'তোহফা কাব্যটি ম্যধযুগের শ্রেষ্ঠ কবি সৈয়দ আলাওল রচনা করেন। তার প্রথম ও শ্রেষ্ঠ রচনা 'পদ্মাবতী' তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ: সিকান্দারনামা , সয়ফুলমুলুক - বদিউজ্জামাল । মধ্যযুগে বাংলা রোমান্টিক কাব্যধারার পথিকৃৎ দৌলত কাজীর শ্রেষ্ঠ রচনা 'সতীময়না ও লোরচন্দ্রানী'। মাগন ঠাকুরের রচনা হিসেবে 'চন্দ্রাবতী' কাব্যের উল্লেখ পাওয়া যায়। মধ্যযুগের রোমান্টিক প্রণয়কাব্যের কবি হিসেবে সাবিরিদ খান কালিকামঙ্গল কাব্যধারার 'বিদ্যাসুন্দর ' কাহিনির অন্যতম কবি রুপে স্বীয় কৃতিত্ব প্রদর্শন করেছেন।
২৫০৬৭
' রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থটির প্রণেতা -----
রামরাম বসু রচিত 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' গ্রন্থে রাজা প্রতাপাদিত্য সম্পর্কে জ্ঞাত কাহিনিগুলোর বর্ণনা প্রদান করা হয়েছে। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ উইলিয়াম কেরি রচিত বিখ্যাত গ্রন্থ 'কথোপকথন' । গোলকনাথ শর্মার 'হিতোপদেশ' ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক হিসেবে মুদ্রিত ও প্রকাশিত হয় । হরপ্রসাদ রায়ের অনূদিত গ্রন্থ ' পুরুষপরীক্ষা'।
২৫০৬৮
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা ' কল্লোল ' কত সালে প্রথম প্রকাশিত হয়?
বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট পত্রিকা 'কল্লোল' ১৯২৩ সালে প্রথম প্রকাশিত হয় । 'কল্লোল ' পত্রিকার সম্পাদক ছিলেন দীনেশরঞ্জন দাশ। পত্রিকাটি সাত বছর চলমান থাকার পর বন্ধ হয়ে যায়।
২৫০৬৯
'ইয়ং বেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়?
ইয়ং বেঙ্গল বলতে ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকদের বোঝাত। মিশনারিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ইয়ং বেঙ্গল গোষ্ঠী মুক্ত চিন্তা দ্বারা উজ্জীবিত হয়েছিল। 'ইয়ংবেঙ্গল' গোষ্ঠীর মুখপত্ররুপে 'জ্ঞানন্বেষণ' পত্রিকাটি প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত । 'বঙ্গদূত' নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ সালে প্রকাশিত হয় ১৮৩১ সাল থেকে ১৮৪৪ সাল পর্যন্ত। 'বঙ্গদূত' নীলমণি হালদারের সম্পাদনায় ১৮২৯ সালে প্রকাশিত হয়। 'সংবাদ প্রভাকর ' ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৮৩১ সালে প্রকাশিত হয়। এটি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা। 'জ্ঞানাঙ্কুর' ১৮০২ সালে শ্রীকৃষ্ণ দাসের সম্পাদনায় প্রকশিত হয়।
হরিনাথ মজুমদার সম্পাদিত ' গ্রামবার্তা প্রকাশিকা' ১৮৬৩ সালে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়, যা পরবর্তীতে পাক্ষিক ও সর্বশেষে সাপ্তাহিক পরিণত হয় । ১৮৭৩ সালে কুষ্টিয়ার কুমারখালি গ্রামে এ পত্রিকার নিজস্ব ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।
২৫০৭১
নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি ----
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। | মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে গ্রামীণ জেলেদের জীবনচিত্র প্রাধান্য পেয়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেছে। | সীতারাম বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়ের একটি রাজনৈতিক উপন্যাস ক্ষুদ্র সামন্ত রাজ্যের উত্থানপতনের ইতিহাস, পারিবারিক জীবনের সমস্যা প্রভৃতি বিষয়গুলাে এ উপন্যাসে স্থান পেয়েছে।
২৫০৭২
নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ' ঘরে বাইরে' উপন্যাসের?
বিহারী - বিনােদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথের 'চোখের বালি উপন্যাসের। নিখিলেস - বিমলা চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে - বাইৱে" উপন্যাসের। মধুসূদন - কুমুদিনী চরিত্র দুটি রবীন্দ্রনাথের যােগাযােগ উপন্যাসের। অমিত - লাবণ্য চরিত্র দুটি রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসের।
'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম কাব্যগ্রন্থ। গীতাঞ্জলি কাব্যগ্রন্থ ১৯১০ সালে প্রকাশিত হয় । গীতাঞ্জলি কাব্যগ্রন্থে মোট ১৫৭ টি কবিতা ও গান আছে। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন ডবলিউ. বি. ইয়েটস।
২৫০৭৪
' The Origin and Development of Bengali Language' গ্রন্থটি রচনা করেছেন ------
ড. সুনীতিকৃমার চট্রোপাধ্যায় 'The Origin and Development of the Bengali Language ' গ্রন্থটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। এ গ্রন্থে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে প্রথম আলোচনা করেন।
২৫০৭৫
' একখানি ছোট ক্ষেত আমি একেলা' ---রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
'একখানি ছোট ক্ষেত আমি একেলা ' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সোনার তরী' কবিতার চরণ। 'সোনার তরী' কাব্যগ্রন্থের নামকবিতা হচ্ছে 'সোনার তরী' । অন্যদিকে মানসী, চিত্রা ও বলাকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।
'আমি কিংবদন্তীর কথা বলছি' কবিতাটি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত 'আমি কিংবদন্তীর কথা বলছি কাব্যগ্রন্থের নামকবিতা। এ কবিতায় কবির ইতিহাস ও ঐতিহ্যবোধ, কবিতা, দেশ মাটি মানুষ এবং স্বজাতিপ্রেম আর মানবধারার ধারাবাহিকতার প্রতি, সুন্দরের প্রতি, শুভ ও কল্যাণের প্রতি, সংগ্রাম ও সাধনার প্রতি সর্বোপরি জীবনে প্রতি গভীর আকর্ষণ প্রকাশ পেয়েছে। শামসুর রাহমান রচিত বিখ্যাত কবিতা 'স্বাধীনতা তুমি' তুমি আসবে বলে হে স্বাধীনতা' । আল মাহমুদ রচিত বিখ্যাত কবিতা ও কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন।' আবুল ফজল কথাশিল্পী হিসেবে প্রসিদ্ধি লাভ করেন। তার রচিত উল্লেখযোগ্য উপন্যাস : চৌচির , গল্প, মাটির পৃথিবী।
বাংলা ভাষার প্রাচীন যুগের একমাত্র নিদর্শন 'চর্যাপদ' মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয় । বৌদ্ধ সহজিয়াগণের রচিত চর্যাপদ ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে আধুনিক লিপিতে প্রকাশিত হয় ।চর্যার পুঁথিতে ৫১ টি গান ছিল, যার সাড়ে ৪৬ টি পাওয়া গেছে।
২৫০৭৮
বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে ---বাংলা সাহিত্যের প্রাচীন যুগ।
বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত তিনটি যুগে ভাগ করা হয়েছে। যথা : ক .প্রাচীন বা আদি যুগ (৬৫০ - ১২০০ ), খ. মধ্যযুগ (১২০১ - ১৮০০) এবং গ. আধুনিক যুগ ( ১৮০১ - বর্তমান পর্যন্ত)।
১২০১ - ১৩৫০ পর্যন্ত সময়কে অনেক সমালোচক বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলে মনে করেন। তাঁদের মতে, এই ১৫০ বছর বাংলা সাহিত্যে তেমন কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি। তবে ক্রয়োদশ শতকের শেষের দিকে রামাই পণ্ডিতের 'শূন্যপুরাণ' ও হলায়ূধ মিশ্রের ' সেক শুভোদয়া' এই সময়ের উল্লেখযোগ্য গ্রন্থ।
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়। মাইকেল মধুসূদন দত্ত আধুনিক বাংলা কবিতার জনক । রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা।]
MCQ পরীক্ষা সেটিংস
বাংলা
eProstuti
সহজ ও দ্রুত ক্লাস করতে অ্যাপটি ইনস্টল করুন
iPhone / iPad এ ইনস্টল করুন
eProstuti
১Safari ব্রাউজারের নিচে থাকা Share ( ) বাটনে চাপ দিন।
২নিচের দিকে স্ক্রোল করে 'Add to Home Screen' ( ) নির্বাচন করুন।
৩উপরে ডানে থাকা 'Add' বাটনে ট্যাপ করুন।
Android এ অ্যাপ ইনস্টল করুন
eProstuti
১Chrome ব্রাউজারের উপরে ডানে থাকা থ্রি-ডট ( ) মেনু চাপুন।
২তালিকায় 'Install app' বা 'Add to Home screen' ( ) এ ট্যাপ করুন।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।