eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5266
‘ঢোঁড়াই চরিতমানস’ উপন্যাসের লেখক কে?
সঠিক উত্তর
সতীনাথ ভাদুড়ী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সতীনাথ ভাদুড়ীর অন্যতম উপন্যাস ‘ঢোঁড়াই চরিতমানস’। তার আরো কয়েকটি উল্লেখযোগ্য উপন্যাস— জাগরী, অচিনরাগিনী, সংকট।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5267
‘ভাড়ুদত্ত’ কোন কাব্যের চরিত্র?
সঠিক উত্তর
চণ্ডীমঙ্গল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘চণ্ডীমঙ্গল’ কাব্যের অন্যতম চরিত্র ভাড়ুদত্ত। চণ্ডীমঙ্গল কাব্য ধারার প্রধান কবি মুকুন্দরাম চক্রবর্তী। ‘অন্নদামঙ্গল’ কাব্যের প্রধান চরিত্র— হীরামালিনী, ঈশ্বরী পাটনী, বিদ্যা ও সুন্দর। ‘মনসামঙ্গল’ কাব্যের প্রধান চরিত্র চাঁদ সওদাগর, বেহুলা এবং ‘ধর্মমঙ্গল’ কাব্যের অন্যতম চরিত্র লাউসেন ও হরিশ্চন্দ্র।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5268
Which one of the following words means the similar of 'Diversity'?
সঠিক উত্তর
difference
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Diversity (ভিন্নতা) এর similar হলো difference (ভিন্নতা, পার্থক্য)। অন্যদিকে uniformity, identity ও similarity অর্থ অভিন্নতা, একই, সংগতি ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5269
Complete the sentence : '— said than done'.
সঠিক উত্তর
easier
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘করার চেয়ে বলা সহজ’ এটির ইংরেজি translation 'easier said than done'। তাই শূন্যস্থানে easier বসবে।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5270
‘কুহেলিকা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রন্থ?
সঠিক উত্তর
উপন্যাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘কুহেলিকা’ (১৯৩১) কাজী নজরুল ইসলামের উপন্যাস। এটি তার তৃতীয় এবং সর্বশেষ উপন্যাস। তার অন্য দুটি উপন্যাস হলো— ‘বাঁধন হারা’ (১৯২৭) এবং ‘মৃত্যুক্ষুধা’ (১৯৩০)।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5271
Length of an individual span of Padma Bridge is—
সঠিক উত্তর
150m
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পদ্মা সেতুর স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং মোট স্প্যান ৪১টি। পদ্মা সেতুর পিলার ও পাইল সংখ্যা যথাক্রমে ৪২টি ও ২৯৪টি। আর পদ্মা সেতু উদ্বোধন করা হয় ২৫ জুন ২০২২।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5272
Select the correct connector. Scarcely had I thought of having ice cream — my mother bought one for me.
সঠিক উত্তর
when
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Scarcely had দিয়ে শুরু হওয়া বাক্যের ২য় clause-এ when থাকে। তাই শূন্যস্থানে when বসবে।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5273
Pick out the clause in the following sentence : Neha played when evening came.
সঠিক উত্তর
when evening came
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'When evening came' অংশটি পূর্ববর্তী verb played-কে modify করায় এটি adverbial clause।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5274
'Under The Greenwood Tree' by William Shakespeare is a—
সঠিক উত্তর
Poem
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Under The Greenwood Tree' William Shakespeare-এর লেখা একটি কবিতা।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5275
কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা হলেন—
সঠিক উত্তর
ম্যাক্সপ্লাঙ্ক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'আলোকরাশি' কোনো উৎস থেকে অনবরত বের না হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয়। যা আলোর কোয়ান্টাম তত্ত্ব হিসেবে পরিচিত। ১৯০০ সালে জার্মান বিজ্ঞানী ম্যাক্সপ্লাঙ্ক কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5276
Change the voice : 'Do not laugh at the lame man'
সঠিক উত্তর
Let not the lame man be laughed at
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Imperative sentence-কে passive করতে let দিয়ে বাক্য শুরু করতে হয় ও negative-এর ক্ষেত্রে let-এর পরে not বসে। এরপরে active-এর object subject হিসেবে বসে ও মূল verb-এর passive (be + v3) হয়।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5277
‘হাতহদাই’ নাটকটি কে লিখেছেন?
সঠিক উত্তর
সেলিম আল দীন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘হাতহদাই’ নাটকটি লিখেছেন সেলিম আল দীন। তার রচিত আরো কয়েকটি নাটক— ঘুম নেই, ঢাকা, হরগজ, একটি মারমা রূপকথা, কীর্তনখোলা, স্বর্ণবোয়াল।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5278
Choose the correct linking word : He wasn't able to finish his work — he tried as hard as he could.
সঠিক উত্তর
even though
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Even though অর্থ সত্ত্বেও। শূন্যস্থানে even though বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5279
‘খুমি’ উপজাতির বাস কোন জেলায়?
সঠিক উত্তর
বান্দরবান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশে ‘খুমি’ উপজাতিরা বান্দরবান জেলায় বসবাস করে। বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা ৫০টি। বাংলাদেশের বৃহত্তম উপজাতি চাকমা এবং একমাত্র মুসলমান উপজাতি পাঙন। পার্বত্য চট্টগ্রামে মোট ১১টি উপজাতি বাস করে।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5280
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক?
সঠিক উত্তর
মুক্তধারা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘মুক্তধারা’ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাংকেতিক নাটক। অন্যদিকে ‘চতুরঙ্গ’ ও ‘শেষের কবিতা’ উপন্যাস এবং ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থ।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।