বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদষ্টা কে ছিলেন?
সঠিক উত্তর
মোহাম্মদ হাবিবুর রহমান
বিস্তারিত ব্যাখ্যা ও সমাধান:
প্রবল গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত জেনারেল এরশাদ সরকার ১৯৯০ সালের ৪ ডিসেম্বর তৎকালীন বিরোধী দল ও জোটসমূহের প্রস্তাবিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জন্য ঘোষিত রূপরেখা গ্রহণ করার ঘোষণা দেন। ৬ ডিসেম্বর ১৯৯০ এরশাদ সরকার পদত্যাগ করলে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ব্যাপকভাবে গ্রহণযোগ্য বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর ১৯৯৬ সালের নির্বাচনে প্রথম সাংবিধানিক স্বীকৃতিপ্রাপ্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি হাবিবুর রহমান, ২০০১ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন বিচারপতি লতিফুর রহমান, ২০০৬ সালে সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদষ্টা ছিলেন ইয়াউজদ্দিন আহমেদ এবং পরে ফখরউদ্দিন আহমেদ। ৩০ জুন ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।