eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৭২১১

"Microbiology" এর পরিভাষা নিচের কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অণুজীব বিজ্ঞান
ব্যাখ্যা:
Microbiology (অণুজীব বিজ্ঞান) হচ্ছে বিজ্ঞানের একটি শাখা। Microbiology অণুজীব (যেমন - Bacteria, virus প্রভৃতি) নিয়ে আলোচনা করে।
২৭২১২

শব্দ মধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সমীভবন
ব্যাখ্যা:
শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে, তাকে সমীভবন বলে। যেমন: জন্ম>জম্ম, কাঁদনা> কান্না ইত্যাদি।
২৭২১৩

কোনটি ধ্বনাত্মক দ্বিরুক্তির উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঝম-ঝম
ব্যাখ্যা:
একই শব্দের অবিকৃত প্রয়োগে ধ্বন্যাত্বক দ্বিরুক্তি গঠন করা হয়। যেমন: ধক ধক, ঝন ঝন, পট পট, ঝম ঝম ইত্যাদি
তাই সঠিক উত্তর: ঝম ঝম।
২৭২১৪

অর্থহীন ভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লেজুড়ে
ব্যাখ্যা:
মূল শব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে। অর্থহীন ভাবে প্রত্যয়যুক্ত শব্দ হচ্ছে লেজুড়ে।
তাই সঠিক উত্তর: লেজুড়ে।
২৭২১৫

নিচের কোনটি একটি যোগরূঢ় শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পঙ্কজ
ব্যাখ্যা:
যোগরুঢ় শব্দ: সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোন বিশিষ্ট অর্থ গ্রহণ করে, তাকে যোগরুঢ় শব্দ বলে। যেমন:
পঙ্কজ - পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি নানাবিধ উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু পঙ্কজ বলতে শুধু পদ্মফুল বোঝায়। তাই পঙ্কজ একটি যোগরুঢ় শব্দ।
২৭২১৬

'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যা:
'বত্রিশ সিংহাসন' এর রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ, লেখক। তৎকালীন ওড়িষা প্রদেশের মেদিনীপুর জেলায় বৈতিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। নাটোর - রাজের দরবারে লেখাপড়া শিখে তিনি সংস্কৃত ভাষার অতুলনীয় পন্ডিতে পরিণত হন। তিনি উনিশ শতকের প্রথম ভাগে বাংলা গদ্য লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন।
ফোর্ট উইলিয়াম কলেজে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে প্রধান পণ্ডিত থাকাকালীন ১৮০২ সালে মৃত্যুঞ্জয়ের ‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থটি প্রকাশিত হয়। ১৮০৮ সালে ‘হিতোপদেশ’ ও ‘রাজাবলি’, ১৮১৭ সালে ‘বেদান্তচন্দ্রিকা’, ১৮৩৩ সালে তার মৃত্যুর পর ‘প্রবোধচন্দ্রিকা’ গ্রন্থ প্রকাশিত হয়।
২৭২১৭

নিম্নলিখিত কোন গ্রন্থটি নাট্যগীতি কাব্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শ্রীকৃষ্ণকীর্তন
ব্যাখ্যা:
শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি নাট্যগীতি কাব্য।
শ্রীকৃষ্ণকীর্তন বড়ুচণ্ডীদাস নামক জনৈক মধ্যযুগীয় কবি রচিত রাধাকৃষ্ণের প্রণয়কথা বিষয়ক একটি আখ্যানকাব্য।
১৯০৯ সালে{তারিখ অজানা} বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিম বঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের নিকটবর্তী কাঁকিল্যা (কালিয়া) গ্রামের শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশীয় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর থেকে এই কাব্যের একটি পুথি আবিষ্কার করেন।
১৯১৬ সালে তারই সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ নামে পুথিটি প্রকাশিত হয়; যদিও কারও কারও মতে মূল গ্রন্থটির নাম ছিল ‘শ্রীকৃষ্ণসন্দর্ভ’। বৌদ্ধ - সহজীয়া গ্রন্থ চর্যাপদের পর এটিই আদি - মধ্য বাংলা ভাষার প্রাচীনতম আবিষ্কৃত নিদর্শন।
২৭২১৮

‘ইঁদুর কপাল’ - এর বিপরীতার্থক বাগধারা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
একাদশে বৃহস্পতি
২৭২১৯

‘গুণহীনের বৃথা আস্ফালন ‘ - এর অর্থ নিচের কোন প্রবাদের মাধ্যমে বোঝানো যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অসারের তর্জন গর্জন সার
২৭২২০

’শ্রীকৃষ্ণকীর্তন’ শীর্ষক কাব্যগ্রন্থ কে আবিষ্কার করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বসন্তরঞ্জন রায়
ব্যাখ্যা:
'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের প্রথম কাব্য এ কাব্যের রচয়িতা বডু চণ্ডীদাস । তিনি বাংলা সাহিত্যের মধ্যযুগের আদিকবি। ভাগবতের ভাগবতের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অবলম্বনে বডু চণ্ডীদাস পঞ্চদশ শতাব্দীতে এ কাব্য রচনা করেন। 'বসন্তরঞ্জন রায় দিদ্বদ্বল্লভ' ১৯০৯ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের এক গৃহস্থ বাড়ির গোয়ালঘর থেকে এ কাব্যটি উদ্ধার করেন।
২৭২২১

’সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলি।’ -এই পঙ্‌ক্তি দুটির রচয়িতা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মদনমোহন তর্কালঙ্কার
ব্যাখ্যা:
এ পঙক্তি দুটির রচিয়তা মদনমোহন তর্কালঙ্কার । কবিতার নাম 'আমার প্রাণ' । ছাত্রাবস্থায় তিনি 'রসতরঙ্গিণী' , 'বাসবদত্তা' কাব্যগন্থ রচনা করেন। তার অন্যতম সাহিত্যকর্ম 'শিশুশিক্ষা' নামক শিশুতোষ কবিতা। তার অপর একটি সুপরিচিত ও জনপ্রিয় শিশুতোষ কবিতা হলো 'পাখি সব করে রব' রাতি পোহইল ' ।
২৭২২২

’কালান্তর’ শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা:
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'বিবিধ প্রসঙ্গ' (১৮৮৩) । তার রচিত উল্লেখযোগ্য অন্যান্য প্রবন্ধ গ্রন্থগুলো হলো - পঞ্চভূত (১৮৯৭) , বিচিত্র প্রবন্ধ গ্রন্থগুলো হলো - পঞ্চভূত (১৮৯৭) ,বিচিত্র প্রবন্ধ (১৯০৭) , শিক্ষা (১৯০৮) , শব্দতত্ত্ব (১৯০৯) ,কালান্তর (১৯৩৭) , সভ্যতার সংকট (১৯৪১) ইত্যাদি।
২৭২২৩

‘পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ বোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পরি + ঈক্ষা
ব্যাখ্যা:
'পরীক্ষা' এর সন্ধি বিচ্ছেদ - - -
পরি + ঈক্ষা
২৭২২৪

কোন কবি পঞ্চাপান্ডবদের একজন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা:
বাংলা ভাষায় যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে পাঁচ জন কবি প্রধান। এ পাঁচ জন কবিকে বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব বলা হয়। তারা হলেন - বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪) , জীবনানন্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪) , সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০), বিষ্ণু দে (১৯০৯ - ১৯৮২) ও অমিয় চক্রবর্তী (১৯০১ - ১৯৮৭) । এছাড়া আধুনিক কবিতার বিকাশে প্রেমেন্দ্র মিত্রও (১৯০৪ - ১৯৮৮) সাহায্য করেছিলেন।
২৭২২৫

ভাবের সুসংগত প্রসারণের নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাব-সম্প্রসারণ
ব্যাখ্যা:
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।