eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1306
অবাঞ্ছিত প্রভাবজনিত চুক্তির পরিণতি কি?
সঠিক উত্তর
বাতিলযোগ্য
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
চুক্তি আইনের ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ এবং ১৯ ধারায় বাতিলযোগ্য চুক্তি সম্পর্কে বলা হয়েছে- ক. ভীতি বা বলপ্রয়োগের (Coercion) মাধ্যমে কোনো পক্ষের সম্মতি আদায় করা হলে; খ. অবাঞ্ছিত প্রভাব (Undue Influence) দ্বারা; গ. প্রতারণার (Fraud) কারণে; ঘ. মিথ্যা বর্ণনার (Misrepresentation) দ্বারা সম্মতি আদায় করলে চুক্তি বাতিলযোগ্য হবে।
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1307
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা করার বিধানটি বলা হয়েছে?
সঠিক উত্তর
105
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সংবিধানের ১০৫ অনুচ্ছেদে আপিল বিভাগ কর্তৃক রায় বা আদেশের পুনর্বিবেচনার বিধান সম্পর্কে বলা হয়েছে, 'সংসদের যে কোন আইনের বিধানাবলী-সাপেক্ষে এবং আপিল বিভাগ কর্তৃক প্রণীত যে কোন বিধি-সাপেক্ষে আপিল বিভাগের কোন ঘোষিত রায় বা প্রদত্ত আদেশ পুনর্বিবেচনার ক্ষমতা উক্ত বিভাগের থাকিবে।'
বিস্তারিত ও আলোচনা
আইন বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1308
বাংলাদেশের সংবিধানের ৭৫ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদে সিদ্ধান্ত গৃহীত হয়—
সঠিক উত্তর
উপস্থিত ও ভোট দানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের সংবিধানের ৭৫(১) (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, 'উপস্থিত ও ভোটদানকারী সদস্যের সংখ্যাগরিষ্ঠ ভোটে সংসদে সিদ্ধান্ত গৃহীত হইবে তবে সমসংখ্যক ভোটের ক্ষেত্র ব্যতীত সভাপতি ভোটদান করিবেন না এবং অনুরূপ ক্ষেত্রে তিনি নির্ণায়ক ভোট প্রদান করিবেন।'
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1309
বাংলাদেশের সংবিধানের ৩৬ অনুচ্ছেদে কোন মৌলিক অধিকারের কথা বলা হয়েছে?
সঠিক উত্তর
চলাফেরার স্বাধীনতা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের ৩৬নং অনুচ্ছেদে বলা হয়েছে যে, ‘জনস্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে বাংলাদেশ সর্বত্র অবাধ চলাফেরা, ইহার যে কোন স্থানে বসবাস ও বসতিস্থাপন এবং বাংলাদেশ ত্যাগ ও বাংলাদেশে পুনঃপ্রবেশ করিবার অধিকার প্রত্যেক নাগরিকের থাকিবে।'
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1310
বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে?
সঠিক উত্তর
11
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রস্তাবনা দিয়ে শুরু এবং ৭টি তফছিল দ্বারা সমাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে ১১টি ভাগ, ১৩টি পরিচ্ছেদ এবং ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্র। আর একাদশ ভাগ হচ্ছে বিবিধ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1311
বাংলাদেশের সংবিধানে প্রথম সংশোধনী আনয়ন করা হয় কোন সালে?
সঠিক উত্তর
1973
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ডিসেম্বর ২০২২ পর্যন্ত বাংলাদেশের সংবিধানে ১৭টি সংশোধনী আনা হয়েছে। সংবিধানের প্রথম সংশোধনী জাতীয় সংসদে পাস হয় ১৫ জুলাই ১৯৭৩। এ সংশোধনীর মূল বিষয়বস্তু যুদ্ধাপরাধীসহ অন্যান্য গণ-বিরোধীদের বিচার নিশ্চিত করা। ১৯৭৪ সালে সংবিধানের তৃতীয় এবং ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনী পাস হয়।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1312
মানবদেহে ক্যান্সারের মূল কারণ কোনটি?
সঠিক উত্তর
অনিয়ন্ত্রিত কোষ বিভাজন
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দেহকোষের দ্রুত ও অস্বাভাবিক বৃদ্ধій হলো ক্যান্সার। দেহের কোনো অংশের কোষ দ্রুতহারে ক্রমাগত বৃদ্ধিপ্রাপ্ত ও বিভাজিত হলে জৈবিক কার্যকলাপের যে ব্যাঘাত ঘটে তাকে ক্যান্সার বলে। এটি একটি ভয়াবহ ব্যাধি যা কোষের স্বাভাবিক বৃদ্ধি বা বৃদ্ধির নিয়ন্ত্রণকে ব্যাহত করে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1313
মানুষের হৃৎপিণ্ডের বৈদ্যুতিক এবং পেশিজনিত কাজকর্মগুলো পর্যবেক্ষণে ব্যবহৃত হয় কোনটি?
সঠিক উত্তর
ইসিজি
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইসিজি হলো ইলেক্ট্রোকার্ডিওগ্রাম শব্দের সংক্ষিপ্ত রূপ। ইসিজি হচ্ছে অত্যন্ত সহজ, ব্যথাবিহীন একটি পরীক্ষা যার মাধ্যমে হৃৎপিণ্ডের বর্তমান বা পূর্বের সমস্যা বোঝা যায়। ইসিজির মাধ্যমে হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা, হৃৎস্পন্দন নিয়মিত কিনা, শরীরের নির্দিষ্ট কোনো অঙ্গে রক্ত চলাচল সঠিক কিনা তা বোঝা যায়।
বিস্তারিত ও আলোচনা
জীববিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1314
চোখের কোনটি মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়?
সঠিক উত্তর
রেটিনা
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রেটিনা কোরয়েডের নিচে অবস্থিত এবং একমাত্র আলোক সংবেদী অংশ। এতে দুই ধরনের আলোক সংবেদী কোষ আছে। যথা : রড ও কোণ কোষ। রড কোষগুলো অনুজ্জ্বল আলোতে দর্শনের উপযোগী। রেটিনা বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি করে।
বিস্তারিত ও আলোচনা
ভৌতবিজ্ঞান বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1315
আলোক রশ্মির এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য এক স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে দিক পরিবর্তন করাকে কী বলে?
সঠিক উত্তর
আলোর প্রতিসরণ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আলো কোনো মাধ্যমে দিয়ে যাওয়ার সময় অন্য কোনো মাধ্যমে বাধগ্রস্ত হলে সে আলো মাধ্যম দুটির বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে প্রথম মাধ্যমে ফিরে আসে, এই ঘটনাকে আলোর প্রতিফলন বলে। আলোকর্শি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে অধিক কোণে আপতিত হলে প্রতিসরণের পরিবর্তে আলোকর্শি ঘন মাধ্যমে প্রতিফলিত হয়, একে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। নির্দিষ্ট বর্ণের আলোকর্শি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ ৯০° হয় সেই আপতন কোণকে সংকট কোণ বলে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1316
কোন পদ্ধতি ব্যবহার করে স্মার্টফোন ও কম্পিউটারে একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়?
সঠিক উত্তর
Wi-Fi
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1317
উপকূল থেকে 'Exclusive Economic Zone'- নটিক্যাল মাইল।
সঠিক উত্তর
200
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1318
Persona-non-grata কোন শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?
সঠিক উত্তর
কূটনৈতিক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
Persona-non-grata (অগ্রহণযোগ্য ব্যক্তি/ অবাঞ্ছিত ব্যক্তি) পরিভাষাটি ল্যাটিন ভাষা থেকে গৃহীত। সাধারণত কোনো কূটনীতিক যে দেশে নিযুক্ত হন, তিনি যদি সেই দেশের সরকারের নিকট গ্রহণযোগ্য না হন তখন তাকে Persona-non-grata বা অবাঞ্ছিত ব্যক্তি বলা হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1319
জাপান ও রাশিয়ার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
সঠিক উত্তর
কুরিল দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
রাশিয়ার পূর্ব উপকূলের কাছে অবস্থিত কূটি ছোট বড় আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত কুড়িল দ্বীপপুঞ্জ। এটি ওখটস্ক সাগরকে প্রশান্ত মহাসাগর থেকে পৃথক করেছে। এ দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধ রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ বিরোধের শুরু হয়।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1320
সম্প্রতি জাপানে সংঘটিত ঘূর্ণিঝড়ের নাম কী?
সঠিক উত্তর
হাগিবিস
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৮ সেপ্টেম্বর জাপানের কিউশু দ্বীপে ২০২২ সালের সবচেয়ে শক্তিশালী টাইফুন নানমাডল আঘাত হানে। জাপানের আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে এ টাইফুনের গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ২৫৫ কিমি।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।