eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
6781
The condition of most slum dwellers is so miserable that it cannot be described in words. Which is the best phrase for the underlined expression above?
সঠিক উত্তর
beggars description
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
6782
রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-
সঠিক উত্তর
ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৮৮৩ সালে প্রভাতসংগীত কাব্যটির প্রকাশ। এ কাব্যগ্রন্থের কবিতায় হচ্ছে ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’। শৈশব থেকে কবি হওয়ার বাসনা ধরে সংশোধিত হতে হতে তিনি প্রভাতসংগীতের কাছে পৌঁছে যান। এ কাব্যগ্রন্থের কবিতা ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি তার কাব্যচর্চার সার্থক সৃষ্টি বলেই তিনি মতামত ব্যক্ত করে গেছেন। কবিতাটিতে বাইরের জিনিসকে অন্তরে এবং তার রসায়নই যে এই কবিতার মূল নির্যাস তা তার চিত্তের উচ্ছ্বাস থেকেই বোঝা যায়। এ কবিতায় কবি যেন গ্রহীতা আর প্রকৃতি হচ্ছে দাতা। প্রকৃতির অকৃপণ দান কবি আনন্দচিত্তে গ্রহণ করেছেন। ১৮৮৩ সাল কবির জীবনে দুটি কারণে স্মরণীয় একটি ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার গ্রন্থভুক্তি এবং প্রকাশ অপরটি তার বিয়ে। ১৮৮৩ সালের ডিসেম্বর মাসে বাইশ বছর আট মাস বয়সে কবি রবীন্দ্রনাথের বিয়ে হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
6783
সংকর ধাতু পিতলের উপাদান হলো-
সঠিক উত্তর
তামা ও দস্তা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যাঃ পিতল বা ব্রাস একটি সংকর ধাতু। উপাদানঃ তামা ৮০%, দস্তা (জিঙ্ক) - ২০%। Cu(80%) + Zn(20%)
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
6784
দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে বিদ্যুৎ নিয়ে আসতে হলে হাইভোল্টেজ ব্যবহার করার কারণ -
সঠিক উত্তর
এতে বিদ্যুতের অপচয় কম হয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ব্যাখ্যাঃ বিদ্যুৎ পরিবহনে যে তার ব্যবহৃত হয় তার রোধ আছে। রোধের কারণে তড়িৎ প্রবাহের সময় তড়িৎ শক্তি তাপ শক্তি হিসেবে অপচয় হয়। দূরত্ব যত বেশি হয়, অপচয়ও তত বেশি হয়। সেজন্য অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে তড়িৎ প্রবাহ কমিয়ে ভোল্টেজ বাড়ানো হয় যাতে অপচয় কম হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
6785
যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-
সঠিক উত্তর
লাল, নীল, সবুজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য সব বর্ণ সৃষ্টি করা যায়, এগুলো হলো – লাল, সবুজ, নীল। সূত্রঃ সবুজ ও নীলা ভাই বোন। সবুজ নী = নীল লা = লাল বিকল্প টেকনিক: আসল আ - আসমানি (আকাশের বং যেহেতু নীল। তাই এইখানে নীল মনে রাখবেন।) স - সবুজ ল - লাল      আরো সহজে মনে রাখার জন্য   "RGB"  ব্যবহার করা যায় R = Red (লাল) G = Green (সবুজ) B = Blue (নীল)
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
6786
ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত-
সঠিক উত্তর
জেদ্দা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
OIC প্রতিষ্ঠিত হয় - ২৫ সেপ্টেম্বর ১৯৬৯ সালে। মরক্কোর রাজধানী রাবাতে প্রথম সম্মেলন। সম্মেলন মিনার অবস্থিত - লাহোরে। নাম ও লোগো পরিবর্তন করা হয় - ২৮ জুন ২০১১ সালে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
6787
বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা-
সঠিক উত্তর
193
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৪৫ সালে২৪ অক্টোবর ৫১ টি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ গঠিত হয়।বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩.
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
6788
পিএলও-এর সদর দপ্তর-
সঠিক উত্তর
ফিলিস্তিন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
PLO এর সদর দপ্তর ফিলিস্তিনের রামাল্লায়৷
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
6789
'পূর্বাশা' দ্বীপের অপর নাম-
সঠিক উত্তর
দক্ষিণ তালপট্টি দ্বীপ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দক্ষিণ তালপট্টি দ্বীপ বা নিউ মুর আইল্যান্ড বঙ্গোপসাগরে হাড়িয়াভাঙা নদীর মোহনায় ছিল। ১৯৭০ সালের সাইক্লোনের পর এটি ভেসে উঠে এবং ২০১০ এ আবার তলিয়ে যায়। ২০১৪ সালে আন্তর্জাতিক আদালতে দ্বীপটির ভারতে বলে স্বীকৃতি পায়। বর্তমানে দ্বীপটি ২ মিটার পানির নিচে আছে৷
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
6790
পাখি ছাড়া 'বলাকা' ও 'দোয়েল' নামে পরিচিত হচ্ছে-
সঠিক উত্তর
দু'টি উন্নত জাতের গমশস্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বলাকা ও দোয়েল উন্নত জাতের গমের নাম। উন্নত জাতের গম বাদে এগুলো পাখির নাম। যখন উন্নত জাতের শস্যের কথা বলবে তখন উত্তর গম হবে।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
6791
ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেন-
সঠিক উত্তর
মির্জা আহমেদ জান
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
6792
ত্রিভুজের একটি কোণ এর অপর দুটি কোণের সমষ্টির সমান হলে ত্রিভুজটি-
সঠিক উত্তর
সমকোণী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা ৯০° তাকে সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর কোণ দুটি ৪৫° করে। যাদের সমষ্টি ৪৫ + ৪৫ = ৯০°, যা সমকোণের সমান।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
6793
দুটি সংখ্যার গুণফল ১৫৩৬। সংখ্যা দুটোর ল.সা.গু ৯৬ হলে গ.সা.গু. কত?
সঠিক উত্তর
16
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গ.সা.গু x ল.সা.গু = দুইটি সংখ্যার গুণফল = >গ.সা.গু x ৯৬ = ১৫৩৬ ∴গ.সা.গু = ১৬
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
6794
'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-
সঠিক উত্তর
প্রলয়োল্লাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে। কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’। এছাড়া গ্রন্থটির সর্বাগ্রে বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ - কে উৎসর্গ করে লেখা একটি উৎসর্গ কবিতাও আছে। ‘অগ্নি - বীণা’ প্রচ্ছদপটের পরিকল্পনা ছিল অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এঁকেছিলেন তরুণ চিত্রশিল্পী বীরেশ্বর সেন। বইটির তৎকালীন মূল্য ছিল ৩ টাকা। ৭ নং প্রতাপ চ্যাটার্জি লেন থেকে গ্রন্থকার কর্তৃক গ্রন্থটি মুদ্রিত ও প্রকাশিত হয়। প্রাপ্তিস্থান হিসেবে গ্রন্থে লেখা ছিল: 'আর্য পাবলিশিং হাউস, কলেজ স্ট্রিট, মার্কেট (দোতলায়)'। গ্রন্থটি ছাপা হয় মেটকাফ প্রেস, ৭৯ নং বলরাম দে স্ট্রিট, কলিকাতা থেকে। দাম এক টাকা। গ্রন্থটির উৎসর্গ হচ্ছে - “বাঙলার অগ্নিযুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রীবারীন্দ্রকুমার ঘোষ শ্রীশ্রীচরণারবিন্দেষু”। নিচে লেখা আছে “তোমার অগ্নি - পূজারী - হে - মহিমাম্বিত শিষ্য - কাজী নজরুল ইসলাম”। অরবিন্দ ঘোষের ভ্রাতা বারীন্দ্রকুমার ঘোষ বাংলা তথা ভারতের বিপ্লববাদী আন্দোলনের অন্যতম নায়ক ছিলেন। বিপ্লবে বিশ্বাসী নজরুল তাই নিজেকে বারীন্দ্রকুমারের ‘ - হে - মহিমান্বিত শিষ্য’ বলে উল্লেখ করে তাকেই তার প্রথম কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন।
বিস্তারিত ও আলোচনা
বাংলা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
6795
বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক-
সঠিক উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রথম বাংলায় টিএস ইলিয়টের কবিতা অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। টি এস এলিয়ট - এর The Journey of the Magi কবিতার অনুবাদ করা হয়েছিলো। রবীন্দ্রনাথ তার "পুনশ্চ" কাব্যে "তীর্থযাত্রী" কবিতা নামে এটি সংকলন করেছিলেন।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।