eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1261
মুসলিম আইনানুসারে একই শ্রেণিভুক্ত দুই বা ততোধিক স্বত্বাধিকারী থাকলে—
সঠিক উত্তর
প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারবেন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুসলিম আইন ১৯৬১ অনুযায়ী একই শ্রেণিভুক্ত দুই বা ততোধিক স্বত্বাধিকারী থাকলে প্রত্যেকেই সমান অংশ দাবি করতে পারবেন। যেমন- কোনো ব্যক্তির তিন পুত্র থাকলে তার সম্পত্তির অংশ তিনজনই সমহারে পাবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1262
'Mahr-i-Mist' হলো—
সঠিক উত্তর
উপযুক্ত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Mahr-i-Mist হলো যথার্থ বা উপযুক্ত দেনমোহর। যদি দেনমোহরের পরিমাণ নির্ধারিত না থাকে, তাহলে যুক্তিসুক্ত যে পরিমাণ দেনমোহর দেয়া হয়, তা হলো Mahr-i-Mist।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1263
সালিশি কাউন্সিল দ্বিতীয় বিয়ের অনুমতি দিলে প্রথম স্ত্রীর প্রতিকার—
সঠিক উত্তর
সহকারী জজের নিকট রিভিশন করা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুসলিম পারিবারিক আইন ১৯৬১-এর ৬ ধারায় সালিশি কাউন্সিল দ্বিতীয় বিয়ের অনুমতি দিলে সংক্ষুব্ধ পক্ষ ৬(৪) ধারায় নির্ধারিত ফি জমা দিয়ে সহকারী জজের নিকট রিভিশন আবেদন করতে পারবে। এ বিষয়ে সহকারী জজের সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং এর বৈধতা সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1264
একজন মুসলিম ১৯৬৯ সনে এক কন্যা ও এক মৃত ছেলের কন্যাকে রেখে মারা যান। কন্যার অংশ—
সঠিক উত্তর
১/২
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মুসলিম পারিবারিক আইন ১৯৬১-এর ৪ ধারা অনুযায়ী, যার সম্পত্তি বণ্টন হবে, তার মৃত্যুর পূর্বে তার কোনো পুত্র বা কন্যা মারা গেলে উক্ত ব্যক্তির মৃত্যুর পর তার সম্পত্তির অংশ মৃত পুত্র-কন্যার সন্তানরা জীবিত সন্তান যে অনুপাতে পায় সেই অনুপাত পাবে। সুতরাং পুত্র মারা গেলেও ১/৩ অংশ মৃত পুত্রের কন্যা পাবে আর ১/২ অংশ মৃত ব্যক্তির বোন বা পিতার কন্যা পাবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1265
'Factum volet' নীতি পরিুদ্ধ করে—
সঠিক উত্তর
নির্দেশসূচক বিধান অমান্যকরণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Factum volet নীতি পরিুদ্ধ করে নির্দেশসূচক বিধান অমান্যকরণ। এ নীতির মূল কথা হলো- উচিৎ নয় এমন কাজ কেউ করে ফেললে সেটাকে অবৈধ বলে গণ্য করা যাবে না। এটা বর্তমানে দায়ভাগ ও মিতাক্ষরা উভয় মতবাদের স্বীকৃত নীতি।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1266
'Doctrine of Cy-pres' এর সঙ্গে সম্পর্কযুক্ত—
সঠিক উত্তর
ওয়াকফ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Doctrine of Cy-pres' একটি ওয়াকফ সম্পর্কযুক্ত মতবাদ। এই মতবাদে সুস্পষ্ট দাতব্য মনোভাব প্রকাশ করা হয়েছে, যেখানে তা ব্যর্থ হবার অনুমতি লাভ করবে না। ওয়াকফের উদ্দেশ্য ব্যর্থ হলেও এই মতবাদ অনুসারে এটা হতে প্রাপ্ত আয় গরিবের মঙ্গলের জন্য ব্যয় করা হবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1267
'ক', 'খ' এর বরাবরে প্রদত্ত একটি হেবামায় উল্লেখ করেন 'আমি যতদিন বেঁচে আছি সম্পত্তি ভোগ করবো এবং বিক্রয় বা দান করবো না, আমার মৃত্যুর পর তুমি মালিক হবে' দানটি—
সঠিক উত্তর
অবৈধ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
হেবা বা দান তাৎক্ষণিক করতে হয় এবং মৃত্যুশয্যায় থাকাকালীন দান করলে উইল-এর শর্তানুসারে ১/৩ অংশ দান করা যাবে তবে ঐ অবস্থায় কোনো উত্তরাধিকারীর বরাবর উইল দ্বারা দান করা যাবে না। সুতরাং মৃত্যুর আগে দান সম্পূর্ণ না করায় উক্ত দানটি অবৈধ হবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1268
'Arecat' শব্দটির সাথে সম্পর্কযুক্ত—
সঠিক উত্তর
দান
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Arecat অর্থ প্রত্যাহার যোগ্যা বা প্রত্যাহার হতে পারে এমন দান। উইল ও ওয়াকফ ফেরত নেয়া যায় না। উইল মৃত্যুর পর কার্যকর হয়। দান মৃত্যুর আগে করতে হয়। দান প্রত্যাহার করা যায়। যেমন- দানগ্রহীতার মৃত্যু হলে এবং মৃত্যুর পূর্বে যদি দানগ্রহীতা দান থেকে প্রাপ্ত বিষয়বস্তু হস্তান্তর না করে তবে দান দাতার নিকট উক্ত বিষয়বস্তু ফেরত যাবে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1269
আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কী করবেন?
সঠিক উত্তর
ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করার চেষ্টা করবেন
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1270
জনপ্রিয়তা : গর্ব = প্রত্যাখ্যান : ?
সঠিক উত্তর
অবহেলা
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1271
ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতার বিরুদ্ধে প্রচারণা চালালে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ অনুসারে প্রথমবার সংঘটিত অপরাধের সর্বোচ্চ কারাদণ্ড কত?
সঠিক উত্তর
১০ বছর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ২১ ধারায় বলা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বা জাতির পিতার বিরুদ্ধে প্রচারণা চালালে প্রথমবার সংঘটিত অপরাধের সর্বোচ্চ শাস্তি ১০ বছর এবং পরবর্তী সময়ে একই অপরাধের শাস্তি ১৪ বছর এবং এক কোটি টাকা জরিমানা। এটি একটি জামিন অযোগ্য অপরাধ।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1272
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এর কত ধারায় ইলেকট্রনিক তথ্য প্রমাণের গ্রহণযোগ্যতার স্বীকৃতি দেওয়া হয়েছে?
সঠিক উত্তর
30
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৩০ ধারায় ইলেকট্রনিক তথ্য প্রমাণের গ্রহণযোগ্যতার স্বীকৃতি দেওয়া হয়েছে। ৩১ ধারায় কোনো আদেশ বা রায় বা দণ্ডের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করা যায়।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1273
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের দণ্ড—
সঠিক উত্তর
২ থেকে ৭ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং ক্ষতিপূরণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আইন ২০০২-এর ৪ ধারা অনুযায়ী, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে কোনো ব্যক্তি সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ড হবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1274
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এ বর্ণিত অপরাধ সমূহের বিচার করেন—
সঠিক উত্তর
স্পেশাল জজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৮ ধারা অনুযায়ী, দুর্নীতি দমন আইনের অধীনে কোনো অপরাধের বিচার কেবলমাত্র স্পেশাল জজ কর্তৃক বিচারযোগ্য হবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1275
শিশু আদালত কর্তৃক প্রদত্ত রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়—
সঠিক উত্তর
হাইকোর্ট বিভাগে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শিশু আইন ২০১৩-এর ৪১ ধারা অনুযায়ী শিশু আদালত কর্তৃক প্রদত্ত আদেশ বা রায়ের বিরুদ্ধে আদেশ প্রদানের তারিখ হতে অনধিক ৬০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করা যাবে।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।