eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৪২৬

”উদ্ধত” এর বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিনীত
২৫৪২৭

”সে বলতে চায় তথাপি বলে না”- এটি কোন শ্রেণীর বাক্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
ব্যাখ্যা:
দুই বা ততোধিক বাক্য যখন ‘আর’ ‘এবং’, কিন্তু, ‘অথচ’, ‘তথাপি’, হয়…… নয়,……… না হয়, ‘কেন - না’ ইত্যাদি অব্যয়ের সাহায্যে যুক্ত থাকে, তখন তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যে দুটি স্বাধীন বাক্য থাকে। যেমনঃ ‘সে বলতে চাই তথাপি বলে না’। এখানে বাক্য দুটি তথাপি অব্যয় দ্বারা যুক্ত। এটি একটি যৌগিক বাক্য।
২৫৪২৮

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রথম গল্পের নাম-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মন্দির
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত প্রথম গল্প বা সাহিত্যকর্ম হচ্ছে ‘মন্দির’ (১৯০৩) এবং দ্বিতীয় সাহিত্যকর্ম হচ্ছে ‘বড় দিদি’ (১৯১৩)। তার অন্যান্য গল্পের মধ্যে মহেশ, বিলাসী, সতী, অভাগীর স্বর্গ, মামলার ফল ইত্যাদি উল্লেখযোগ্য।
২৫৪২৯

কাজী নজরুল ইসলামের “ঝিলিমিলি” গ্রন্থ খানি-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত ‘ঝিলিমিলি’ (১৯৩০) হচ্ছে নাটক। কবির অন্যান্য নাটকগুলো হলো ‘আলেয়া’ (১৯৩১), মধুমালা’ (১৯৫৯) ইত্যাদি। কবির কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবাণী, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা, জিঞ্জির প্রভৃতি উল্লেখযোগ্য। উপন্যাসের মধ্যে বাঁধনহারা, মৃত্যুক্ষুধা ও কুহেলিকা অন্যতম।
২৫৪৩০

স্ত্রীর মৃত্যুকে উপলক্ষ করে রবীন্দ্রনাথ রচনা করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
স্মরণ
ব্যাখ্যা:
১৩০৯ সালের ৭ই অগ্রহায়ণ তারিখে রবীন্দ্রনাথের সহধর্মিণী মৃণালিনী দেবী পরলোকগমন করেন। তাঁহার স্মৃতির উদ্দেশে রবীন্দ্রনাথ যে কবিতাগুলি রচনা করেন সেগুলি মোহিতচন্দ্র সেন - সম্পাদিত রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের ষষ্ঠ ভাগে (১৩১০) সংকলিত হয়— অধিকাংশ ‘স্মরণ’ - পর্যায়ে, কেবল বর্তমান স্মরণ গ্রন্থের প্রথম তিনটি কবিতা ‘মরণ’ - পর্যায়ে। পরে এই কবিতাগুলি একত্র করিয়া স্বতন্ত্র আকারে স্মরণ গ্রন্থ প্রকাশিত হয়।
২৫৪৩১

”আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী”- গানটির সুরকার কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আলতাফ মাহমুদ
ব্যাখ্যা:
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বিখ্যাত এই গানটির প্রথম সুরকার প্রয়াত আবদুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। উল্লেখ্য, গানটির গীতিকার বা রচিয়তা আবদুল গাফফার চৌধুরী।
২৫৪৩২

'সকল দেশের রানী সে যে-আমার জন্মভূমি'- চরণটি কোন কবির রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা:
দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই ১৮৬৩ - ১৭ মে ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা। তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন। এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান "ধনধান্যে পুষ্পে ভরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়। তিনি অনেকগুলি নাটক রচনা করেন। তাঁর নাটকগুলি চার শ্রেণিতে বিন্যস্ত: প্রহসন, কাব্যনাট্য, ঐতিহাসিক নাটক ও সামাজিক নাটক। তাঁর রচিত কাব্যগ্রন্থগুলির মধ্যে জীবদ্দশায় প্রকাশিত আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। দ্বিজেন্দ্রলাল রায়ের বিখ্যাত নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য একঘরে, কল্কি - অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার - পতন, নূরজাহান, সাজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল - বিজয় ইত্যাদি।
২৫৪৩৩

আলাদ্দিন আল আজাদ কোন গ্রন্থের রচয়িতা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তেইশ নম্বর তৈলচিত্র
ব্যাখ্যা:
আলাউদ্দির আল আজাদ রচিত গ্রন্থ বা উপন্যাস হচ্ছে ‘ তেইশ নম্বর তৈলচিত্র’ (১৯৬০)। তার অন্যান্য রচনার মধ্যে কর্ণফুলী (১৯৬২), ক্ষুধা ও আশা (১৯৬৪), খসড়া কাগজ (১৯৮৬), স্বাগতম ভালবাসা (১৯৯০) প্রভৃতি প্রধান। পক্ষান্তরেম ‘আর্তনাদ’ ও ‘নিরন্তর ঘন্টাধ্বনি’ ভাষা আন্দোলনভিত্তিক এ উপন্যাস দুটির রচিয়তা যথাক্রমে শওকত ওসমান ও সেলিনা হোসেন। ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াসের রচনা।
২৫৪৩৪

বাংলা কবিতার ছন্দ প্রধানত কত প্রকার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তিন প্রকার
ব্যাখ্যা:
বাংলা কবিতার ছন্দ প্রধানত তিন প্রকার। ১. স্বরবৃত্ত ছন্দ ২. মাত্রাবৃত্ত ছন্দ ৩. অক্ষরবৃত্ত ছন্দ.
২৫৪৩৫

ভানুসিংহ কার ছদ্মনাম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যে অনেক সাহিত্যিককে তাদের সাহিত্য রচনার ক্ষেত্রে ছদ্মনাম ব্যবহার করতে দেখা যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ‘ভানুসিংহ’। প্রমথ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল’। মোহিত লাল মজুমদারের ছদ্মনাম কৃত্তিবাস ওঝা ও সত্যসুন্দর দাস। অন্যদিকে, সমাজ সংস্কারক রামমোহন রায় দিল্লির বাদশাহ কর্তৃক ‘রাজা’ উপাধি লাভ করেন।
২৫৪৩৬

”আমি বিজয় দেখেছি” গ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
এম.আর. আখতার মুকুল
ব্যাখ্যা:
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ‘আমি বিজয় দেখেছি’ - এর রচিয়তা এম. আর. আখতার মুকুল। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে একাত্তরের বর্ণমালা, মহাপুরুষ, জয় বাংলা, ওরা চার জন, বিজয়’৭১ প্রভৃতি অন্যতম। পক্ষান্তরে, মেজর রফিকুল ইসলাম রচিত গ্রন্থগুলোর মধ্যে একাত্তরের বিজয় গাঁথা, মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রতিশোধের প্রথম প্রহর প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া বদরুদ্দীন ওমর রচিত গ্রন্থের মধ্যে সংস্কৃতির সাম্প্রদায়িকতা, যুদ্ধপূর্ব বাংলাদেশ, যুদ্ধোত্তর বাংলাদেশ, ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ ইত্যাদি প্রধান।
২৫৪৩৭

কবর কবিতার দাদু কোন হাটে তরমুজ বিক্রী করতেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শাপলার হাটে
ব্যাখ্যা:
বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা
''আমারে দেখিতে যাইও কিন্তু, উজান - তলীর গাঁ। ''
শাপলার হাটে তরমুজ বেচি দু - পয়সা করি দেড়ী,
পুঁতির মালার একছড়া নিতে কখনও হত না দেরি।
২৫৪৩৮

ড. মুহাম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাষাতত্ত্ববিদ
ব্যাখ্যা:
ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন একাধারে ভাষাবিজ্ঞানী ও ভাষাতাত্ত্বিক, গবেষক, অনুবাদক,চিন্তাবিদ, শিক্ষাবিদ। বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন, তাদের মধ্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ অন্যতম। জন্ম : ১০ জুলাই ১৮৮৫, পশ্চিমবঙ্গের পরগনা জেলার পেয়ারা গ্রামে।
২৫৪৩৯

”বটতলার উপন্যাস” গ্রন্থ কে রচনা করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাজিয়া খান
ব্যাখ্যা:
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক রাজিয়া খানের জন্ম ১৯৩৬ সালের ১৬ ফেব্রুয়ারি ফরিদপুরে। তার প্রকাশিত উপন্যাসগুলো হলো ‘বটতলার উপন্যাস’ (১৯৫৯), ‘অনুকল্প’ (১৯৫৯) ‘প্রতিচিত্র’ (১৯৭৬), ‘চিত্রকাব্য’ (১৯৮০), ‘দ্রৌপদী’ (১৯৯৩), ‘পাদবিক’ (১৯৯৮) ইত্যাদি। রিজিয়া রহমানের উল্লেখযোগ্য উপন্যাস ঘর - ভাঙা - ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষয়, বং থেকে বাংলা, অলিখিত উপাখ্যান, অরণ্যের কাছে ঝড়ের মুখোমুখি, সবুজ পাহাড়, ধবল জ্যোৎস্না, হে মানবী ইত্যাদি।
২৫৪৪০

”কবর” নাটক কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা:
শিক্ষাবিদ, নাটকার, সমালোচক ও বাগ্মী চৌধুরী (১৯২৫ - ১৯৭১ খ্রি.) ‘কবর’ (১৯৬৬) নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচনা করেন। তার অন্যান্য উল্লেখযোগ্য নাটক হলো - ‘রক্তাক্ত প্রান্তর’ (১৯৬২),‘চিঠি’ (১৯৬৬), ‘দপ্তকারণ্য’ (১৯৬৬) ইত্যাদি।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।