eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২২১৭১

৭ মার্চের পটভূমিতে রচিত কবিতা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো' নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা:
৭ মার্চ ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের যে ঘোষণা দেন, তাঁরই পূর্ণাঙ্গ বর্ণনাভিত্তিক কবিতা নির্মলেন্দু গুণ রচিত 'স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো'।
২২১৭২

উপসর্গ সাধারণত কোথায় বসে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শব্দের পূর্বে
ব্যাখ্যা:
যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন অর্থের সৃষ্টি করে, তাকে উপসর্গ বলে। উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা থাকে।
২২১৭৩

'মেঘে মেঘে' শব্দদ্বৈত কী অর্থে ব্যবহৃত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ব্যাপ্তি
ব্যাখ্যা:
'মেঘে মেঘে' শব্দদ্বৈত ব্যাপ্তি অর্থে ব্যবহৃত হয়।
২২১৭৪

'পথের পাঁচালী' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী' (১৯২৯)।
২২১৭৫

কাজী নজরুল ইসলাম 'বিদ্রোহী' কবিতাটি কত সালে লিখেছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1921
ব্যাখ্যা:
ডিসেম্বর ১৯২১ সালে তিনি 'বিদ্রোহী' কবিতা রচনা করেন এবং ১৯২১ সালে 'সাপ্তাহিক বিজলী' পত্রিকায় প্রকাশ করেন। পরবর্তীতে এটি 'অগ্নিবীণা' কাব্যে অন্তর্ভুক্ত হয়।
২২১৭৬

'প্রাচুর্য'-এর প্রকৃতি ও প্রত্যয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রচুর+য
ব্যাখ্যা:
'প্রাচুর্য' শব্দটি গঠিত হয়েছে 'প্রচুর' শব্দের পর সংস্কৃত 'য' প্রত্যয় যুক্ত হয়ে (প্রচুর + য = প্রাচুর্য)।
২২১৭৭

তুমি এতক্ষণ কী করেছ? এ বাক্যে 'কী' কোন পদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সর্বনাম
ব্যাখ্যা:
প্রদত্ত বাক্যে 'কী' প্রশ্নবাচক সর্বনাম হিসেবে ব্যবহৃত হয়েছে।
২২১৭৮

'নেই আঁকড়া' বাগধারাটির অর্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
একগুঁয়ে
ব্যাখ্যা:
'নেই আঁকড়া' বাগধারার অর্থ একগুঁয়ে। বর্ণচোরা আম -> কপট ব্যক্তি, পালের গোঁদা -> দলপতি।
২২১৭৯

'পাখি' এর সমার্থক শব্দ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিহগ
ব্যাখ্যা:
'পাখি' শব্দের সমার্থক শব্দ পক্ষী, বিহগ, বিহঙ্গম, দ্বিজ, খেচর, খগ। বিটপী অর্থ বৃক্ষ; বিগ্রহ অর্থ যুদ্ধ।
২২১৮০

'পুতুল নাচের ইতিকথা' গ্রন্থের রচয়িতা-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা:
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মনস্তত্ত্ব বিশ্লেষণমূলক উপন্যাস 'পুতুলনাচের ইতিকথা' (১৯৩৬)।
২২১৮১

আদর্শ বাক্যের গুণ কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা:
একটি আদর্শ বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। যথা: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
২২১৮২

কোন লেখক 'জননী সাহসিকা' বলে পরিচিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সুফিয়া কামাল
ব্যাখ্যা:
সুফিয়া কামাল -> জননী সাহসিকা; জাহানারা ইমাম -> শহিদ জননী; বেগম রোকেয়া -> নারী জাগরণের অগ্রদূত।
২২১৮৩

'বাগধারা' ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাক্যতত্ত্বে
ব্যাখ্যা:
পুরাতন ব্যাকরণ অনুসারে বাগধারা বাক্যতত্ত্বের বিষয় (নতুন সংস্করণ অনুযায়ী অর্থতত্ত্বের বিষয়)।
২২১৮৪

' নির্জনতম কবি ' বলে পরিচিত -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
২২১৮৫

বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯৫৫ খ্রি
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।