eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5281
বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা ছিল—
সঠিক উত্তর
৩৪ জন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। এ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5282
Which one of the correct expression?
সঠিক উত্তর
The thief ran away lest he should be arrested.
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Lest যুক্ত clause-টি সঠিক। কারণ lest-এর পরে should বসে। বাকি বাক্যগুলোতে সঠিক conjunction ব্যবহৃত হয়নি।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5283
Choose appropriate preposition to fill in the blank : I can't make — my mind where to take my vacation
সঠিক উত্তর
up
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Make up one's mind' phrase-টির অর্থ কোনো সিদ্ধান্ত নেওয়া। তাই শূন্যস্থানে up বসবে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5284
STATUE OF LIBERTY-এর স্থপতির নাম কি?
সঠিক উত্তর
বার্থোলডি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘স্ট্যাচু অব লিবার্টি’ এর স্থপতি বা নকশাকার ছিলেন ফ্রান্সের ফ্রেডেরিক অগাস্ট বার্থোলডি এবং এর ধাতব কাঠামো নির্মাণ করেন গুস্তাভ আইফেল। এটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের লিবার্টি দ্বীপে অবস্থিত। উল্লেখ্য, আমেরিকার স্বাধীনতার একশত বছর পূর্তি উপলক্ষে ফ্রান্স, আমেরিকাকে এটি উপহার দেয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5285
বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়—
সঠিক উত্তর
৩ মার্চ ১৯৭১
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৩ মার্চ ১৯৭১ বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে ছাত্র সংগ্রাম পরিষদ। ৩ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় এবং ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ পূর্ব পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5286
রাশিয়ার লেলিনগ্রাদ শহরের বর্তমান নাম কি?
সঠিক উত্তর
সেন্ট পিটার্সবার্গ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাশিয়ার লেলিনগ্রাদ শহরের বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ, যা নেভা নদীর তীরে অবস্থিত। ১৯১৮ সাল পর্যন্ত সেন্ট পিটার্সবার্গ রুশ সাম্রাজ্যের রাজধানী ছিল, পরে তা মস্কোতে সরিয়ে নেওয়া হয়। রাশিয়ার সম্রাট জার পিটার ১৭০৩ সালে শহরটি প্রতিষ্ঠা করেন। উল্লেখ্য, ১৯৯১ সালে লেলিনগ্রাদের পরিবর্তে পুনরায় সেন্ট পিটার্সবার্গ নামটি ফিরিয়ে আনা হয়।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5287
‘চশমা’ শব্দ বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
সঠিক উত্তর
ফারসি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘চশমা’ শব্দটি ফারসি ভাষা থেকে আগত। ফারসি ভাষা থেকে আগত আরও কয়েকটি শব্দ— আসমান, বাদশাহ, নমুনা, নালিশ, রসদ। আরবি শব্দ— মহকুমা, নগদ, রায়, কলম। তুর্কি শব্দ— কুলি, কোর্তা, চমচম, বাবা, লাশ। সিংহলি শব্দ— সিতর, বেরিবেরি।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5288
The idiom 'Crocodile tears' means—
সঠিক উত্তর
false show of emotion
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Crocodile tears' idiomটির অর্থ মায়াকান্না, মিথ্যা আবেগ প্রদর্শন। তাই সঠিক উত্তর (ক) false show of emotion।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5289
‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদক কে?
সঠিক উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই এবং পরবর্তীতে Song Offerings নামে গ্রন্থটি প্রকাশ করেন। এই গ্রন্থের ভূমিকা লিখেছিলেন আইরিশ কবি ডব্লিউ বি. ইয়েটস।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5290
'স্বাধীনতা তুমি' কবিতা শামসুর রাহমান কোন সনে লিখেছিলেন?
সঠিক উত্তর
1971
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শামসুর রাহমান তাঁর বিখ্যাত 'স্বাধীনতা তুমি' কবিতাটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বন্দি শিবিরে থাকাকালীন লিখেছিলেন। এটি তাঁর 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের অন্তর্গত।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5291
নিচের কোন শব্দটি বিসর্গসন্ধি সাধিত?
সঠিক উত্তর
মনোরম
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'মনোরম' শব্দটি বিসর্গ সাধিত সন্ধি। পূর্বপদের বিসর্গের সঙ্গে পরপদের ব্যঞ্জনধ্বনি কিংবা স্বরধ্বনি যুক্ত হওয়াকে বিসর্গসন্ধি বলা হয়। যেমন : মনঃ + রম = মনোরম, তপঃ + বন = তপোবন, দুঃ + লোভ = দুর্লভ ইত্যাদি।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
5292
রেফ্রিজারেটরের কম্প্রেসারের মধ্যে যে তরল পদার্থ ব্যবহার করা হয় তার নাম—
সঠিক উত্তর
ফ্রেয়ন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মিথেন এবং ইথেনের ক্লোরোফ্লোরো কার্বন যৌগসমূহকে একত্রে ফ্রেয়ন বলে। এগুলো বর্ণহীন, স্থিতিশীল, কম বিষাক্ত বা অদাহ্য বলে রেফ্রিজারেটরের রেফ্রিজারেন্ট বা শীতলকারক এবং এরোসল প্রোপেল্যান্ট হিসেবে ব্যবহৃত হয়।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5293
'মজলুম আদিব' কোন কবির ছদ্মনাম?
সঠিক উত্তর
শামসুর রাহমান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'মজলুম আদিব' কবি শামসুর রাহমানের ছদ্মনাম। অন্যদিকে, বিষ্ণু দে'র উপাধি 'মার্কসবাদী কবি'।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5294
Choose the correct form of verb : The doctor suggested that the patient — weight.
সঠিক উত্তর
lose
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Subjunctive-এর rule অনুযায়ী suggested that-এর পরে verb-এর base form বসে।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
5295
Fill in the blank with tag question. We should obey our parents — ?
সঠিক উত্তর
shouldn't we
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রদত্ত বাক্যটি affirmative হওয়ায় tag question negative হবে। Auxiliary verb 'should' ও 'we' বসবে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।