eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৩২১

সমাসবদ্ধ পদগুলো বিছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হাইফেন
ব্যাখ্যা:
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন( - ) ব্যবহৃত হয়। যেমন - এ আমাদের শ্রদ্ধা - অভিনন্দন, আমাদের প্রীতি - উপহার।
২৫৩২২

বাংলা একাডেমী থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সুন্দরম
ব্যাখ্যা:
বর্তমানে বাংলা একাডেমি থেকে ‘ধান শালিকের দেশ’, ‘উত্ত্রাধিকার’, ‘বাংলা একাডেমি বিজ্ঞান পত্রিকা’, ‘বাংলা একাডেমি পত্রিকা;, ‘লেখা’ ও ‘বাংলা একাডেমি জার্নাল’ নামে ৬ টি পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে শুরুর দিকে ‘উত্তরাধিকার’ ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা হিসেবে প্রকাশিত হলেও বর্তমানে পত্রিকাটি মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হচ্ছে। অন্যদিকে ‘ধান শালিকের দেশ’ হচ্চে ত্রৈমাসিক কিশোর পত্রিকা। কাজেই প্রশ্নে সঠিক উত্তর দেয়া নেই।
২৫৩২৩

‘ফুলে ফুলে ঘর ভরেছে’- এখানে ‘ফুলে ফুলে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
করণে ৭মী
ব্যাখ্যা:
ক্রিয়াকে ‘কী দিয়ে/ কী উপায়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক।
ফুলে ফুলে ঘর ভরেছে। (কী দিয়ে ভরেছে? ফুলে ফুলে) :তাই করণ কারকে সপ্তমী বিভক্তি।
২৫৩২৪

'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এই প্রার্থনা কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঈশ্বরী পাটনী
ব্যাখ্যা:
‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’ উক্তিটি করেছিলেন ঈশ্বরী পাটনি। ইক্তিটি পাওয়া যায় ভারতচন্দ্র রায়গুণাকরের ‘অন্নদামঙ্গল’ কাব্যে। ‘ভাডু দত্ত’ চন্ডীমঙ্গলের এবং ‘চাঁদ সওদাগর’ পদ্মপুরাণের বিখ্যাত চরিত্র।
২৫৩২৫

‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’-এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অপাদানে ৭মী
ব্যাখ্যা:
ভাষাবিজ্ঞানের পরিভাষায় অপাদান কারক (ইংরেজি: Ablative case) বলতে এমন একটি উপায় বোঝায়, যার সাহায্যে বাক্যস্থিত কোন শব্দের রূপ পরিবর্তন করে বা অন্য কোন উপায়ে শব্দটির সাথে বাক্যের অন্যান্য অংশের সাথে বিশেষ এক ধরনের সম্পর্ক স্থাপন করা হয়। যা থেকে কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ, উৎপন্ন, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে। অপাদান কারক মূলত বিশেষ্য পদ এবং এর সাথে সম্পর্কিত পদ যেমন বিশেষণ বা সর্বনামের উপর প্রযুক্ত হয়। অপাদান কারক দিয়ে সাধারণত কোন কিছু থেকে সরে যাওয়া অর্থ বোঝানো হয়। বাংলা ভাষাতে বিশেষ্যের পরে হইতে, থেকে (পঞ্চমী বিভক্তি), দিয়া, দিয়ে (তৃতীয়া বিভক্তি) ইত্যাদি অনুসর্গ ব্যবহার করে সাধারণত অপাদান কারক বোঝানো হয়। যেমন - বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে। মেঘ থেকে বৃষ্টি পড়ে। গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। দুধ থেকে দই হয়। জাত: জমি থেকে ফসল পাই। খেঁজুর রসে গুড় হয়। বিরত: পাপে বিরত হও।
২৫৩২৬

মীর মশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিষাদ সিন্ধু
ব্যাখ্যা:
ইতিহাস আশ্রিত উপন্যাস 'বিষাদ - সিন্ধু' ৩ খণ্ডে রচিত । হাসান ও হোসেনের সঙ্গে দামেঙ্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হাসান হোসেনের করুণ মৃত্যু উপন্যাসের মূল উপজীব্য।
২৫৩২৭

'সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মত সন্ধ্যা নামে' - কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা:
উক্তিটি রুপসী বাংলার কবে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ করিতার অন্তর্গত। ‘বনলতা সেন’ (১৯৪২)) আধুনিক বাংলা সাহিত্যের খ্যাতনামা গ্রন্থগুলোর অন্যতম। এ কাব্যের ‘বনলতা সেন’ কবিতাটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতা এবং জীবনানন্দের কবিতাগুলোর মধ্যে জনপ্রিয়।
২৫৩২৮

বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা:
বিদ্যাসগরের হাতেই বাংলা গদ্যের মুক্তি সূচিত হয়। গদ্য প্রবাহে এক ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সঞ্চারকরে এবং উচ্চব ধ্বনিতরঙ্গ সৃষ্টি করে তার হাতে এক সমৃদ্ধ গদ্যরীতির সূত্রপাত। ‘অনন্যতন্ত্র ব্যক্তিত্বের সঞ্চার’ এই রীতির অন্যতম বৈশিষ্ট্য; নিপুণ শব্দ নির্বাচন ও নিয়মিত ছেদচিহ্নের প্রবর্ত্ন এর বহিরঙ্গ। তিনি ২০ টি মডেল স্কুল ও ৩৫ টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
২৫৩২৯

দুহিতা- এর বিপরীত শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পুত্র
ব্যাখ্যা:
'দুহিতা' - এর বিপরীত শব্দ 'পুত্র' । 'স্ত্রী' শব্দের বিপরীত হলো স্বামী । আর 'কণ্যা' শব্দের প্রতিশব্দ হলো দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী ,মেয়ে।
২৫৩৩০

কোনটি শামসুর রাহমানের কাব্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রৌদ্র করোটিতে
ব্যাখ্যা:
শামসুর রাহমানের কাব্যের নাম ‘রৌদ্র করোটিতে’ এটি ১৯৬৩ সালে প্রকাশিত হয়। ‘রাখালী’ পল্লীকরি জসীমুদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ। ‘সাঝের মায়া’ বেগম সুফিয়া কামাল রচনা করেন।
২৫৩৩১

`Autonomous' শব্দের অর্থ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসিত
ব্যাখ্যা:
'Autonomous' শব্দের অর্থ 'স্বায়ত্তশাসিত' । স্বাক্ষর অর্থ দস্তখত। সত্যায়িত অর্থ সত্য বলে প্রমাণ করা । সংশোধিত অর্থ সংশোধন করা হয়েছে এমন।
২৫৩৩২

ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1801
ব্যাখ্যা:
গভর্নর জেনারেল লর্ড অয়েলেস্লী কর্তৃক ১৮০০ সালে কলকাতায় ফর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে এ কলেজে বাংলা বেভাগ খোলা হলে তাতে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন উইলিয়াম কেবী। এ সময় কলেজের পাঠ্যক্রম তৈরির জন্য ৮ জন লেখক কর্তৃক মোট ১৩ টি বাংলা বই রচিত হয়। ১৮৫৪ সালে আনুষ্ঠানিকভাবে এ কলেজ বন্ধ ঘোষণা করা হয়।
২৫৩৩৩

‘জায়া’ শব্দের সমার্থক শব্দ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অর্ধাঙ্গী
ব্যাখ্যা:
'জায়া' শব্দের সমার্থক শব্দ 'অর্ধাঙ্গী' । এরুপ - ভার্যা , পত্নী , বধূ, বউ , গৃহিনী , গিন্নি, ঘরণি, বিবি, বেগম , পরিবার। কন্যার সমার্থক শব্দ নন্দিনী , মেয়ে , তনয়া, দুহিতা, ঝি , বেটি । 'ভগিনী' শব্দে সমার্থক হলো বোন।
২৫৩৩৪

বাক্য সংকোচন করুন 'চক্ষু দ্বারা গৃহীত'--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চাক্ষুষ
ব্যাখ্যা:
চক্ষু দ্বারা গৃহীত - চাক্ষুষ
চক্ষুর দ্বারা নিষ্পন্ন - চাক্ষুষ
চক্ষুর দ্বারা দৃষ্ট - প্রত্যক্ষীভূত
চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত - চান্দ্র
চন্দ্র চূড়ান্তে যাহার - চন্দ্রচূড়
চর্বণ করিয়া খাওয়া যায় যাহা - চর্ব্য
চাটু করে যে - চাটুকার
চিরস্থায়ী নয় যাহা - নশ্বর
চিরকাল ব্যাপিয়া স্থায়ী - চিরস্থায়ী
২৫৩৩৫

যা চেটে খাওয়ার যোগ্য-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
লেহ্য
ব্যাখ্যা:
যা খাওয়ার যোগ্য - খাদ্যযা খুব শীতল বা উষ্ণ নয় - নাতিশীতোষ্ণযা চেটে খাবার যোগ্য - লেহ্যযা জলে ও স্থলে চরে - উভচরযা জলে চরে - জলচরযা জল দেয় - জলদ (মেঘ)যা দমন করা কষ্টকর - দুর্দমনীয়যা দমন করা যায় না - অদম্যযা দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমানযা দীর্ঘকাল ধরে চলে আসছে - চিরন্তনযা ধারণ বা পোষণ করে - ধর্ম ।যাহা চুষিয়া খাইতে হয়- চোষ্যচিবাইয়া খাইতে হয় এমন- চর্ব্যপান করা হয় এমন- পেয়
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।