eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৭৪৯৬

উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাসের গঠণ উদারণ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সকাল
ব্যাখ্যা:
উপসর্গের সাহায্যে কর্মধারয় সমাসের গঠণ উদারণ সকাল।
যে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
যেমন: নীল যে পদ্ম = নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা।
২৭৪৯৭

এ পোশাকটি মানায় নি।এ বাক্য়টি উদাহরণ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্মকর্তৃবাচ্য
২৭৪৯৮

কোনটি অপিনিহিতির উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আইজ
ব্যাখ্যা:
পরের ই - কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই - কার বা উ - কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে। অর্থাৎ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে অপিনিহিতি (Apenthesis) বলে।
যেমন - আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখ্যা, বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি >মাইর।
২৭৪৯৯

অধিত্যকা শব্দের বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উপত্যকা
ব্যাখ্যা:
অধিত্যকা এর বিপরীত শব্দ উপত্যকা।
অন্ধকার - আলো
তিরোভাব - আবির্ভাব
হালকা - ভারী
২৭৫০০

অতএব,আপনার নিকট বিনীত এ প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন - এ ব্যাক্যে কোন ধরনের অসংগতি লক্ষ করা যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বচনের ভূল
ব্যাখ্যা:
অতএব,আপনার নিকট বিনীত এ প্রার্থনা এই আপনি অনুগ্রহ করিয়া আমার পরিবারের নিকট এই সংবাদ পাঠাইয়া দিবেন -
এ ব্যাক্যে বচনের ভূল ধরনের অসংগতি লক্ষ করা যায়।
বিশেষ্য বা সর্বনাম পদের সংখ্যার ধারণা প্রকাশের উপায় বা সংখ্যাত্মক প্রকাশের উপায়কে বচন বলে। অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদ যে ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর প্রতিনিধিত্ব করছে বা বোঝাচ্ছে, সেই ব্যক্তি, বস্ত্ত বা প্রাণীর সংখ্যা, অর্থাৎ সেটি একসংখ্যক না একাধিক সংখ্যাক, তা বোঝানোর পদ্ধতিকেই বচন বলে।
বচন ২ প্রকার - একবচন ও বহুবচন।
২৭৫০১

সত্তেন্দ্রনাথ দত্তের একটি মৌলিক কাব্য

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেণু-বীণা
২৭৫০২

ছেলেটি এমন আকায় একেছে -বাক্যেযে ধরনের কর্মপদ ব্যবহৃত হয়েছে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ধাত্বর্থক
ব্যাখ্যা:
ইংরেজি, বাংলা ইত্যাদি কিছু ভাষায়, ক্রিয়াপদ ও কর্ম সমার্থক হলে তাকে ধাত্বর্থক কর্ম বলে। এক্ষেত্রে ক্রিয়াটি অকর্মক হলেও ধাত্বর্থক কর্ম উপস্থিত থাকে। উদাহরণ - ছেলেটি এমন আকায় একেছে - এখানে আদতে দুটি বাক্য আছে - ছেলেটি একেছে এবং তা খারাপ একেছে।
২৭৫০৩

বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কোচবিহার রাজ্যের লেখা চিঠি
২৭৫০৪

তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আলাউদ্দিন আল আজাদ
ব্যাখ্যা:
আলাউদ্দীন আল আজাদ রচিত উপন্যাস তেইশ নম্বর তৈলচিত্র। তার আরেকটি রচনা স্মৃতি স্তম্ভ।
২৭৫০৫

'ইদুর কপালে' -এর সমার্থক বাগধারা -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঊনপাঁজরে
ব্যাখ্যা:
ইঁদুর কপালে ও ঊনপাজুরে বাগধারার অর্থ হতভাগ্য/মন্দভাগ্য। অন্যদিকে কাক জ্যোৎস্না, ভূষণ্ডির কাক ও নেই আঁকড়া বাগধারার অর্থ যথাক্রমে ক্ষীণ চন্দ্রালোক, দূীর্ঘজীবী ও একগুয়ে।
২৭৫০৬

কাল নিরবধি গ্রন্থটি যার আত্মজীবনি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আনিসুসজ্জামান
ব্যাখ্যা:
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান রচিত আত্মজীবনী মূলক গ্রন্থ হলো - কাল নিরবধি।তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো - স্বরূপের সন্ধানে, পুরনো বাংলা গদ্য, আঠারো শতকের চিঠি, আমার একাত্তর।
২৭৫০৭

জলৌকা সন্ধি বিচ্ছেদ হবে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জল+ওকা
ব্যাখ্যা:
অ - কার কিংবা আ - কারের পর ও - কার কিংবা ঔ - কার থাকলে উভয় মিলে ঔ - কার হয়; ঔ - কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়। যেমন - জল + ওকা = জলৌকা, বন + ঔষধি = বনৌষধি, মহা + ঔষধ = মহৌষধ।
২৭৫০৮

'বিহগ' -এর সমার্থক শব্দ কোনগুলি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রসূন
ব্যাখ্যা:
প্রশ্ন হওয়া উচিৎ,  বিহগ এর সমার্থক শব্দ নয় কোনটি?
বিহগ - এর সমার্থক শব্দ: পাখি, খেচর, খগ, বিহঙ্গ, দ্বিজ, পক্ষী, বিহঙ্গম, শকুন্ত। অন্যদিকে প্রসূন - এর সমার্থক শব্দ: কুসুম, ফুল, পুষ্প।
২৭৫০৯

'ছেলে তো নয় যেন ননীর পুতুল' --- এখানে 'যেন'

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অব্যয়
ব্যাখ্যা:
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে। কখনো একাদিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ সম্বন্ধ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: ছেলে তো নয় যেন ননীর পুতুল। এ বাক্যে ‘যেন’ অব্যয় পদ, যা ব্যঙ্গ প্রকাশে ব্যবহৃত হয়েছে।
২৭৫১০

গিরি কোন শ্রেণীর শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অর্ধ-তৎসম
ব্যাখ্যা:
বাংলা ভাষার কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে অর্ধ তৎসম শব্দ বলে। যেমন, গিন্নী, জ্যোছনা, ছেরাদ্দ, বোষ্টম, কুচ্ছিত - এ শব্দ গুলো যথাক্রমে সংস্কৃত গৃহিণী, জ্যোৎস্না, শ্রাদ্ধ, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।