এখানে সঠিক উত্তর হলো O've (O নেগেটিভ)। কারণ বিষয়টা খুব সহজ—ও-নেগেটিভ ব্লাড গ্রুপের লোহিত রক্তকণিকায় কোনো অ্যান্টিজেন (A বা B) বা আরএইচ ফ্যাক্টর থাকে না। তাই এই গ্রুপের রক্ত অন্য যেকোনাে ব্লাড গ্রুপের মানুষের শরীরে দিলে সাধারণত কোনো ধরনের অনাক্রম্য প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন করে না। এজন্য জরুরি মুহূর্তে যেকোনো গ্রুপের রোগীকে ও-নেগেটিভ রক্ত নিরাপদে দেওয়া সম্ভব, তাই একে সার্বজনীন দাতা বলা হয়।