eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1246
ডিক্রি জারি মামলার কার্যক্রমে বিন্দু সৃষ্টিকারী দায়ীকে কত দিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যায়?
সঠিক উত্তর
30
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেওয়ানি কার্যবিধি ১৯০৮-এর ৭৪ ধারায় বলা হয়েছে, ডিক্রি জারি কার্যে বাধা দিলে, আদালত বাধাদানকারীকে ৩০ (ত্রিশ) দিন অবধি দেওয়ানি কারাগারে আটক রাখার আদেশ দিতে পারেন।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1247
The Code of Civil Procedure, 1908 এর কোথায় Cross-objection-এর বিধান রয়েছে?
সঠিক উত্তর
πrder XLI rule 22
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1248
Discovery by Interrogatories এর দরখাস্ত দাখিল করতে হয় বিচার্য বিষয় গঠনের দিনের মধ্যে।
সঠিক উত্তর
10
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেওয়ানি কার্যবিধি ১৯০৮-এর আদেশ ১১, বিধি-১ অনুযায়ী কোনো মামলায় এককপক্ষ অপর পক্ষকে পরীক্ষা করার জন্য আদালতের অনুমতিক্রমে, বিচার্য বিষয় প্রণয়নের তারিখ হতে ১০ দিনের মধ্যে লিখিতভাবে প্রশ্নমালা (Discovery of Interrogatories) প্রদান করতে হয়। ১০ দিনের মধ্যে হলফনামাসহ আদেশ-১১, বিধি-৮ অনুযায়ী উত্তর দিতে হবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1249
কোনো আইন পূর্ববর্তী আইনকে বাতিল করে প্রীত হলে পূর্ববর্তী বাতিলকৃত আইনের অধীনে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ কোনো সুবিধাভোগ করলে সেই সুবিধা—
সঠিক উত্তর
ক্ষুণ্ন হবে না
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1250
বাংলাদেশের সংবিধানের ১০৪ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তির হাজিরা কিংবা কোনো দলিলপত্র উদঘাটন বা দাখিল করার আদেশ দিতে পারেন—
সঠিক উত্তর
আপিল বিভাগ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সংবিধানের ১০৪ অনুচ্ছেদে বলা হয়েছে, 'কোন ব্যক্তির হাজিরা কিংবা কোন দলিলপত্র উদঘাটন বা দাখিল করিবার আদেশসহ আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোন মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায়বিচারের জন্য যেরূপ প্রয়োজনীয় হইতে পারে, উক্ত বিভাগ সেইরূপ নির্দেশ, আদেশ, ডিক্রি বা রীট জারী করিতে পারিবেন।'
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1251
কোন ব্যক্তির কার্যভার গ্রহণের পূর্বে শপথ নেওয়া আবশ্যক নয়?
সঠিক উত্তর
অ্যাটর্নি-জেনারেল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী হলেন অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা যে কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিতে পারেন এবং রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী সময়সীমা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1252
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতিরেকে কোন ব্যক্তিকে নিয়োগ প্রদান করতে পারবেন?
সঠিক উত্তর
প্রধান বিচারপতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সংবিধানের চতুর্থ ভাগের প্রথম পরিচ্ছেদের অন্তর্ভুক্ত ৪৮(৩) নং অনুচ্ছেদে বলা হয়েছে, 'এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫(১) ধারা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন।'
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1253
Bangladesh Italian Marble works Limited Vs Government of the People's Republic of Bangladesh is popularly known as the—
সঠিক উত্তর
Fifth Amendment Case
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পুরান ঢাকার পাটুয়াটুলীতে অবস্থিত এক সময়ের মুন সিনেমা বর্তমানে মুন শপিং কমপ্লেক্সের মালিকানা ছিল ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লি. কোম্পানির। মুক্তিযুদ্ধের পর এ সম্পত্তি পরিত্যক্ত ঘোষণা করে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের অধীনে ন্যস্ত করা হয়। ১৯৭৭ সালে সেনাসশাসক জিয়াউর রহমানের এক সামরিক ফরমানে বলা হয় সরকার কোনো সম্পত্তিকে পরিত্যক্ত ঘোষণা করলে তা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। ৬ এপ্রিল ১৯৭৯ জাতীয় সংসদে পাস হওয়া সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৯৭৭ সালের ১৭ আগস্ট থেকে ৫ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সামরিক শাসনকালের সব আদেশ, ঘোষণা ও দন্ডাদেশ বৈধ বলে অনুমোদন করা হয়। এ প্রেক্ষাপটে ২০০০ সালে এসে ইতালিয়ান মার্বেল ওয়ার্কস লি. পঞ্চম সংশোধনীকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করে। এরই ধারাবাহিকতায় হাইকোর্ট ২০০৭ সালের আগস্টে পঞ্চম সংশোধনীকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করে। পরে ২০১০ সালে সুপ্রিম কোর্টো এ রায় বহাল রাখে ও মুন সিনেমা হল ইতালিয়ান মার্বেল কোম্পানিকে ফেরত দেওয়ার নির্দেশ দেয়।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1254
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ২:৩ হলে শতকরা কত টাকা লাভ হবে?
সঠিক উত্তর
50
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
লাভ = 3 - 2 = 1 টাকা। 2 টাকায় লাভ হয় 1 টাকা। 1 টাকায় লাভ হয় 1/2 টাকা। 100 টাকায় লাভ হয় (1 × 100)/2 = 50%
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1255
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটির দৈর্ঘ্য ১৮ সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেমি?
সঠিক উত্তর
162
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা = 1/2 × 18 × 18 = 162 বর্গ সেমি।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1256
a - b = 2 এবং ab = 24 হলে a + b এর মান কত?
সঠিক উত্তর
±10
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
(a + b)² = (a - b)² + 4ab = (2)² + 4(24) = 4 + 96 = 100, a + b = ±√100 = ±10
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1257
একটি কোণের পরিমাণ ১৮২° হলে একে কী কোণ বলে?
সঠিক উত্তর
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
৯০° থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। ৯০° থেকে বড় ও ১৮০° থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে। ১৮০° থেকে বড় ও ৩৬০° থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
বিস্তারিত ও আলোচনা
গণিত বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1258
একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১.৫ কিমি পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
সঠিক উত্তর
300
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১ কিমি = ১০০০ মিটার। সুতরাং ১.৫ কিমি = ১.৫ × ১০০০ = ১৫০০ মিটার। চাকাটি একবার ঘুরলে যায় ৫ মিটার। সুতরাং ১৫০০ মিটারে ঘুরবে = ১৫০০ ÷ ৫ = ৩০০ বার।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1259
পারিবারিক আদালত অবমাননার দায়ে সর্বোচ্চ কত টাকা জরিমানা করা যায়?
সঠিক উত্তর
200
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
পারিবারিক আদালত, ১৯৮৫-এর ১৯ ধারা অনুযায়ী পারিবারিক আদালত অবমাননার দায়ে সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা করতে পারে। কোনো ব্যক্তিকে আদালতে হাজির হতে এবং সাক্ষ্য দিতে বা কোনো দলিল দাখিল করতে সমন দিলে, সেই ব্যক্তি হাজির না হলে, পারিবারিক আদালত উক্ত ব্যক্তিকে অনধিক ২০০ টাকা জরিমানা করতে পারে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1260
মনুসংহিতা, যাজ্ঞবস্ক্য ও নারদ কর্তৃক সংকলিত বিধান হিন্দু আইনের কোন উৎসের অন্তর্গত?
সঠিক উত্তর
স্মৃতি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হিন্দু আইনের দুটি উৎসের মধ্যে অন্যতম প্রথম উৎস হলো স্মৃতি (Smriti)। স্মৃতিকে স্রষ্টার বাণী বলে বিশ্বাস করা হয়। স্মৃতিকে অনেকে 'ধর্মশাস্ত্র' বলে অভিহিত করে। মনুসংহিতা, যাজ্ঞবস্ক্য, নারদ হচ্ছে স্মৃতির প্রধান তিনটি স্মৃতিগ্রন্থ।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।