eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
উপন্যাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1291
উনসত্তরের গণ-অভ্যুত্থান অবলম্বনে রচিত উপন্যাস—
সঠিক উত্তর
চিলেকোঠার সেপাই
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রথম উপন্যাস 'চিলেকোঠার সেপাই'। এ উপন্যাসের মূল উপজীব্য ১৯৬৯-এর গণঅভ্যুত্থান। উপন্যাসের প্রধান চরিত্র ওসমান। তার রচিত আরেকটি বিখ্যাত উপন্যাস 'খোয়াবনামা'।
বিস্তারিত ও আলোচনা
কবিতা বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1292
'অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ' চরণটির কবি—
সঠিক উত্তর
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
'অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ' - চরণটির রচিয়তা জীবনানন্দ দাশ। এটি তার অগ্রন্থিত কবিতার নামকরণের। এ কবিতার আরেকটি বিখ্যাত চরণ-'যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দ্যাখে তারা'।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1293
কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস কোথায়?
সঠিক উত্তর
গোপালগঞ্জ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায়। তার রচিত কয়েকটি কাব্যগ্রন্থ- ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিমান, হরতাল।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1294
'চলনসই' শব্দের 'সই'—
সঠিক উত্তর
বিদেশি তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। যথা : বাংলা, বিদেশি ও সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। 'চলনসই' শব্দের 'সই' বিদেশি তদ্ধিত প্রত্যয়। 'সই' যোগে গঠিত আরও কয়েকটি শব্দ- জুতসই, টেকসই, মানানসই।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1295
'epic' শব্দের পরিভাষা—
সঠিক উত্তর
মহাকাব্য
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1296
'কেবল তোমার জন্যই আমার এ দুর্ভোগ'। এ বাক্যে 'কেবল' হচ্ছে—
সঠিক উত্তর
অনুসর্গ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলে। যেমন- কেবল তোমার জন্যই আমার এ দুর্ভোগ। সন্ধ্যা অবধি অপেক্ষা করব। এ দুই বাক্যের কেবল ও অবধি অনুসর্গ।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1297
নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ অনুযায়ী বিচারের উদ্দেশ্যে দৈনিক খবরের কাগজে প্রজ্ঞাপনের মাধ্যমে সর্বোচ্চ কত দিনের মধ্যে পলাতক আসামিকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া যায়?
সঠিক উত্তর
30
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নারী ও শিশু নির্যাতন আইন, ২০০০ অনুযায়ী বিচারের উদ্দেশ্যে দৈনিক খবরের কাগজে প্রজ্ঞাপনের মাধ্যমে পলাতক আসামিকে ৩০ (ত্রিশ) দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ত্রিশ দিন পর তাকে গ্রেপ্তার করার আদেশ দেওয়া হয়। দেওয়ানি কার্যবিধির ৫ আদেশ ২০(ক) বিধি অনুযায়ী এই আদেশ প্রদান করা হয় এবং ফৌজদারি কার্যবিধির ৭৪(১) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা লেখা হয়।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1298
The State Acquisition and Tenancy Act, 1950-এর ৯৬ ধারা অনুযায়ী অগ্রক্রয়ের আবেদন করার কালে সংশ্লিষ্ট দলিলে উল্লিখিত বিক্রয়মূল্যের উপর শতকরা কত হারে সুড জমা দিতে হয়?
সঠিক উত্তর
8
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
The State Acquisition and Tenancy Act, ১৯৫০-এর ৯৬ ধারা অনুযায়ী অগ্রক্রয়ের আবেদনে সংশ্লিষ্ট দলিলে উল্লিখিত বিক্রয়মূল্যের ৮% সুদ জমা দিতে হবে। অবশ্যই বিক্রিত জমির বিক্রয় অর্থ এবং বিক্রয় অর্থের উপর ২৫% ক্ষতিপূরণ সংযুক্ত করে তার উপর সুদ দিতে হবে। ৯৬ ধারা অগ্রক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে বসতবাড়ির জমির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1299
The State Acquisition and Tenancy Act, 1950 এর ১৯ ধারা অনুযায়ী খাইখালাসি বন্ধকের সর্বোচ্চ মেয়াদ কত বছর?
সঠিক উত্তর
7
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
The State Acquisition and Tenancy Act, ১৯৫০-এর ১৯ ধারা অনুযায়ী, একজন রায়তি সর্বোচ্চ ৭ বছরের জন্য সম্পূর্ণ খাইখালাসি রেহেন গ্রহণ করতে পারে। খাইখালাসি রেহেন গ্রহণের জন্য অবশ্যই রায়তিকে প্রত্যেক সম্পূর্ণ খাইখালাসি রেহেন The Registration Act ১৯০৮-এর অধীনে নিবন্ধন করতে হবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1300
The State Acquisition and Tenancy Act, 1950 অনুযায়ী 'কৃষি বর্ষ'-এর প্রথম তারিখ কোনটি?
সঠিক উত্তর
১ বৈশাখ
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1301
স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তিতে (contract for sale) দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের জন্য ভিন্নরূপ সময় উল্লেখ না থাকলে তা কত সময়ের মধ্যে কার্যকর হবে?
সঠিক উত্তর
৬ মাস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
The Transfer of Property Act ১৮৮২-এর ৫৪(ক) ধারায় বলা হয়েছে, স্থাবর সম্পত্তির বিক্রয় চুক্তিতে দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশনের জন্য ভিন্নরূপ সময় উল্লেখ না থাকলে মেয়াদ ৬ (ছয়) মাস বলে গণ্য হবে। বায়নাপত্র নিবন্ধনের তারিখ হতে মেয়াদ গণনা শুরু হবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1302
The Contract Act, 1872-এর বিধানমতে কোন শব্দটি জিম্মা (bailment) এর আবশ্যকীয় উপাদান নয়?
সঠিক উত্তর
স্থাবর সম্পত্তি হতে হবে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চুক্তি আইন ১৮৭২-এর ১৪৮ ধারা অনুসারে, স্থাবর সম্পত্তি জিম্মা (bailment)-এর জন্য আবশ্যকীয় উপাদান নয়। ১৪৮ ধারায় বলা হয়েছে- এক ব্যক্তি কর্তৃক অন্য ব্যক্তিকে কোনো উদ্দেশ্যে চুক্তিতে কোনো পণ্য অর্পণ করা এই শর্তে যে যখন উদ্দেশ্য সাধিত হবে তখন উক্ত পণ্য প্রদানকারীকে ফেরত দিতে হবে বা তার নির্দেশ অনুযায়ী বিলি বণ্টন করতে হবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1303
The Registration Act, 1908 অনুযায়ী দলিল নিবন্ধনে রেজিস্ট্রারের অস্বীকৃতির প্রতিকারের জন্য কোথায় যাওয়া যায়?
সঠিক উত্তর
দেওয়ানি আদালত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
The Registration Act, ১৯০৮-এর ৭৭ ধারা অনুযায়ী, দলিল নিবন্ধনে রেজিস্ট্রারের অস্বীকৃতির জন্য সংক্ষুব্ধ ব্যক্তি দেওয়ানি আদালতে প্রতিকারের জন্য মামলা করতে পারে। রেজিস্ট্রার কর্তৃক অস্বীকৃতির ৩০ দিনের মধ্যে মামলা/আপিল করতে হবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1304
The Transfer of Property Act, 1882-এর কত ধারায় 'চুক্তির আংশিক সম্পাদন নীতি' বর্ণিত হয়েছে?
সঠিক উত্তর
53A
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২-এর ৫৩ (ক) ধারায় 'চুক্তির আংশিক সম্পাদন নীতি' সম্পর্কে বলা হয়েছে, কোনো সম্পত্তির জন্য চুক্তি সম্পাদন হলে সম্পূর্ণ চুক্তির আংশিক সম্পাদন না করে থাকলে বা অবশিষ্ট অংশে নির্দিষ্ট সম্পাদনের জন্য অস্বীকারকারীর বিরুদ্ধে মামলা করতে পারে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1305
কোনো চুক্তি, আইন বা প্রথার অবর্তমানে কৃষির উদ্দেশ্যে প্রদত্ত স্থাবর সম্পত্তির ইজারার মেয়াদ কত?
সঠিক উত্তর
১ বছর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
কোনো লিখিত চুক্তি, আইন বা প্রথার অবর্তমানে কৃষির উদ্দেশ্যে প্রদত্ত স্থাবর সম্পত্তির ইজারার মেয়াদ ধারা ১০৬ অনুযায়ী বাৎসরিক প্রজাস্তত্ব বা ১ বছর। এই ইজারা শুধুমাত্র কৃষিকার্য বা কারখানাজাত উৎপাদনের জন্য স্থাবর সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।