eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৭০১৬

'নীর' শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পানি
ব্যাখ্যা:
নীর শব্দের অর্থ - জল, বারি, পানি, সলিল, অম্বু, অপ।
তাই উত্তর হবে পানি।
২৭০১৭

’সংবাদ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সম্‌+বাদ
২৭০১৮

হুমায়ূণ আহমেদের কোন বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সূর্যের দিন
ব্যাখ্যা:
হুমায়ূন আহমেদের "সূর্যের দিন" বইটি মুক্তিযুদ্ধ বিষয়ক নয়। এটি মূলত কিশোর উপন্যাস। এটি প্রকাশিত হয় ২০১০ সালের জানুয়ারি মাসে।
২৭০১৯

'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি ' কে রচনা করেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা:
" আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি " - গানটি রচনা করেছেন আব্দুল গাফফার চৌধুরী। এই গানের কথায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে সংঘটিত বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস ফুটে উঠেছে। সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন।
২৭০২০

বাংলা ব্যাকরণের নিয়ামনুসারে কোন পদ ছাড়া বাক্য গঠন করা যায় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্রিয়া পদ
২৭০২১

কম্পিউটার বাংলা ফন্টের উদ্ভাবক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মোস্তফা জব্বার
ব্যাখ্যা:
কম্পিউটারের বাংলা ফ্রন্টের জনক - মোস্তফা জব্বার। কম্পিউটারের বাংলা কী বোর্ড হলো বিজয়। বিজয় কী - বোর্ড হলো মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ও এস এবং লিনাক্স এ গ্রাফিক্যাল লে আউট পরিবর্তক এবং ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার সফটওয়্যার। এটি আবিষ্কার ও এর উন্নয়ন সাধনের পেছনে মূল অবদান মোস্তফা জব্বার নামক ব্যক্তির।
২৭০২২

কোকিল এর সমার্থক শব্দ লিখুন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পিক
ব্যাখ্যা:
পরভৃত, কাকপুষ্ট, কলকণ্ঠ ও পিক হল কোকিলের প্রতিশব্দ। শব্দের সমার্থক)। ☞ মধু+সখা/স্বর = মধুসখা, মধুস্বর (কোকিল শব্দের সমর্থক)।
২৭০২৩

'মনপুরা ৭০ ' হলো -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
একটি চিত্রশিল্প
ব্যাখ্যা:
"মনপুরা - ৭০" - একটি চিত্রশিল্প। শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবি "মনপুরা - ৭০"। ১৯৭০ সালে দক্ষিনাঞ্চলে আঘাত হানে ঘন্টায় ১৮৫ কিলোমিটার গতির ভয়াবহ ঘূর্ণিঝড়। এই ঘুর্ণিঝড়ে প্রায় ৮ লাখ মানুষ মারা যায়। শিল্পাচার্য জয়নুল আবেদিন এই ভয়াবহতা চিত্রকর্ম এর মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।
২৭০২৪

সুনামী শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জাপানি
ব্যাখ্যা:
সুনামি (Tsunami) শব্দটি জাপানি ভাষা থেকে উৎসারিত হয়েছে। সুনামি শব্দের অর্থ - পোতাশ্রয় ঢেউ। এটি এক প্রকার জলোচ্ছ্বাস। সুনামি সৃষ্টির কারণ সাগর বা অন্য কোন জলক্ষেত্রে সৃষ্ট ভুমিকম্প, টেকটনিক প্লেটের স্থানচ্যুতি ইত্যাদি।
২৭০২৫

ইহলোকে যা সামান্য নয় - বাক্যটি এক কথায় কি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অলোকসামান্য
ব্যাখ্যা:
ইহলোকে যা সামান্য নয় - আলোকসামান্য।
সাধারণের মধ্যে দেখা যায়না যা - অনন্যসাধারণ।
২৭০২৬

কোন বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা:
বাগধারা - অর্থ
কাঁচা পয়সা - নগদ উপার্জন
কেঁচো খুঁড়তে সাপ - বিপজ্জনক পরিস্থিতি
এসপার ওসপার - মীমাংসা
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়।
২৭০২৭

’আনারস’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা:
ফারসি শব্দ - খোদা, গুনাহ, দো্যখ, নামাজ, আদমি, আমদানি, জিন্দা ইত্যাদি।
পর্তুগিজ - আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম ইত্যাদি।
মায়ানমার (বার্মিজ) : ফুঙ্গি, লুঙ্গি ইত্যাদি
আরবি :আল্লাহ, ইসলাম, ঈমান, ওযূ, কোরবানি, তারিখ, আদালত, আলেম ইত্যাদি।
২৭০২৮

’ঘেঁটুপত্র কমলা’ চলচ্চিত্রের পরিচালক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা:
সাহিত্য এবং টিভি নাটকের মতো চলচ্চিত্রেও মুন্সিয়ানা দেখিয়েছেন হুমায়ূন আহমেদ। নব্বইয়ের দশকে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আটটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সব চলচ্চিত্রেরই কাহিনী তার নিজের। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনাও তিনি করেছেন। অধিকাংশ চলচ্চিত্রের গানও তারই লেখা।
হুমায়ূন আহমেদের পরিচালনায় প্রথম সিনেমা মুক্তি পায় ‘আগুনের পরশমণি’ [১৯৯৪]। আসাদুজ্জামান নূর, আবুল হায়াত ও বিপাশা হায়াত অভিনীত ছবিটি ছিল মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত। ‘আগুনের পরশমণি’ সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনাসহ আটটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে। হুমায়ূন আহমেদ নিজেও কাহিনীকার, সংলাপ রচয়িতা এবং প্রযোজক হিসেবে জাতীয় পুরস্কার পান। এ ছবি মুক্তির ৬ বছর পর তিনি নির্মাণ করেন ‘শ্রাবণ মেঘের দিন’ [২০০০]। এ ছবিটিও ৭টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। চলচ্চিত্রটি একদিকে যেমন দারুণ ব্যবসা সফল হয় তেমনি চলচ্চিত্র বোদ্ধাদের দৃষ্টিতে শিল্পসম্মত হিসেবে বিবেচিত হয়। ২০০১ সালে মুক্তি পায় ‘দুই দুয়ারী’। রিয়াজ, মাহফুজ আহমেদ ও মেহের আফরোজ শাওন অভিনীত এ ছবিটিও ব্যবসা সফল হয়। এ চলচ্চিত্রের জন্য রিয়াজ ২০০০ সালের সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এবং এ ছবির ‘বর্ষার প্রথম দিনে’ গানটির জন্য সাবিনা ইয়াসমিন সেরা নারী কণ্ঠশিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০৩ সালে মুক্তি পায় ‘চন্দ্রকথা’। আসাদুজ্জামান নূর, আহমেদ রুবেল ও শাওন অভিনীত এ চলচ্চিত্রটিও ব্যবসা সফল হয় এবং সমালোচকদের প্রশংসা পায়। ২০০৪ সালে মুক্তি পায় ‘শ্যামল ছায়া’ চলচ্চিত্রটি। প্রথম ছবি ‘আগুনের পরশমণি’র পর আবার তিনি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ফিরে আসেন এ ছবির মাধ্যমে। চলচ্চিত্রটি বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়। ২০০৭ সালে মুক্তি পায় তার ‘নয় নম্বর বিপদ সংকেত’। ২০০৮ সালে হুমায়ূন আহমেদ নির্মাণ করেন ‘আমার আছে জল’ চলচ্চিত্রটি। ফেরদৌস, মিম, জাহিদ হাসান ও মেহের আফরোজ শাওন অভিনীত এ ছবিটিও ব্যবসা সফল ও দর্শকনন্দিত হয়। ছবিটি দুটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।
২০১২ সালে মুক্তি পায় হুমায়ূন আহমেদের পরিচালনায় নির্মিত সর্বশেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’। হুমায়ূন আহমেদ এ ছবির বিশেষ প্রদর্শনী উপলক্ষে শেষবারের মতো যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফেরেন। তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন। শেষ ছবিতেও হুমায়ূন আহমেদ বাজিমাত করেন। ছবিটির জন্য সেরা পরিচালকসহ ২০১২ সালের বেশ কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতেন তিনি।
২৭০২৯

'ছোট প্রাণ ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল'- ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা:
" ছোট প্রাণ ছোট বেথা, ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল" - ছোটগল্প সম্পর্কে এ বক্তব্য - রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলা ছোটগল্প ব্যাখা করতে রবীন্দ্রনাথ ঠাকুরের "সোনারতরী" কাব্যের বর্ষবরণ কবিতার উপরোক্ত লাইন ব্যবহার করা হয়ে থাকে।
২৭০৩০

'কাগজ' - এর বহুবচন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কাগজগুলো
ব্যাখ্যা:
একবচন - বহুবচন
কাগজ - কাগজগুলো
গুলা, গুলি, গুলো প্রানিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে যুক্ত হয়। যেমন: টাকাগুলো দিয়ে দাও, আমগুলো টক ইত্যাদি।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।