এখানে সঠিক উত্তর হলো বিশেষ্য।
খুব সহজ একটা টেকনিক মনে রেখো: কোনো শব্দ শোনার পর যদি মনে হয় এটি কোনো কিছুর নাম বোঝাচ্ছে, তবে চোখ বন্ধ করে তা বিশেষ্য পদ হবে। ‘লাজ’ শব্দটির অর্থ হলো লজ্জা, যা একটি মনের ভাব বা গুণবাচক নাম। তাই এটি একটি ভাববাচক বিশেষ্য পদ।