eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5161
নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
সঠিক উত্তর
নীড় সন্ধানী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নগর ও গ্রামের জীবনের পটভূমিতে রচিত উপন্যাস 'নীড় সন্ধানী'। অন্যদিকে ভারত বিভাগের পটভূমিতে রচিত হাসান আজিজুল হকের 'আগুন পাখি', 'জীবন পথের যাত্রী'- আবুল ফজল এবং সেলিনা হোসেন রচিত উপন্যাস 'পোকামাকড়ের ঘরবসতি'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5162
'জাতের নামে বজ্জাতি সব জাত-জালিয়াাত খেলছে জুয়া' এই লাইনটি কাজী নজরুলের ইসলামের কোন কাব্যগ্রন্থে রয়েছে?
সঠিক উত্তর
বিষের বাঁশী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উল্লিখিত লাইনটি কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত গ্রন্থগুলোর মধ্যে অন্যতম গ্রন্থ 'বিষের বাঁশী' থেকে নেওয়া হয়েছে। ১৯২৮ সালে এটি নিষিদ্ধ করা হয়। অন্যদিকে 'সাম্যবাদী' ও 'অগ্নিবীণা' তার বিদ্রোহী প্রধান কাব্যগ্রন্থ এবং 'সঞ্চিতা' কাব্যগ্রন্থটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5163
নিচের কোন শহর European Capital of Culture হিসেবে নির্বাচিত হয়নি?
সঠিক উত্তর
মালাগা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লিসবন ১৯৯৪ সালে, রিজেকা ও গ্যালওয়ে ২০২১ সালে ইউরোপিয়ান ক্যাপিটাল অব কালচার হিসেবে নির্বাচিত হয়েছিল। এই ক্যাটাগরিতে ২০২২ সালে নির্বাচিত শহরগুলো হলো এসচ-সুর-আলজেট (লুক্সেমবার্গ), কাউনাস (লিথুয়ানিয়া) এবং নোভি সাদ (সার্বিয়া)।
বিস্তারিত ও আলোচনা
সাহিত্য বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5164
A term that implies literature which has no or not much significance is—
সঠিক উত্তর
Grub Street
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Grub street হলো একটি creative writing centre । যেটা literary 'র কোনো term না।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5165
1 / sin 10° + ∓3 / cos 10° -এর মান কত?
সঠিক উত্তর
0.5
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রদত্ত রাশি = (1 / sin 10°) - (∓3 / cos 10°) = (cos 10° - ∓3 sin 10°) / (sin 10° cos 10°) = 4
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5166
জাতিসংঘের Resident Coordinator হিসেবে কতজন বাংলাদেশি কাজ করেছেন?
সঠিক উত্তর
2
বিস্তারিত ও আলোচনা
সাহিত্য বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5167
Chaucer first used his rhyme-royal stanza in which literature?
সঠিক উত্তর
Troilus and Criseyde
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Rhyme-royal stanza is seven-line iambic pentameter stanza। এরকম stanza প্রথম ব্যবহার করেছেন Geoffrey Chaucer তার বিখ্যাত epic poem Troilus and Criseyde-তে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5168
বাংলাদেশে কত তারিখে P4G তে যোগদান করে?
সঠিক উত্তর
২৪ সেপ্টেম্বর, ২০১৯ খ্রিষ্টাব্দ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবুজ উন্নয়নের লক্ষ্যে গঠিত বৈশ্বিক জোট P4G (Partnering for Green Growth and the Global Goals 2030)। ২৪ সেপ্টেম্বর ২০১৯ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এ জোটে যোগদান করে। এ জোটের অংশীদার দেশ ১২টি।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5169
একটি নল ১২ মিনিটে একটি শূন্য জলাধার পূর্ণ করে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। জলাধারটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হলে তা ১৬ মিনিটে পূর্ণ হয়। জলাধারের পানি ধারণ ক্ষমতা কত?
সঠিক উত্তর
১৯২ লিটার
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মনে করি, জলাধারটি x মিনিটে পানি বের করে দেয়। প্রশ্নমতে, (১/১২) - (১/x) = (১/১৬) => (১/x) = (১/১২) - (১/১৬) => (১/x) = (৪-৩)/৪৮ => (১/x) = (১/৪৮) => x = ৪৮. ১ মিনিটে জলাধারটি পানি বের করে দেয় ১৪ লিটার। ৪৮ মিনিটে (১৪ × ৪৮) = ১৯২ লিটার। সুতরাং জলাধারটির পানি ধারণ ক্ষমতা ১৯২ লিটার।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5170
উত্তম অগ্নিনিবারক কোনটি?
সঠিক উত্তর
বিসিএফ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিসিএফ বা ব্রোমোক্রোরো ডাই ফ্লুরোমিথেন অগ্নি নির্বাপনে ব্যবহৃত হয়। এর রাসায়নিক সংকেত CF2ClBr। বিসিএফ মূলত মূল্যবান যন্ত্রপাতিতে আগুন থেকে সুরক্ষায় ব্যবহৃত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5171
বুদ্ধিজীবী সম্প্রদায়ের নিকট জনপ্রিয়তা অর্জনকারী কোন পত্রিকার কথা 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থে উল্লেখ করা হয়েছে?
সঠিক উত্তর
মিল্লাত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থে 'মিল্লাত' পত্রিকার কথা বলা হয়েছে। এটি তার আত্মজীবনীমূলক গ্রন্থ। ২০১২ সালের জুন মাসে বইটি প্রকাশিত হয়। ইংরেজি, আরবি, উর্দূ, জাপানি, চীনাসহ বিশ্বের আরো অনেক ভাষায় বইটি প্রকাশ হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5172
কোন শিল্পী The Concert for Bangladesh-এ সক্রিয় অংশগ্রহণ করেন?
সঠিক উত্তর
এরিক ক্ল্যাপটন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১ আগস্ট ১৯৭১ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় 'দা কনসার্ট ফর বাংলাদেশ' নামের সঙ্গীতানুষ্ঠান। জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রিস্টন, লিয়ন রাসেল, ব্যাড ফিঙ্গার, রিঙ্গো স্টার প্রমুখ নামকরা সঙ্গীতশিল্পী।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5173
Which one in the following indicates equative to 'X costs more than Y'?
সঠিক উত্তর
X doesn't cost as little as Y
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
"X cost more than Y" অর্থ x-এর দাম y-এর চেয়ে বেশি। অপশনগুলোর মধ্যে শুধুমাত্র 'গ' নং এই অভিন্ন অর্থ প্রকাশ করছে।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5174
Out of the following four sentences, select the most suitable sentence with respect to grammar and usage:
সঠিক উত্তর
Since the report lacked the needed information, it was of no use to them.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Since + past tense + past tense। অর্থাৎ যৌক্তিক কোনো কারণ নির্দেশ করতে conjunction হিসেবে since ব্যবহার করা হয়। এক্ষেত্রে since-এর পর দুটো sentence, past indefinite হতে পারে। অপশন (ক) ছাড়া বাকি তিনটি sentence-এ grammatical ভুল রয়েছে।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5175
ফুল ফোটা, অঙ্কুরোদ্গম-এর ক্ষেত্রে কোন এনজাইমের ভূমিকা আছে?
সঠিক উত্তর
জিউবেরেলিন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
উদ্ভিদের পাকা বীজে, চারাগাছে, বীজপত্রে, বর্ধিষ্ণু পাতা ইত্যাদি থেকে উৎপন্ন টারপিনয়েড জাতীয় যে জৈব...
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।