eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬৯৫৬

সাধুভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগের পরিবর্তন ঘটে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সর্বনাম ও ক্রিয়া
ব্যাখ্যা:
সাধুরীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দ বহুল, অন্যদিকে চলিত রীতি তদ্ভব শব্দবহুল, সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজ রূপ লাভ করে।
২৬৯৫৭

’চিরসুখী’ এর ব্যাসবাক্য কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চিরকাল ব্যাপীয়া সুখী
ব্যাখ্যা:
চিরকাল ব্যাপিয়া সুখী = চিরসুখী
দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
২৬৯৫৮

’প্রচ্ছন্ন’ শব্দটির বিপরীত শব্দ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাক্যহীন
ব্যাখ্যা:
প্রচ্ছন্ন এর বিপরীত শব্দ ব্যক্ত।
২৬৯৫৯

’তুমি আসবে বলে হে স্বাধীনতা’ কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কবি শামসুর রাহমান
ব্যাখ্যা:
'তুমি আসবে বলে হে স্বাধীনতা' চরণটির রচয়িতা কবি শামসুর রাহমান এবংং 'তুমি আসবে বলে' কবিতার অন্তর্ভুক্ত।
২৬৯৬০

’ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এ বসুন্ধরা’ কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দ্বিজেন্দ্রলাল রায়
২৬৯৬১

কোনগুলো দেশি শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
খোকা, চাঁপা
ব্যাখ্যা:
বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল,মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে।এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়।যেমন: খোকা,চাঁপা, কুলা,গঞ্জ,টোপর,ডাব,ডাগর ইত্যাদি।
২৬৯৬২

’কোকিল’ এর প্রতিশব্দ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কলকন্ঠ
ব্যাখ্যা:
কোকিল এর প্রতিশব্দ - কলকন্ঠ, পিক, বসন্তদূত, পরাভূত।
২৬৯৬৩

’ঔদার্য’ শব্দটির বিপরীত শব্দ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কার্পণ্য
ব্যাখ্যা:
ঔদার্য শব্দের অর্থ - মহানুভব, উদারতা ইত্যাদি । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
কার্পণ্য শব্দের অর্থ - কৃপণতা । প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
তাই ঔদার্য শব্দের বিপরীত শব্দ কার্পণ্য।
২৬৯৬৪

একুশে ফেব্রুয়ারি পটভুমিতে রচিত কবর নাটকের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা:
‘কবর’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটকটি রচিত হয়; তখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী জানা যায়, আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীর কাছে চিঠি লিখেছিলেন জেলখানায় মঞ্চস্থ করা যায় এমন একটি নাটক লিখে দেয়ার জন্য।
২৬৯৬৫

’একই সময়ে বর্তমান’ এক কথায়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সমসাময়িক
ব্যাখ্যা:
একই সময়ে বর্তমান - সমসাময়িক
একই সময়ে চলমান - যুগপৎ
২৬৯৬৬

’দারুণ’ শব্দটির আদি শব্দ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অত্যন্ত
ব্যাখ্যা:
দারুণ শব্দের আদি শব্দ - অত্যন্ত। কারণ, দারুণ শব্দের অর্থ - অত্যন্ত, অতিশয়,প্রবল,তীব্র,অসহ্য,উৎকট,প্রবল,ক্রুর ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
২৬৯৬৭

'পারি' অর্থ 'সমর্থ বা সক্ষম' পাড়ি অর্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পারাপার
ব্যাখ্যা:
পাড়ি - [বিশেষ্য পদ] এক পার হতে অন্য পারে গমন; উক্ত পার হওয়ার পথ বা দূরত্ব। ,
২৬৯৬৮

সাহিত্য সম্রাট হিসেবে কাকে অভিহিত করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা:
সাহিত্য সম্রাট হিসেবে অভিহিত করা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ - ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়।
তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলা উপন‍্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত।
২৬৯৬৯

ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ব্যাকরণ
ব্যাখ্যা:
ভাষার অভ্যন্তরীণ নিয়ম শৃঙ্খলার আবিষ্কারের নামই - - - - ব্যাকরণ।
ভাষাবিজ্ঞান বা শাস্ত্রে হলো ব্যাকরণ । ব্যাকরণ শব্দটির বুৎপত্তিগত অর্থ হলো " বিশ্লেষণ"( বি + আ + ক্রি + অন) বিশেষ এবং সম্যকরূপে বিশ্লেষণ। যে শাস্ত্র পাঠ করলে শুদ্ধভাবে ভাষা লিখতে পড়তে ও বলতে পারা যায় তাকে ব্যাকরণ বলে।
ভাষার সংজ্ঞা প্রসঙ্গে নানান সাহিত্যিক নানান মতামত লক্ষ্য করা যায় তবে যে সমস্ত মতামতগুলি গ্রহণযোগ্য তাদের মধ্যে উল্লেখযোগ্য হল -
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে যে শাস্ত্রে কোন ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ আকৃতি ও প্রয়োগের নীতি বুঝিয়ে দেওয়া হয়' সেই শাস্থ্যকে বলে সেই ভাষার ব্যাকরণ ।
২৬৯৭০

'অম্লজান' --এর ইংরেজি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Oxygen
ব্যাখ্যা:
Hydrogen — উদজান
Oxygen — অম্লজান
Antacid — অম্লনাশক
Acerbic — কষা
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।