eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২২১৫৬

মহাভারতের অনুবাদকারী প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর বাড়ি কোথায় ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কিশোরগঞ্জ
২২১৫৭

একই শব্দ অভিন্নভাবে পরপর দুইবার ব্যবহৃত হলে কীসে পরিণত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দ্বিরুক্ত শব্দে
ব্যাখ্যা:
একই শব্দ অভিন্নভাবে দুই বার ব্যবহৃত হলে সেটি দ্বিরুক্ত শব্দে পরিণত হয়। যেমন- পাকা পাকা আম, গরম গরম জিলাপি, নরম নরম হাত।
২২১৫৮

বাংলা ভাষায় বাংলা উপসর্গ কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২১টি
ব্যাখ্যা:
বাংলা ভাষায় বাংলা উপসর্গ ২১টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আব, আন, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। অন্যদিকে, সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি এবং বিদেশি উপসর্গ অসংখ্য।
২২১৫৯

সিক্ত নীলাম্বরি- রেখাঙ্কিত পদের নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিশেষ্য
ব্যাখ্যা:
'নীলাম্বরী' বিশেষ্য পদ। কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে। বিশেষ্য পদ ৬ প্রকার। যথা- ১. সংজ্ঞাবাচক; ২. জাতিবাচক; ৩. বস্তুবাচক; ৪. সমষ্টিবাচক; ৫. ভাববাচক ও ৬. গুণবাচক।
২২১৬০

'যা বপন করা হয়েছে'- এককথায় কী বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
উপ্ত
ব্যাখ্যা:
'যা বপন করা হয়েছে' উপ্ত। আরো কিছু গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ: যা অতি দীর্ঘ নয় -> নাতিদীর্ঘ, যা চিন্তা করা যায় না -> অচিন্ত্য, যার অন্য উপায় নাই -> অনন্যোপায়, লাভ করার ইচ্ছা -> লিপ্সা।
২২১৬১

বাংলা ভাষায় গদ্যরীতি কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা:
বাংলা ভাষায় গদ্যরীতি দুইটি। যথা: সাধুরীতির গদ্য এবং চলিত রীতির গদ্য।
২২১৬২

'পাইকারি' কোন ভাষার শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা:
'পাইকারি' ফারসি ভাষা থেকে আগত শব্দ। আরো কিছু ফারসি শব্দ- আজাদ, আতশবাজি, সরকার, সুদ, সেতারা, মজাদার, সরাসরি ইত্যাদি।
২২১৬৩

'হরিণ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মৃগ
ব্যাখ্যা:
'হরিণ' শব্দের সমার্থক শব্দ মৃগ। অন্যদিকে, দ্বিপ, মাতঙ্গ এবং গজ শব্দের সমার্থক শব্দ 'হাতি'।
২২১৬৪

'শিবরাত্রির সলতে' বাগধারার অর্থ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
একমাত্র সন্তান
ব্যাখ্যা:
'শিবরাত্রির সলতে' বাগধারার অর্থ একমাত্র সন্তান। আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা: 'লঙ্কাকাণ্ড' (হুলুস্থুল অবস্থার সৃষ্টি করা), 'তেল মাথায় তেল দেওয়া' (যার আছে তাকে আরো দেওয়া), 'দহরম মহরম' (মাখামাখি বন্ধুত্ব), 'দুধের ছেলে' (কচি ছেলে)।
২২১৬৫

'চুলা' কোন ধরনের শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দেশি
ব্যাখ্যা:
'চুলা' দেশি শব্দ। অন্যদিকে চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন ইত্যাদি তৎসম শব্দ। হরতাল, হরতন, স্কুল, বাদশাহ, ঈদ বিদেশি শব্দ এবং হাত, চামার তদ্ভব শব্দ।
২২১৬৬

'মেঘে মেঘে' শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ব্যাপ্তি
ব্যাখ্যা:
'মেঘে মেঘে' শব্দদ্বৈত ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়। একই শব্দের পর পর দুইবার প্রয়োগ, সমার্থক শব্দের যুগ্ম প্রয়োগ বা একটি শব্দের সাথে অনুকার শব্দের যুগ্ম প্রয়োগকে বলা হয় শব্দদ্বৈত। যেমন- চোখে চোখে, সকাল সকাল, ধীরে ধীরে।
২২১৬৭

'গড্ডলিকা প্রবাহ' কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অন্ধ অনুকরণ
ব্যাখ্যা:
'গড্ডলিকা প্রবাহ' অর্থ অন্ধ অনুকরণ। আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা- 'চোখে ধোঁয়া দেখা' (হতভম্ব হওয়া), 'ভরাডুবি' (সর্বনাশ হওয়া), 'রাবণের চিতা' (চির অশান্তি), 'সাত খুন মাফ' (গুরুতর অপরাধ থেকে অব্যাহতি লাভ)।
২২১৬৮

ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ধাতু
ব্যাখ্যা:
ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। অন্যদিকে, এক বা একাধিক বর্ণ (ধ্বনি) মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তবে তাকে শব্দ বলে। এছাড়া বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। যে সুবিন্যস্ত পদ সমষ্টি বক্তার কোনো মনোভাবকে সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বলা হয় বাক্য।
২২১৬৯

চোখের দ্বারা গৃহীত-এককথায় প্রকাশ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গোচর
ব্যাখ্যা:
চোখের দ্বারা গৃহীত- গোচর। অন্যদিকে, 'চক্ষুর সম্মুখে'- প্রত্যক্ষ, 'চোখে দেখা যায় যা'- চাক্ষুষ।
২২১৭০

প্রত্যয় কত প্রকার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা:
ধাতু বা শব্দের পরে ভিন্ন অর্থে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেগুলোকেই প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার। যথা: ১. কৃৎপ্রত্যয় এবং ২. তদ্ধিতপ্রত্যয়।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।