eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৪৭৮১

বিভক্তিহীন নাম শব্দ কে বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রাতিপদিক
ব্যাখ্যা:
প্রকৃতি : নাম ও ক্রিয়া শব্দের মূলকে প্রকৃতি বলে। যেমন: চলা, ঢাকা। নামপ্রকৃতি বা প্রাতিপদিক : নামের মূল অথবা বিভক্তিহীন নামকে নামপ্রকৃতি বা প্রাতিপদিক পদ বলে। যেমন: ঢাকা। ক্রিয়াপ্রকৃতি বা ধাতুপ্রকৃতি : ক্রিয়া বা ধাতুর মূলকে ক্রিয়া বা ধাতু প্রকৃতি বলে। যেমন: চল।
২৪৭৮২

'তাসের ঘর' অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্ষণস্থায়ী
ব্যাখ্যা:
তাসের ঘর // a house of cards; /প্রতিশব্দ/ অসার কোনো কিছু; ক্ষণস্থায়ী।
২৪৭৮৩

' বামেতর' শব্দটির অর্থ ------

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ডান
ব্যাখ্যা:
বামেতর /বিশেষণ পদ/ বাম হতে অন্য অর্থাৎ দক্ষিণ বা ডান।
২৪৭৮৪

প্রথম বাংলা 'থিসরাস' বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অশোক মুখোপাধ্যায়
ব্যাখ্যা:
ড. মুহম্মদ শহীদুল্লাহ (১৮৮৫ - ১৯৬৯ খ্রি.) 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান' (দুই খণ্ড) সম্পাদনা করেন, যা তার জীবনের প্রথম একটি কাজ।
২৪৭৮৫

'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সঞ্চয়ের প্রবৃত্তি
ব্যাখ্যা:
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থ টাকা জমানোর লোভ, অর্থাৎ সঞ্চয়ের প্রবৃত্তি। [সূত্র: বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান]
২৪৭৮৬

যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয় ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিত্য সমাস
ব্যাখ্যা:
যে সমাসে সমস্যমান পদগুলো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থই প্রাধান্য পায়, তাকে দ্বন্দ্ব সমাস বলে। কাঁচা - পাকা ইত্যাদি। অব্যয় পদ পূর্বে বসে যে সমাস পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, তাকে অব্যয়ীভাবে সমাস বলে। যেমন - কূলের সমীপে = উপকূল , আমিষের অভাব = নিরামিষ ইত্যাদি। আবার, যে সমাসে প্রথম পদটি দ্বিতীয় পদের বিশেষণরুপে অবস্থান করে এবং সমস্তপদে পরপদ তথা দ্বিতীয় পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে কর্মধারয় সমাস বলে। যেমন - নীল যে আকাশ = নীলাকাশ।
২৪৭৮৭

বাংলাদেশের প্রথম সংবাদপত্র কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আজাদী
ব্যাখ্যা:
ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র 'বেঙ্গল গেজেট'। এ ইংরেজি সাময়িক পত্রিকাটি জেমস আগাস্টস হিকি কর্তৃক ১৭৮০ সালে প্রথম প্রকাশিত হয়। অন্যদিকে ১৮১৮ সালে জে সি মার্শম্যানের সম্পাদনায় শ্রীরামপুর মিশন থেকে সাপ্তাহিক 'সমাচার দর্পন' প্রকাশিত হয়। চট্রগ্রাম থেকে ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম পত্রিকা 'আজাদী' । এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক। অন্যদিকে ইত্তেফাক প্রকাশিত হয় ১৯৫৩ সালের ২৪ ডিসেম্বর।
২৪৭৮৮

কোনটি শুদ্ধ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মধুসূদন
ব্যাখ্যা:
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচকার। তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত।
২৪৭৮৯

কবি নজরুল ইসলামরে জীবনকাল কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৮৯৯-১৯৭৬
ব্যাখ্যা:
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন।
২৪৭৯০

সমার্থক শব্দ লিখ "সমুদ্র"

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অর্ণব
ব্যাখ্যা:
সমুদ্রের সমার্থক শব্দ জলধর, জলনিধি, জয়েন্দ্র, জলেন্দ্র, সাগর, সৈকত , সায়ব, সিন্ধু, দরিয়া, জলেশ্বর, নীলকান্ত, নীধরি, পয়োধি, রত্মগর্ভ, নীলাম্বু, বারিধি, অম্বুধি, অকূল, ধরণীপ্লব, প্রচেতা , জলাধপি, বারিধর, নীলাম্বু, বারাধ, বারিনিধি, বারীন্দ্র, মকরাকর, মকরালয়, বারীশ, অম্বুনিধি, পারাবার, পয়োধি, তোয়ানিধি, রত্নাকর।
২৪৭৯১

সমার্থক শব্দ লিখ "পুত্র"

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তনয়
ব্যাখ্যা:
তনয় বি. পুত্র, ছেলে (রাজার তনয়)। [সং. √ তন্ ( = বিস্তার) + অয়]। তনয়া বি. (স্ত্রী.) কন্যা, মেয়ে। তনয় n a son. fem. তনয়া a daughter. son · son. ছাত্র, বাছা, পুত্র, শিষ্য, বংশধর, খোকা, বেটা, ছেলে, কুমার, বৎস, দারক, আত্মজ, তনয়, নন্দন, অঙ্গজ, দেহজ, অধিবাসী, পুরুষ সন্তান.
২৪৭৯২

সমার্থক শব্দ লিখ "রাত্রি"

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যামিনী
ব্যাখ্যা:
যামিনী বি. রাত্রি ('কেন যামিনী না যেতে জাগালে না': রবীন্দ্র)। [সং. যাম + ইন্ + ঈ]। ̃ .কান্ত বি. চাঁদ। যামিনী n. fem the night. ̃নাথ n. the moon. ̃যোগে adv. by night; at night. night · night. আঁধার, অন্ধকার, দুর্দশা, রাত, রাত্রি, নিশা, নিশি, রজনী, নক্ত, প্রদোষ, প্রদোষকাল, যামিনী, ক্ষপা, অস্পষ্টতা, অজ্ঞান, তিমির, রাতের অন্ধকার.
২৪৭৯৩

' তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি' ---- এটা কোন ধরনের বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
ব্যাখ্যা:
যৌগিক বাক্যে দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো ও, এবং, অথবা,কিন্তু,বরং,তথাপি প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত থাকে।
২৪৭৯৪

সমার্থক শব্দ লিখ "জল"

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সলিল
ব্যাখ্যা:
সলিল - [বিশেষ্য পদ] বারি, জল, অম্বু।
২৪৭৯৫

' একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৌভাগ্যের বিষয়
ব্যাখ্যা:
বিষয়টি হিন্দু ধর্মীয় শুভক্ষণ বিষয়ক প্রবাদ মাত্র। একাদশী তিথি হিন্দুধর্মে একটি বিশেষ দিন, অপরদিকে বৃহস্পতিবার হিন্দুধর্মের অপর একটি সাপ্তাহিক নিত্যকর্মের দিন। তাই একই দিনে দুইটি শুভক্ষণের আবির্ভাব প্রকাশ করতে উক্ত প্রবাদটি ব্যবহৃত হয়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।