eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1276
'জাতীয় আইনগত সহায়তা দিবস' কত তারিখ?
সঠিক উত্তর
২৮ এপ্রিল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত নাগরিকদের সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করতে ২০১৩ সালে ২৮ এপ্রিলকে 'জাতীয় আইনগত সহায়তা দিবস' হিসেবে ঘোষণা করে সরকার।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1277
একজন যুগ্ম দায়রা জজ সমন্বয়ে গঠিত স্পেশাল ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত চার বছরের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে—
সঠিক উত্তর
হাইকোর্ট বিভাগে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
একজন যুগ্ম দায়রা জজ সমন্বয়ে গঠিত স্পেশাল ট্রাইব্যুনাল ধারা ৯(১) অনুযায়ী, অনধিক ৫ বছর বা অনধিক ৫ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দিতে পারেন। ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত রায়, ক্ষতিপূরণের ডিক্রি বা দণ্ডাদেশ বা খালাস আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আপিল করা যায়। আদেশ প্রদানের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1278
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক হবেন—
সঠিক উত্তর
অতিরিক্ত দায়রা জজ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৬৩ নং ধারা অনুযায়ী ট্রাইব্যুনাল একটি বিচারিক দায়রা আদালত বলে গণ্য হবে এবং বিচার পরিচালনার জন্য ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একজন দায়রা জজ যে সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে, মাদকদ্রব্য অপরাধ বিচার পরিচালনার ক্ষেত্রে ট্রাইব্যুনালের অতিরিক্ত দায়রা জজ একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1279
'Justice must not only be done, it must be seen to be believed'— who said this?
সঠিক উত্তর
J. B. Morton
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'Justice must not only be done, it must be seen to be believed' উক্তিটি J. B. Morton-এর। তিনি একজন ব্রিটিশ লেখক ছিলেন। তিনি The Daily Express-এ ১৯২৮-১৯৭৪ সাল পর্যন্ত Beachcomber ছদ্মনামে 'By the Way' নামে কলাম রচনার জন্য বিখ্যাত ছিলেন।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1280
চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে—
সঠিক উত্তর
দস্যুতা
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1281
জি. আর. মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার প্রতিকার হচ্ছে—
সঠিক উত্তর
রিভিশন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
জি. আর. মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতা দায়রা আদালতে রিভিশন দায়ের করতে পারবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1282
The Code of Criminal Procedure, 1898-এ নিম্নোক্ত কোন শব্দটির প্রয়োগ নেই?
সঠিক উত্তর
Re-Investigation
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
The Code of Criminal Procedure, ১৮৯৮ -এর ১৪৫ হইতে ১৭৩ ধারায় অন্য কোনো ব্যক্তি বা পুলিশ কর্তৃক investigation এবং further investigation সম্পর্কে বলা হয়েছে। ১৭৭ হইতে ১৮৮ ধারায় আদালত কর্তৃক inquiry সম্পর্কে বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধিতে re-investigation সম্পর্কে বলা হয়নি।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1283
The Penal Code, 1860 এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে?
সঠিক উত্তর
415
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
The Penal Code, ১৮৬০-এর ৪১৫ ধারায় প্রতারণার সংজ্ঞায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে প্রবঞ্চনামূলক বা অসাদ্বভাবে কাহারো নিকট কোনো সম্পত্তি প্রদানে প্ররোচিত করে, বা কাহারো কোনো সম্পত্তি হেফাজতে রাখতে প্ররোচিত করতে, অথবা কোনো কাজ করা বা করা হইতে বিরত রাখিতে প্ররোচিত করে, উপরোক্ত প্ররোচিত না হইলে সে উক্ত কাজ করা বা করা হইতে বিরত থাকিত না যাহার ফলে তাহার দেহের মনের বা সম্পত্তির ক্ষতির সম্ভাবনা থাকে, তবে সেই ব্যক্তি 'প্রতারণা' করে বলিয়া গণ্য হইবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1284
The Penal Code, 1860-এর ১৯৩ ধারা মতে কোনো বিচারিক কার্যধারায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কোনটি?
সঠিক উত্তর
৭ বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দণ্ডবিধির ১৯৩ ধারা মতে কোনো বিচারিক কার্যধারায় কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদান করলে সে ব্যক্তি ৭ বছর পর্যন্ত সশ্রম বা বিনাশ্রম সর্বোচ্চ বা যে কোনো মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হবে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1285
The Code of Criminal Procedure, 1898-এর কোন ধারায় নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন?
সঠিক উত্তর
200
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
The Code of Criminal Procedure, ১৮৯৮-এর ৪(১) (জ) ধারা অনুযায়ী নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট ফরিয়াদীর শপথ গ্রহণপূর্বক ২০০ ধারায় জবানবন্দি রেকর্ড বা জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ করবেন এবং ফরিয়াদী ও ম্যাজিস্ট্রেট স্বাক্ষর প্রদান করবেন।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1286
ফৌজদারি মামলায় কোন পর্যায়ে আসামি 'ডিসচার্জের' আবেদন করতে পারেন?
সঠিক উত্তর
চার্জ গঠনের সময়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ফৌজদারি মামলায় আদালত মামলার নথি ও তৎসহ দাখিলি দলিলাদি বিবেচনা করে এবং অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তাদের নিযুক্ত আইনজীবীর বক্তব্য শ্রবণের পর অভিযোগ বা চার্জ গঠনের পূর্বে বা গঠনের সময় আসামি অব্যাহতি (Discharge) প্রদানের জন্য আবেদন করতে পারে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1287
'The Code of Criminal Procedure, 1898-এর ১৪৫ ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়?
সঠিক উত্তর
ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কায়োধ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
The Code of Criminal Procedure, ১৮৯৮ এর ১৪৫ ধারার ক্ষমতা ভূমি বিরোধজনিত শান্তিভঙ্গের আশঙ্কায়োধে প্রয়োগ করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্তরূপ আদেশ বা ক্ষমতা প্রয়োগ করে থাকেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1288
২০১৯ সালে শান্তিতে নোবেল বিজয়ী-
সঠিক উত্তর
আবি আহমেদ আলী
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
শান্তি প্রতিষ্ঠায় ও আন্তর্জাতিক সহযোগিতা অর্জনে বিশেষ করে প্রতিবেশী ইরিত্রিয়ার সাথে সীমান্ত সংঘাত নিরসনে নিষ্পত্তিমূলক উদ্যোগের জন্য ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলী। উল্লেখ্য, ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে রাশিয়ার আ্যলেস বিয়ালিয়াভস্কি ও দুটি প্রতিষ্ঠান যথা- মেমোরিয়াল এবং ইউক্রেনের সেন্টার ফর সিভিল লিবার্টিজ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1289
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
সঠিক উত্তর
আনন্দময়ীর আগমনে
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1290
'বিচারপতি তোমার বিচার করবে যারা'—গানটির গীতিকার কে?
সঠিক উত্তর
সলিল চৌধুরী
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।