এখানে সঠিক উত্তর হলো রোলিং। ধাতুকে তার পুনঃস্ফটিকায়ন তাপমাত্রার (Recrystallization temperature) চেয়ে বেশি তাপমাত্রায় গরম করে যখন বিভিন্ন আকৃতি দেওয়া হয়, তখন তাকে হট ওয়ার্কিং প্রসেস বা উষ্ণ প্রক্রিয়াকরণ বলে। রোলিং প্রক্রিয়ায় সাধারণত মেটালকে অনেক বেশি তাপমাত্রায় নরম করে দুটি রোলারের মাঝ দিয়ে চালনা করে সহজে পাতলা শিট বা বিভিন্ন শেপে রূপান্তর করা হয়।