eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
অধ্যায় ও বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক

প্রশ্ন ব্যাংক ও সমাধান মালা

বিসিএস, প্রাইমারি, ব্যাংক, স্কুল ও কলেজ পরীক্ষার সকল বিষয়ের পূর্ণাঙ্গ প্রশ্ন, উত্তর ও বিশ্লেষণ

ফিল্টারসমূহ
চাকরির প্রস্তুতি প্রশ্ন ব্যাংক ও সমাধান
মোট 194,452 টি প্রশ্ন সংরক্ষিত আছে
ক্রমানুসার:
চাকরির প্রস্তুতি
ইতিহাস বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1396
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
সঠিক উত্তর
তুরস্ক
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরীর ধ্বংসাবশেষ এজিয়ান সাগরের তীরে আজকের তুরস্কের পশ্চিমের প্রদেশ চানাক্কেলে অবস্থিত।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1397
ক্রিপ্টোকারেন্সির স্বীকৃতি প্রদানকারী পৃথিবীর প্রথম দেশ কোনটি?
সঠিক উত্তর
এল সালভাদর
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্বের প্রথম দেশ হিসেবে মধ্য আমেরিকার দেশ এল সালভাদর ২০২১ সালের জুনে সংসদীয় ভোটের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সিকে বৈধ বিনিময়ের মাধ্যম হিসেবে স্বীকৃতি প্রদান করে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1398
থম আরব দেশ হিসেবে মঙ্গলযান শুরু করে কোন দেশ?
সঠিক উত্তর
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
প্রথম আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পাঠায়, যার নাম হলো হোপ বা আল আমাল। এটি ২০২০ সালের ১৯ জুলাই উৎক্ষেপিত হয় এবং ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি মঙ্গলের কক্ষপথে পৌঁছো।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1399
'World day against Trafficking 2021'-এর প্রতিপাদ্য কী ছিল?
সঠিক উত্তর
Victims' voice lead the way
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০২২ সালের World day against Trafficking-এর প্রতিপাদ্য বা theme হলো 'Use and abuse of technology' অর্থাৎ প্রযুক্তির ব্যবহার এবং অপব্যবহার।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1400
২০২০ সালের মার্চ মাসের কত তারিখে COVID-19 কে WHO বৈশ্বিক মহামারি ঘোষণা করে?
সঠিক উত্তর
11
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০২০ সালের ১১ মার্চ COVID-19-কে বৈশ্বিক মহামারি বা Pandemic ঘোষণা করে। করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে। আর COVID-19 আক্রান্ত রোগী প্রথম মারা যায় ৯ জানুয়ারি ২০২০।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1401
২০২১ সালে গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পায়-
সঠিক উত্তর
বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে ৯ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। আর এ প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC), যা গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ে বিশেষ অবদানের জন্য এ বছর স্বাধীনতা পুরস্কার পায়। উল্লেখ্য, ২০২২ সালে এ পুরস্কারটি লাভ করে বাংলাদেশের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এবং বিপ্রিং বিভাগ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1402
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ৮ সেপ্টেম্বর ২০২১ প্রকাশিত তথ্য মতে বাংলাদেশে নিরক্ষরতার শতকরা হার কত?
সঠিক উত্তর
24.8
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ৮ সেপ্টেম্বর ২০২২ প্রকাশিত তথ্যানুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন, যার মধ্যে ৪ কোটি ১৮ লাখ ৫১ হাজার ১৯৩ জন মানুষ নিরক্ষর, যার শতকরা হিসাবে ২৫.০৪ শতাংশ। আর এক্ষেত্রে অক্ষরজ্ঞানসম্পন্ন মানুষের সংখ্যা শতকরা ৭৪.৯৬ শতাংশ।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1403
'বাঙ্গালাহ' নামের প্রচলন করেন-
সঠিক উত্তর
ইলিয়াস শাহ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হওয়া ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শাহ-ই- বাংালাহ উপাধি গ্রহণকারী শাসক শামসুদ্দিন ইলিয়াস শাহ 'বাঙ্গালাহ' নামের প্রচলন করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1404
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন তফসিলে বর্ণিত আছে?
সঠিক উত্তর
ষষ্ঠ
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ষষ্ঠ তফসিলে বর্ণিত হয়েছে। অপরদিকে পঞ্চম তফসিলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং সপ্তম তফসিলে মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র বর্ণিত হয়েছে।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1405
বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল 'ক্র্যাক প্লাটুন' কোন সেক্টরের অধীন ছিল?
সঠিক উত্তর
6
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা ক্র্যাক প্লাটুন দল ২নং সেক্টরের অধীনে ঢাকা শহরে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের ওপর অত্যন্ত দক্ষতার সাথে 'হিট অ্যান্ড রান' পদ্ধতিতে আক্রমণ পরিচালনা করতো।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1406
'To err is human to forgive, divine' who says–
সঠিক উত্তর
Alexander Pope
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
এই quote-টি Alexander Pope-এর কবিতা 'An Essay on Criticism' থেকে উদ্ধৃত।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1407
Who quoted "It is better that ten guilty persons escape than one innocent suffer"?
সঠিক উত্তর
William Blackstone
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
ইংরেজি আইনজ্ঞ William Blackstone ১৭৬০ সালে প্রকাশিত তার প্রখ্যাত বই "Commentaries on the Laws of England"-এ 'Blackstone's ratio' বা 'Blackstones formulation' নামে পরিচিত প্রশ্নে উল্লেখিত উক্তিটি করেন।
বিস্তারিত ও আলোচনা
নৈর্ব্যক্তিক (MCQ)
1408
The movement of the Rohingya people in Bangladesh away from Myanmar is–
সঠিক উত্তর
ethnic cleansing
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
নির্দিষ্ট ধর্ম, বর্ণের জনগোষ্ঠীকে কোনো অঞ্চল বা দেশ ত্যাগের বাধ্য করার নীতিই হলো ethnic cleansing।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1409
'To have a screw loose' means–
সঠিক উত্তর
be slightly eccentric
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
To have a screw loose' অর্থ আচরণে সামান্য অনিয়ম হওয়া।
বিস্তারিত ও আলোচনা
English বিষয়ভিত্তিক চাকরির প্রস্তুতি
নৈর্ব্যক্তিক (MCQ)
1410
The lawmakers had to be escorted to safety by the police. Here the second 'to' is a/an–
সঠিক উত্তর
preposition
ব্যাখ্যা ও বিশ্লেষণ:
দুটো preposition-এর মাঝখানে safety বসায় এটি নিঃসন্দেহে noun।
বিস্তারিত ও আলোচনা
ফিল্টারসমূহ

ফিল্টার নির্বাচন করে প্রশ্নের তালিকা পরিবর্তন করুন:

Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।