eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৭০৭৬

নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঢাকী
ব্যাখ্যা:
বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যাদের লিঙ্গান্তর হয় না।অর্থাৎ কতগুলো শব্দ কেবল পুরুষবাচক হয় আবার শব্দ কেবল স্ত্রীবাচক হয়।এদেরকে নিত্য পুরুষ বাচক এবং নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।যেমন:
নিত্য পুরুষবাচক শব্দ:কবিরাজ, ঢাকী,কৃতদার ইত্যাদি।
তাই সঠিক উত্তর: ঢাকী।
২৭০৭৭

’বর্ণচোরা’ বাগধারাটির অর্থ হলো:

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কপটচারী
ব্যাখ্যা:
"বর্ণচোরা" বাগধারাটির অর্থ - কপটচারী।
২৭০৭৮

জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নাম:

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বনলতা সেন
ব্যাখ্যা:
জীবনানন্দ দাশ রচিত "বনলতা সেন" ১৯৩৫ সালে বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়৷
২৭০৭৯

’ডাক্তার সাহেবের হাতযশ ভালো’ এ বাক্যে ‘হাত’ ব্যবহৃত হয়েছে:

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিপুণতা
ব্যাখ্যা:
ডাক্তার সাহেবের হাতযশ ভালো।এখানে, হাতযশ শব্দের অর্থ - নিপুণতা, কোন কাজে পারদর্শিতার খ্যাতি,কাজে হাত দিয়ে সিদ্ধকাম ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
২৭০৮০

কখনও উপন্যাস লেখেননি:

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা:
সুধীন্দ্রনাথ দত্ত ৬ টি কাব্য গ্রন্থ, দুইটি প্রবন্ধ এবং একটি অনুবাদ সাহিত্য রচনা করেন।। কোনো উপন্যাস রচনা করেননি।
২৭০৮১

’আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ এই প্রার্থনাটি করেছে:

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঈশ্বরী পাটনী
ব্যাখ্যা:
ইতোপূর্বে শব্দটি শুদ্ধ।
২৭০৮২

’নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ:

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সঞ্চয়ের প্রবৃত্তি
ব্যাখ্যা:
‘কবর’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত। ১৯৫৩ সালের ১৭ জানুয়ারি নাটকটি রচিত হয়; তখন তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাজবন্দী জানা যায়, আরেক রাজবন্দী রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীর কাছে চিঠি লিখেছিলেন জেলখানায় মঞ্চস্থ করা যায় এমন একটি নাটক লিখে দেয়ার জন্য।
২৭০৮৩

’কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাববাচ্য
ব্যাখ্যা:
একই সময়ে বর্তমান - সমসাময়িক
একই সময়ে চলমান - যুগপৎ
২৭০৮৪

নিচের কোন খাঁটি বাংলা শব্দে 'এ' ধ্বনির বিকৃত উচ্চারন করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
খেমটা
ব্যাখ্যা:
বাংলাদেশের আদিম অধিবাসীদের ( যেমন: কোল,মুণ্ডা প্রভৃতি) ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত হয়েছে।এগুলোকে খাঁটি বাংলা শব্দ বলে।এগুলোর বিকৃত উচ্চারণ রয়েছে।যেমন:
খেমটা শব্দের প্রকৃত উচ্চারণ খ্যামটা।
তাই সঠিক উত্তর : খেমটা।
২৭০৮৫

'গেরাম' কোন জাতীয় শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অর্ধতৎসম
২৭০৮৬

'পাঞ্জেরি' শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আলোক বর্তিকা
২৭০৮৭

বাংলা ভাষায় কতটি পরাশ্রয়ী ধ্বনি রয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা:
ং, ঃ,ঁ - এই তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না।এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়।তাই এ বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।
তাই সঠিক উত্তর: ৩ টি।
২৭০৮৮

'কৃষ্ণ' এর অর্ধ তৎসম শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কেষ্ট
ব্যাখ্যা:
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে অর্ধ - তৎসম শব্দ বলে।তৎসম মানে সংস্কৃত আর অর্ধ তৎসম মানে আধা সংস্কৃত। যেমন: কৃষ্ণ (তৎসম) > কেষ্ট।
২৭০৮৯

কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিলো?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পাল আমলে
ব্যাখ্যা:
পাল শাসনামলে চর্যাপদ রচিত হয়।পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল।ধর্মপাল এবং দেবপালের শাসনকাল ছিল এ বংশের উদীয়মান প্রতিপত্তির যুগ।বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ পাল শাসনামলে রচিত হয়।পাল শাসনামলে সবার নামের শেষে পাল কথাটি ছিল,আর পাল শব্দের অর্থ - রক্ষাকর্তা।
২৭০৯০

'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্যধারার চরিত্র?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মনসামঙ্গল
ব্যাখ্যা:
'চাঁদ সওদাগর' বাংলা মনসামঙ্গল কাব্যধারার চরিত্র।
মনসামঙ্গল বা পদ্মাপু্রাণ মধ্যযুগীয় বাংলা সাহিত্যের মঙ্গলকাব্য ধারার অন্যতম প্রধান কাব্য। এই ধারার অপর দুই প্রধান কাব্য চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল কাব্যের তুলনায় মনসামঙ্গল প্রাচীনতর।
মনসামঙ্গল একটি আখ্যানকাব্য। এই কাব্যের প্রধান আখ্যানটিও আবর্তিত হয়েছে মর্ত্যলোকে মনসার নিজ পূজা প্রচারের প্রয়াসকে কেন্দ্র করে। কাব্যের মূল উপজীব্য চাঁদ সদাগরের উপর দেবী মনসার অত্যাচার, চাঁদের পুত্র লখিন্দরের সর্পাঘাতে মৃত্যু ও পুত্রবধূ বেহুলার আত্মত্যাগের উপাখ্যান।
এই কাব্যে সেযুগের হিন্দু বাঙালি সমাজের সমাজব্যবস্থা, অর্থনীতি, আচার - অনুষ্ঠান ইত্যাদি সম্পর্কে নানা অনুপূঙ্খ বর্ণনা পাওয়া যায়। চাঁদ সদাগর শুধুমাত্র এই কাব্যেরই নয়, বরং সমগ্র বাংলা সাহিত্যের অন্যতম বলিষ্ঠ চরিত্র; বেহুলা - লখিন্দরের করুণ উপাখ্যানটিও তার মানবিক আবেদনের কারণে আজও বাঙালি সমাজে জনপ্রিয়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।