25°C তাপমাত্রায় 200 mL 4.0 × 10⁻³ M Ba(NO₃)₂ দ্রবণের মধ্যে 600 mL 8.0 × 10⁻³ M Na₂SO₄ দ্রবণ যোগ করলে BaSO₄ এর কোনো অধঃক্ষেপ সৃষ্টি হয় কিনা? [Kₛₚ(BaSO₄) = 1.1 × 10⁻¹⁰]
সঠিক উত্তর
দ্রবণ থেকে BaSO₄ অধঃক্ষিপ্ত হবে।
বিস্তারিত ব্যাখ্যা ও সমাধান:
200 mL 4.0 × 10⁻³ M দ্রবণে Ba²⁺ আয়নের মোল সংখ্যা, n = 200 × (4.0 × 10⁻³ / 1) × (1 / 1000) = 8.0 × 10⁻⁴ mol. দ্রবণ দুটিকে মিশ্রিত করলে মোট আয়তন = (200 + 600) = 800 mL. বর্তমানে, 800 mL দ্রবণে Ba²⁺ আয়নের ঘনমাত্রা, [Ba²⁺] = (8.0 × 10⁻⁴ × 1000) / (800 × 1) = 1 × 10⁻³ M. আবার, 600 mL 8 × 10⁻³ M Na₂SO₄ দ্রবণে SO₄²⁻ আয়নের মোল সংখ্যা = 600 × (8.0 × 10⁻³ / 1) × (1 / 1000) = 4.8 × 10⁻³ mol. 800 mL দ্রবণে SO₄²⁻ আয়নের ঘনমাত্রা, [SO₄²⁻] = (4.8 × 10⁻³ × 1000) / (800 × 1) = 6.0 × 10⁻³ M. দেওয়া আছে, Kₛₚ(BaSO₄) = 1.1 × 10⁻¹⁰. BaSO₄ ⇌ Ba²⁺ + SO₄²⁻; দ্রবণে BaSO₄ এর আয়নিক গুণফল, Kᵢₚ = [Ba²⁺] × [SO₄²⁻] = (1.0 × 10⁻³) × (6.0 × 10⁻³) = 6.0 × 10⁻⁶ mol² L⁻². যেহেতু Kᵢₚ > Kₛₚ, তাই দ্রবণ থেকে BaSO₄ অধঃক্ষিপ্ত হবে।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।