবং সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষidd লোবান'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5149
বার্ণল মলমে কোন রাসায়নিক পদার্থ বিদ্যমান?
সঠিক উত্তর
পিকরিক এসিড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পিকরিক এসিডের রাসায়নিক নাম ২, ৪, ৬-ট্রাই নাইট্রোফেনল যা বিস্ফোরক যৌগ প্রস্তুত এবং পোড়া ক্ষতের জ্বালা ও পচন নিবারণের জন্য বার্ণল মলম নামেও ব্যবহৃত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5150
নিপাতনে সিদ্ধ সন্ধির প্রয়োগ কোনটি?
সঠিক উত্তর
স্বৈরণী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নিপাতনে সিদ্ধ প্রয়োগ 'স্বৈরণী' (স্ব + ইরিনী)। ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেওয়ার নাম ‘নিপাতনে সিদ্ধ সন্ধি’। যেমন- গবাক = গো + অক্ষ, একাদশ = এক + দশ, সংস্কৃত = সম + কৃত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5151
উল বা সিল্কের কাপড়কে বিরঞ্জিত করা হয় কোন পদার্থের মাধ্যমে?
সঠিক উত্তর
জলীয় সালফার ডাই-অক্সাইড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
টেক্সটাইল বা বস্ত্র শিল্পে সিল্কের কাপড়কে বিরঞ্জিত করতে তরল সালফার ডাই-অক্সাইড (SO₂) ব্যবহৃত হয়। সিল্ক বা উলের কাপড় ব্লিচিং (Bleaching) করতে আরও কিছু কেমিক্যালের মধ্যে সোডিয়াম হাইড্রোসালফাইড, সোডিয়াম বা জিংকে সালফোজাইন্ড ফরমালডিহাইড ব্যবহৃত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5152
বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্ত শব্দের প্রয়োগের উদাহরণ কোনটি?
সঠিক উত্তর
নামিল নভে বাদল ছলছল বেদনায়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশেষণ পদ হিসেবে দ্বিরুক্ত শব্দের প্রয়োগের উদাহরণ 'নামিল নভে বাদল ছলছল বেদনায়'। অন্যদিকে- 'বৃষ্টির ঝমঝমানি আমাদের অস্থির করে তোলে'- বিশেষ্যপদ রূপে দ্বিরুক্ত 'চিকচিক করে বালি কোথা নাহি কাদা'- ক্রিয়া বিশেষণ এবং 'কলকলিয়ে উঠল সেথায় নারীর প্রতিবাদ'- ক্রিয়াপদ রূপে দ্বিরুক্ত।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5153
Nobody knows how the Indian cricket team is going to cope with the difficult and seamer-friendly wickets in Australia. Choose the option which is closest in meaning to the underlined phrase in the above sentence.
সঠিক উত্তর
put up with
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Cope with (পেড়ে ওঠা, সহ্য করা) যার সমার্থক group verb হলো put up with (সহ্য করা)। তাই অপশন (ক) সঠিক উত্তর।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5154
Which of the following word represents antonym of the word 'Laconic'?
সঠিক উত্তর
Garrulous
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Laconic (হ্রস্বভাষী) এর বিপরীত শব্দ হলো garrulous (বাচাল)। তাছাড়া blithe অর্থ আমুদে, প্রফুল্ল; flagrant অর্থ অতি অসৎ, নিদারুণ, এবং intransigent অর্থ একরোখা।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5155
কোন পরীক্ষায় ৩৫% ছাত্র এক বিষয়ে, ৪২% ছাত্র অন্য বিষয়ে ফেল করে এবং ১৫% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। যদি মোট পরীক্ষার্থী ২৫০০ জন হয় কত জন ছাত্র শুধুমাত্র একটি বিষয়ে পাস করেছে?
সঠিক উত্তর
1175
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এখানে, এক বিষয়ে ফেল = ৩৫%। সুতরাং এক বিষয়ে পাস = (১০০ - ৩৫)% = ৬৫%। অন্য বিষয়ে ফেল = ৪২%। সুতরাং অন্য বিষয়ে পাস = (১০০ - ৪২)% = ৫৮%। উভয় বিষয়ে ফেল = ১৫%। সুতরাং উভয় বিষয়ে পাস = (১০০ - ১৫)% = ৮৫%। শুধুমাত্র এক বিষয়ে পাস = (৮৫ - ৬৫)% = ২০%। শুধুমাত্র অন্য বিষয়ে পাস = (৮৫ - ৫৮)% = ২৭%। মোট শুধুমাত্র এক বিষয়ে পাস = (২০ + ২৭)% = ৪৭%। ২৫০০ জনের মধ্যে = ২৫০০ এর ৪৭% = ১১৭৫ জন।
বিস্তারিত ও আলোচনা
নাটক বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5156
মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবনবৃত্তান্ত জিয়া হায়দারের কোন নাটকে প্রস্ফুটিত হয়েছে?
সঠিক উত্তর
সাদা গোলাপের আগুন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুক্তিযুদ্ধের বীরাঙ্গনাদের জীবনবৃত্তান্ত জিয়া হায়দারের 'সাদা গোলাপের আগুন' নাটকে প্রস্ফুটিত হয়েছে। অন্যদিকে- 'ভদ্র সুন্দর কল্যাণী আনন্দ', 'পঙ্কজ বিশ্বাস' তার উল্লেখযোগ্য নাটক এবং 'মুক্তি মুক্তি' রূপান্তরিত নাটক।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5157
ন্যাটালিট হিসেবে কোন কোন জৈব পদার্থ ব্যবহৃত হয়?
সঠিক উত্তর
অ্যালকোহল ও ইথার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ন্যাটালিট হলো অ্যালকোহল (ইথানল) এবং ডাই ইথাইল ইথার-এর মিশ্রণ যা পেট্রোলের পরিবর্তে ব্যবহার করা যায়।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5158
A = (cotθ + cosecθ - 1) / (cotθ - cosecθ + 1) এবং B = cotθ + cosecθ হলে A² - B²-এর মান কত?
সঠিক উত্তর
0
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেওয়া আছে, A = (cotθ + cosecθ - 1) / (cotθ - cosecθ + 1) এবং B = cotθ + cosecθ। সমীকরণ (i) নং হতে পাই, A = (cotθ + cosecθ - (cosec²θ - cot²θ)) / (cotθ - cosecθ + 1) [∵ cosec²θ - cot²θ = 1] = ((cotθ + cosecθ) - (cosecθ + cotθ)(cosecθ - cotθ)) / (cotθ - cosecθ + 1) = ((cotθ + cosecθ)(1 - cosecθ + cotθ)) / (1 - cosecθ + cotθ) = cotθ + cosecθ = B। সুতরাং A² - B² = B² - B² = 0
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5159
শরীরের ভেতর কোমল টিস্যুর অভ্যন্তরীণ গঠনগত পার্থক্য বোঝার জন্য সর্বোত্তম পদ্ধতি কোনটি?
সঠিক উত্তর
এমআরআই
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
MRI বা Magnetic Resonance Imaging দ্বারা শরীরের ভেতরকার কোমল টিস্যুর পার্থক্যগুলো স্পষ্টভাবে বোঝা যায়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5160
বায়োফুয়েল উৎপাদনে শীর্ষ কোন দেশ?
সঠিক উত্তর
আমেরিকা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে জৈব রাসায়নিক যৌগ জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তাকে বায়োফুয়েল বলে। সবচেয়ে প্রচলিত দুটি জৈব জ্বালানি বায়োইথানল এবং বায়োডিজেল। মার্কিন যুক্তরাষ্ট্র বায়োফুয়েল তথা বায়োইথানলের বৃহত্তম উৎপাদক। আর ইইউ বায়োডিজেলের বৃহত্তম উৎপাদক।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।