eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৪৮৮৬

বাক্যের তিনটি গুন কি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আকঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা
ব্যাখ্যা:
যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরুপে প্রকাশিত হয়, তাকে বাক্য বলে। ভাষার বিচারে বাক্যের তিনটি গুন অবশ্যই থাকতে হয়। যথা - আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা।
২৪৮৮৭

'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'- উক্তিটির তাৎপর্য হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
ব্যাখ্যা:
'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ' বলতে বোঝায় জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। সৃষ্টিজগতে সবকিছুই নিজ নিজ পরিবেশ ও পারিপার্শ্বিকতায় স্বাভাবিক সৌন্দর্যে অনুপমতা পায়। পরিবেশের সঙ্গে থাকে তার স্বাভাবিক ও স্বচ্ছন্দ সম্পর্ক। পরিবেশগত বৈশিষ্ট্যের অনুষঙ্গেই বিকশিত হয় তার স্বাভাবিক বৈশিষ্ট্য। পরিবেশ - বিচ্ছিন্ন হলে তার সে স্বাভাবিক সৌন্দর্য ম্লান হয়ে যায়।
২৪৮৮৮

'যুগপৎ' শব্দের অর্থ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
একই সময়ে
ব্যাখ্যা:
যুগপৎ: একত্র, একই স্থানে, মিলিয়া মিশিয়া, একই সময়ে।
২৪৮৮৯

'জাহান্নাম হতে বিদায়'-উপন্যাসটি লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শওকত ওসমান
ব্যাখ্যা:
'জাহান্নাম হতে বিদায়' উপন্যাসটির লেখক শওকত ওসমান। ও উপন্যাসে তিনি নিয়ে এসেছেন পাকিস্তানী সামরিক বাহিনীর অত্যাচারের মিত্র। সেই সঙ্গে পাকিস্তানীদের বর্বরতা,মানুষের অসহায়ত্ব এবং আমাদের প্রতিরোধের চিত্র এঁকেছেন।
২৪৮৯০

'বিহঙ্গ' শব্দের অর্থ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পাখি
ব্যাখ্যা:
বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম - [বিশেষ্য পদ] পক্ষী। [বিশেষ্য পদ] (স্ত্রীলিঙ্গ) বিহগী, বিহঙ্গী, বিহঙ্গামী।
২৪৮৯১

শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ধ্বনি
ব্যাখ্যা:
অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। যেমন : হাত, পা, নাক ইত্যাদি। যে সকল চিহ্নের দ্বারা উচ্চারিত ধ্বনিগুলোকে নির্দেশ করা হয় তাকে বর্ণ বলে। যেমন - অ , আ, ক, খ ইত্যাদি ধ্বনিগুলো মুখে উচ্চারিত হয় । এগুলোর লিখিত প্রতীক হলো বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রুপ , ধ্বনি নির্দেশক চিহ্ন বা ধ্বনির প্রতীক। মানুষের কণ্ঠ নিঃসৃত শব্দকেই ধ্বনি বলে। অর্থাৎ কোনো ভাষার উচ্চারিত শব্দ বিশ্লেষণ করলে তার মধ্যে যে শব্দ পরমাণু বা শব্দের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ পাওয়া যায় তাই ধ্বনি। অর্থাৎ শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি।
২৪৮৯২

'সমকাল' পত্রিকা প্রকাশিত হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঢাকা থেকে
ব্যাখ্যা:
সমকাল ঢাকা থেকে প্রকাশিত একটি প্রগতিশীল সাহিত্য সাময়িকী। সিকান্দার আবু জাফর - এর সম্পাদনায় এর প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭) ভাদ্র মাসে। এ সংখ্যার লেখকবৃন্দ ছিলেন কবিতায় শামসুর রাহমান ও আবুল হোসেন, গল্পে শওকত ওসমান ও আলাউদ্দিন আল আজাদ, প্রবন্ধ রচনায় মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এ.কে নাজমুল করিম, কাজী দীন মুহম্মদ, আনিসুজ্জামান, কামরুল হাসান, আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন ও কাজী মোতাহার হোসেন এবং পুস্তক সমালোচনায় আবদুল গনি হাজারী ও চাকলাদার মাহবুব আলম।
২৪৮৯৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1999
ব্যাখ্যা:
১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ( ইউনেস্কো)’র সাধারণ পরিষদ তার ৩০তম পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশসহ ২৭টি দেশের সমর্থনে সর্বসম্মতভাবে ‘একুশে ফেব্রুয়ারি’কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়।
২৪৮৯৪

আবুল ফজল বাংলা একাডেমী পুরস্কার পান কোন সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1962
ব্যাখ্যা:
সঠিক উত্তর ১৯৬২ সালে।
২৪৮৯৫

'তিমির' শব্দের অর্থ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অন্ধকার
ব্যাখ্যা:
তিমির - [বিশেষ্য পদ] অন্ধকার, তমসা; চক্ষুর রোগবিশেষ, ছানি, দৃষ্টিহীনতা।
২৪৮৯৬

কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা:
‘মৃত্যুক্ষুধা’ কাজী নজরুল ইসলামের উপন্যাস। এখানে ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবনচিত্র তুলে ধরা হয়েছে। আলেয়া, ঝিলিমিলি ও মধুমালা তার উল্লেখযোগ্য নাট্যগ্রন্থ ।
২৪৮৯৭

'লালসালু' উপন্যাসের লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা:
লালসালু সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে। এটি বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী সৃষ্টি।
২৪৮৯৮

'সুন্দর মাত্রেরই একটা আকর্ষন শক্তি আছে' এই বাক্যে সুন্দর শব্দটি কোন পদ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিশেষ্য
ব্যাখ্যা:
যে বিশেষ্য পদ দ্বারা দোষ; গুন বা ভাবের নাম প্রকাশ পায় তাকে গুনবাচক বিশেষ্য বলে। উক্ত বাক্যে সুন্দর শব্দটি গুনবাচক বিশেষ্য পদ নির্দেশ করে।
২৪৮৯৯

মর্সিয়া কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শোকগীতি
ব্যাখ্যা:
মধ্যযুগের বাংলা সাহিত্যে ‘মর্সিয়া সাহিত্য' নামে এক ধরনের শোক কাব্য বিস্তৃত অঙ্গন জুড়ে আছে। এমনকি তার বিয়োগান্ত ভাবধারার প্রভাব আধুনিক যুগের পরিধিতেও তা ভিন্ন আংগিকে এসে উপনীত হয়েছে। শোক বিষয়ক ঘটনা অবলম্বনে সাহিত্য সৃষ্টি বিশ্ব সাহিত্যের প্রাচীন রীতি হিসাবে বিবেচিত। ‘মর্সিয়া' শব্দটি আরবী, এর অর্থ শোক প্রকাশ করা।
২৪৯০০

'কাষ্ঠ হাসি' বাগধারার অর্থ হলো-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শুকনো হাসি
ব্যাখ্যা:
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:কই মাছের প্রাণ (যে সহজে মরে না) - বুড়ো লোকটির কই মাছের প্রাণ; এত অসুখেও মরছে না। কাষ্ঠ হাসি (কপট হাসি) - ভদ্রতার খাতিরে কেবল সে কাষ্ঠ হাসি হাসল। কপাল ফেরা (অবস্থা ভাল হওয়া) - লটারিতে দুই লাখ টাকা পেয়ে তার কপাল ফিরছে। কান ভারি করা (কুপরামর্শ দেওয়া) - সে নানা কথা বলে আমার বিরুদ্ধে বড় সাহেবের কান ভারি করে তুলেছে। কলুর বলদ (পরাধীন) - চোখে ঠুলি দেওয়া কলুর বলদের মত আমরা দিনরাত কেবল সংসারের ঘাটি টেনেই চলছি। কেঁচে গন্ডূষ করা (পুনরায় আরম্ভ করা) - ছোট ভাইকে অঙ্ক শেখাতে গিয়ে আবার কেঁচে গন্ডুষ করতে হচ্ছে। কংস মামা (নির্মম আত্মীয়) - আত্মীয়রা সব যে কংস মামার দল; বিপদে এগিয়ে আসবে না কেউ।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।