eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫২৯১

লিঙ্গান্তর হয়না এমন শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কবিরাজ
ব্যাখ্যা:
‘নদ’ - এর স্ত্রীলিঙ্গ ‘নদী’। ‘শিশু’ শব্দটি উভয়লিঙ্গ প্রকাশ করে। কবিরাজ - এর লিঙ্গান্তর হয় না। ‘ননদ’ এর পুংলিঙ্গ ‘দেবর’।
২৫২৯২

এক কথায় 'হাতির ডাক'-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বৃংহিত
ব্যাখ্যা:
কুকুরের ডাক - বুক্কন। হাতির ডাক - বৃংহিত।‘হ্রেষা’ ঘোড়ার ডাক। ‘বৃংহিত’ হাতির ডাক। ‘হুংকার’ সিংহের ডাক। ‘বুক্কন’ কুকুরের ডাক।
২৫২৯৩

রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক কোন বইটি রচিত নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দোলনচাঁপা
ব্যাখ্যা:
দোলনচাঁপা বিংশ শতাব্দির প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এটি ১৯২৩ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (আশ্বিন, ১৩৩০ বঙ্গাব্দ) আর্য পাবলিশি হাউস থেকে প্রকাশিত হয়।
২৫২৯৪

বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
39
ব্যাখ্যা:
বাংলা স্বরবর্ণ ১১ টি, ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। মোট বর্ণ ৫০ টি৷বাংলা বর্ণমালায় মোট পঞ্চাশ (৫০) টি বর্ণ আছে। তার মধ্যে স্বরবর্ণ এগার (১১) টি এবং ব্যঞ্জনবর্ণ উনচল্লিশ (৩৯) টি।
২৫২৯৫

'চানাচুর' কোন ভাষার শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হিন্দি
ব্যাখ্যা:
হিন্দী শব্দ : চিঠি, ঠিকানা, পানি ইত্যাদি।
২৫২৯৬

কোনটি খাঁটি বাংলা উপসর্গ

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অজ
ব্যাখ্যা:
খাঁটি বাংলা উপসর্গ সমুহঃ অ, অনা, অঘা, অজ, আ, আন, আড়, আব, ইতি, ঊন, ইতি, নি, পাতি, কু, কদ, বি, ভর, রাম, স, সা, সু, হা।
২৫২৯৭

কোনটি উপমিত কর্মধারয়- এর উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
করপল্লব
ব্যাখ্যা:
কর পল্লবের ন্যায় = করপল্লব। উপমিত কর্মধারয় সমাস।
২৫২৯৮

“মোদের গরব মোদের আশা আ’মরি বাংলা ভাষা”- রচিয়তা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অতুল প্রসাদ
ব্যাখ্যা:
প্রসিদ্ধ গীতিকার ও সুরকার অতুল প্রসাদ সেন রচিত গানগুলো তিনভাগে বিভক্ত - স্বদেশী সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান। তার “মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!” গানটি ষাটের দশকে পূর্ব বাংলায় বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে ব্যাপক প্রভাব ফেলেছিল। তা গানের সংখ্যা প্রায় দুশো। ‘কয়েকটি গান’ও ‘গীতিগুঞ্জ’ (১৯৩১) তার গানের সংকলন।
২৫২৯৯

”উষ্ণ” শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ষ+ণ
ব্যাখ্যা:
ণত্ব - বিধানের নিয়মানুসারে তৎসম শব্দে ঋ, র, ষ - এর পর মূর্ধন্য ‘ণ’ ব্যবহৃত হয়।
২৫৩০০

কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাউন্ডুলের আত্মকাহিনী
ব্যাখ্যা:
সওগাতে অনেক খ্যাতনামা লেখকরা লেখালেখি করেছেন। কাজী নজরুল ইসলাম করাচিতে সৈনিক হিসেবে কর্মরত থাকার সময় সওগাতে প্রথম লেখা হিসেবে বাউন্ডুলের আত্মকাহিনী নামে ছোটগল্প পাঠিয়েছিলেন যা ১৩২৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় প্রকাশ হয়েছিল। তার লেখা মৃত্যুক্ষুধা উপন্যাস সওগাতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল।
২৫৩০১

“এসো বিজ্ঞানের রাজ্যে” লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আবদুল্লাহ আল মুতী শরফুদ্দিন
ব্যাখ্যা:
বাংলা একাডেমি (১৯৮৬ - ৯০) ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের (১৯৮৮ - ৯০) সাবেক সভাপতি আবদুল্লাহ আল - মুতী শরফুদ্দিন প্রকাশিত গ্রন্থ হচ্ছে ‘এসো বিজ্ঞানের রাজ্যে’ (১৯৫৫)। তার প্রকাশিত অন্যান্য গ্রন্থের মধ্যে ‘অবাক পৃথিবী’, ‘আবিষ্কারের নেশায়’, ‘রহস্যের শেষ নেই’। ‘বিজ্ঞান ও মানুষ’, ‘জানা - অজানার দেশে’ প্রভৃতি উল্লেখযোগ্য।
২৫৩০২

”কুঞ্জর” শব্দের অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হাতি
ব্যাখ্যা:
হাতির সমার্থক শব্দ - ইরম্মদ, করী, করেণু, কুঞ্জর, ক্ষুদ্রাক্ষ, গজ, দন্তী, দ্বিপ, দ্বিরথ, দ্রুমারি, নগ, নাগ, নাগেন্দ্র, পিল, পুষ্করী, বারণ, মাতঙ্গ, রদনী, সিন্ধুর, স্তম্ভরেম, হস্তী।
২৫৩০৩

'ক্ষীয়মাণ' -এর বিপরীত শব্দ কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বর্ধমান
ব্যাখ্যা:
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ :০১) সংশয় - প্রত্যয়০২) ব্যক্ত/ব্যাপ্ত/প্রকাশিত - গূঢ়/গুপ্ত০৩) গৃহী - সন্ন্যাসী০৪) জঙ্গম - স্থাবর০৫) ক্ষীয়মাণ - বর্ধমান
২৫৩০৪

বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক্রিয়া
ব্যাখ্যা:
বাক্য গঠনে অপরিহার্য অঙ্গ হলো - ক্রিয়া।ক্রিয়া ছাড়া কোনো বাক্য গঠিত হতে পারে না । এজন্য ক্রিয়াপদকে বাক্যের প্রাণ তথা প্রধান ও অপরিহার্য অঙ্গ বলা হয়।
২৫৩০৫

নেমেসিস এর লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নুরুল মোমেন
ব্যাখ্যা:
"নেমেসিস" নাটকটির রচয়িতা নুরুল মোমেন।নুরুল মোমেন মূলত নাট্যকার ছিলেন। তার রচিত অন্যান্য নাটকগুলো হলো - রূপান্তর, যদি এমন হতো, নয়া খান্দান, আলো ছায়া, শতকরা আশি, আইনের অন্তরালে, যেমন ইচ্ছা তেমন ইত্যাদি। ‘নেমেসিস’ তার এক চরিত্রবিশিষ্ট একটি উল্লেখযোগ্য নাটক।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।