eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৭২৭১

'দেশে-বিদেশে' কোন শ্রেণীর রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভ্রমণকাহিনী
ব্যাখ্যা:
দেশে বিদেশে - একটি ভ্রমণ কাহিনী।
যখন কেউ তার জীবনী নিয়ে লেখেন তাকে আত্মজীবনী শ্রেণীর রচনা বলা হয়। যেমন ; কবি জসিমউদ্দিনের জীবনকথা, শরৎচন্দ্রের শ্রীকান্ত আত্মজীবনীমূলক উপন্যাস।
২৭২৭২

সন্ধি-বিচ্ছেদ করুনঃ মনীষা

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মনস্‌ + ঈষা
ব্যাখ্যা:
ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয়, তাকে বলা হয় ব্যঞ্জনসন্ধি।
কতগুলো ব্যঞ্জনসন্ধি নিপাতনে সিদ্ধ হয়। যেমন:
আ + চর্য = আশ্চর্য
গো + পদ = গোষ্পদ
মনস + ঈষা = মনীষা ; ইত্যাদি।
২৭২৭৩

সন্ধি-বিচ্ছেদ করুনঃ বিপন্ন

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিপদ + ত (ত্ত)
ব্যাখ্যা:
উচ্চারণের সহজবোধ্যতা এবং ধ্বনিগত মাধুর্যের জন্য সন্ধি বিচ্ছেদ করা হয়। বিপন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ -
বিপদ + ত(ত্ত) = বিপন্ন।
২৭২৭৪

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ ভবনদী

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভব রূপ নদী -- রূপক কর্মধারয় সমাস
ব্যাখ্যা:
রুপক কর্মধারয় সমাস: উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে রূপক কর্মধারয় সমাস হয়। এ সমাসে উপমেয় পদ পূর্বে বসে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে "রূপ" অথবা "ই" যোগ করে ব্যাসবাক্য গঠন করা হয়। যেমন: ভব রূপ নদী - ভবনদী।
২৭২৭৫

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ তেপান্তর

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তে (তিন) প্রান্তরের সমাহার --- দ্বিগু সমাস
ব্যাখ্যা:
দ্বিগু সমাস: সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়। যেমন:
তে(তিন) প্রান্তের সমাহার - তেপান্তর।
২৭২৭৬

" উপকথা" এর পরিভাষা লিখুন

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Fable
ব্যাখ্যা:
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। যেমন:
Fable = উপকথা বা লোককথা বা পৌরাণিক কাহিনী। প্রদত্ত শব্দটি একটি Noun.
২৭২৭৭

"পান্ডুলিপি" এর পরিভাষা লিখুন

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
Script
ব্যাখ্যা:
বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগই এ কালের প্রয়োগ। যেমন:
Script = পান্ডুলিপি বা হস্ত লিপি বা মূল দলিল।
২৭২৭৮

বাক্য সংকোচন করুনঃ ধারা ধরে যা চলে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ধারাবাহিক
ব্যাখ্যা:
এক থেকে শুরু করে ক্রমাগত - একাদ্রিক্রমে
ধারা ধরে যা চলে - ধারাবাহিক
ধারাবাহিক শব্দের অর্থ - ধারাবাহী, নিরবিচ্ছিন্ন। প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
২৭২৭৯

বাক্য সংকোচন করুনঃ উল্লেখ করা হয় না যা।

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উহ্য
ব্যাখ্যা:
উলেখ করা হয় যা - উল্লেখ্য
উল্লেখ করা হয় না যা - উহ্য।
উহ্য শব্দের অর্থ - লুপ্ত, নিহিত। প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
২৭২৮০

সৈয়দ ওয়ালীউল্লাহ বিরচিত 'সুড়ঙ্গ' একটি-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা:
সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২ - ১৯৭১) বিরচিত কয়েকটি নাটক সুড়ঙ্গ (১৯৬৪), তরঙ্গভঙ্গ (১৯৬৬), বহিপরী (১৯৬৫), উজানে মৃত্যু (১৯৬৬) ইত্যাদি।
২৭২৮১

কাজী নজ্রুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মুক্তি
ব্যাখ্যা:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম (১৮৯৯ - ১৯৭৬) এর প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। ১৩২৬ বঙ্গাব্দে মুসলিম সাহিত্য পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
২৭২৮২

একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অসমীকরণ
ব্যাখ্যা:
সমধ্বনি পাশাপাশি উচ্চারণের সময় অনেক ক্ষেত্রে একটি স্বরধ্বনি যুক্ত হলে তাকে অসীকরণ বলে। যেমন - ফট + ফটফটাফট, ধপ + ধপ > ধপাধপ, টপ + টপ> টপাটপ, পট + পট > পটাপট ইত্যাদি।
২৭২৮৩

শব্দের আদি স্বরের পরিবর্তন করে যুগ্নরীতিতে গঠিত দ্বিরুক্ত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চুপচাপ
ব্যাখ্যা:
একই শব্দ ঈষৎ পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠনের রীতিকে বলে যুগরীতি। যুগরীতিতে দ্বিরুক্ত গঠনের কিছু নিয়ম আছে। শব্দের আদি স্বরের পরিবর্তন করে দ্বিরুক্ত শব্দ গঠিত হয় যেমন - চুপচাপ, মিটমাট জারিজুরি ইত্যাদি।
২৭২৮৪

নিচের কোনটি একটি যৌগিক শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গায়ক
ব্যাখ্যা:
যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম তাদের যৌগিক শব্দ বলে। যেমন - গৈ + অক = গায়ক, অর্থ - যে গান করে। কৃ + তব্য = কর্তব্য, অর্থ - যা করা উচিত। বাবু + আনা = বাবুয়ানা, অর্থ - বাবুর ভাব।
২৭২৮৫

'নিবৃত্তি' শব্দের 'নি' কোন প্রকার উপসর্গ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা:
বাংলা ভাষায় ব্যবহৃত খাটি বাংলা উপসর্গ ২১টি। অপরদিকে তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০টি। এর মধ্যে চার উপসর্গ বাংলা এবং তৎসম শব্দে ব্যবহার করা হয় সেগুলো হলো – আ, সু, বি, নি। খাটি বাংলা শব্দের পূর্বে বসলে খাঁটি বাংলা উপসর্গ এবং তত্সম শব্দের পূর্বে বসলে তৎসম উপসর্গ। বৃত্তি একটি তৎসম শব্দ। সুতরাং নি তৎসম উপসর্গ।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।