eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5251
”সূর্য” এর প্রতিশব্দ
সঠিক উত্তর
আদিত্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সূর্য রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, পুষা, সূর, মিত্র, দিনপতি, বালকি, অর্ষমা
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5252
‘আফ্রিদি’ উপজাতি কোন দেশে বাস করে?
সঠিক উত্তর
পাকিস্তান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের ওয়াজিরিস্তানে প্রধানত ‘আফ্রিদি’ উপজাতিরা বসবাস করে। আফ্রিদি উপজাতিরা পশতু ভাষায় কথা বলে। উল্লেখ্য, পাকিস্তানের বিখ্যাত ক্রিকেটার শহীদ আফ্রিদি এই উপজাতি গোষ্ঠীর।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5253
সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য গ্রহণকারী দেশ কোনটি?
সঠিক উত্তর
ইথিওপিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
[Note : বর্তমানে বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত অর্থের ভিত্তিতে সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য গ্রহণকারী দেশ ইউক্রেন। তবে উল্লিখিত অপশন অনুযায়ী সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্য সাহায্য গ্রহণকারী দেশ ইথিওপিয়া।]
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5254
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর কোনটির জন্য বিখ্যাত?
সঠিক উত্তর
অটোমোবাইল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহর পৃথিবীর বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র। ডেট্রয়েটকে পৃথিবীর মোটরগাড়ির শহর বলা হয়। পৃথিবীর বিখ্যাত ফোর্ড গাড়ির নির্মাতা হেনরি ফোর্ড ১৯০৪ সালে ডেট্রয়েটে ফোর্ড মোটর কোম্পানি প্রতিষ্ঠা করেন।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5255
Choose the correct article : Can you please help me pick out — birthday present for my father?
সঠিক উত্তর
a
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Birthday gift নির্দিষ্ট না হওয়ায় শূন্যস্থানে a বসবে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5256
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে ঐ বিদ্যুৎ কেন্দ্র থেকে সর্বোচ্চ কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে?
সঠিক উত্তর
২৪০০ মে. ও.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট হতে মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে রাশিয়ার রোসাটম কোম্পানি সহযোগিতা করছে। ২০১৩ সালে এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং ২০২৪ সালে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5257
বাংলাদেশে বৃহত্তম জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কোনটি?
সঠিক উত্তর
খুলনা শিপইয়ার্ড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা খুলনা শিপইয়ার্ড লিমিটেড। এটি খুলনার লবণচরায় অবস্থিত। উল্লেখ্য, বাংলাদেশের আনন্দ শিপইয়ার্ড কর্তৃক নির্মিত জাহাজ স্টেলা মেরিস ডেনমার্কে প্রথম রপ্তানি করা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5258
‘ব্রিসবেন’ কোন দেশের সমুদ্র বন্দর?
সঠিক উত্তর
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্রিসবেন শহরটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী এবং একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। দেশটির আরও কয়েকটি সমুদ্রবন্দর— সিডনি, মেলবোর্ন, ডারউইন। যুক্তরাজ্যের কয়েকটি সমুদ্র বন্দর— কার্ডিফ, ব্রিস্টল, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5259
অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি?
সঠিক উত্তর
১টি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষায় অর্ধমাত্রার স্বরবর্ণ ১টি। যথা— ঋ। অন্যদিকে, স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ ৪টি। যথা— এ, ঐ, ও, ঔ এবং পূর্ণমাত্রার বর্ণ ৬টি। যথা— অ, আ, ই, ঈ, উ, ঊ।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5260
‘ন্যায়সঙ্গত’ কোন ধরনের সমাস-সাধিত পদ?
সঠিক উত্তর
তৎপুরুষ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘ন্যায়সঙ্গত’ তৎপুরুষ সমাস। পূর্বপদে তৃতীয়া বিভক্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয় তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে। যেমন— ন্যায় দ্বারা সঙ্গত = ন্যায়সঙ্গত, বিবেক দ্বারা হীন = বিবেকহীন, দেশ কর্তৃক বরেণ্য = দেশবরেণ্য।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5261
করোনা ভাইরাস রোগের প্রাদুর্ভাবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে কোন দেশে?
সঠিক উত্তর
ব্রাজিল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে ব্রাজিলে। করোনা ভাইরাসে সর্বোচ্চ মৃত্যুবরণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ভারত করোনা ভাইরাস সংক্রমণে দ্বিতীয় এবং মৃত্যুবরণে তৃতীয় অবস্থানে (৩১ মে ২০২২ WHO রিপোর্ট)।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5262
কোন বিরামচিহ্নে থামার প্রয়োজন নেই?
সঠিক উত্তর
হাইফেন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘হাইফেন’ বিরামচিহ্নে থামার প্রয়োজন নেই। অন্যদিকে, ড্যাশ ও কোলনে এক সেকেন্ড স্থিতিকাল এবং সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময় থামতে হবে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5263
HIV হলো এক প্রকার—
সঠিক উত্তর
ভাইরাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
HIV (Human Immunodeficiency Virus) এমন একটি ভাইরাস যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে মানবদেহে মরণব্যাধি এইডস রোগের সৃষ্টি করে। আরও কিছু ভাইরাসজনিত রোগ হলো— জন্ডিস, হাম, জলাতঙ্ক ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5264
‘আকুঞ্চন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
সঠিক উত্তর
প্রসারণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘আকুঞ্চন’ শব্দের বিপরীতার্থক শব্দ প্রসারণ। অন্যদিকে, ‘কুঞ্চন’ শব্দের বিপরীত শব্দও প্রসারণ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5265
২০২০ সালে কত জন নারী নোবেল পুরস্কার পেয়েছেন?
সঠিক উত্তর
৪ জন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০২০ সালে ৪ জন নারী নোবেল পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, ২০২৩ সালে চারজন নারী নোবেল পুরস্কার লাভ করেন। তারা হলেন হাঙ্গেরির ক্যাটালিন ক্যারিকো (চিকিৎসাবিজ্ঞান), যুক্তরাষ্ট্রের ক্লডিয়া গোল্ডিন (অর্থনীতি), ইরানের নার্গিস মোহাম্মদী (শান্তি) এবং ফ্রান্সের অ্যানি লিয়ের (পদার্থবিজ্ঞান)।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।