eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৫৯১

”তামার বিষ” অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অর্থের কুপ্রভাব
ব্যাখ্যা:
অপশনে অন্য গুলো সঠিক নয়।
তামার বিষ শব্দের অর্থ - অর্থের কুপ্রভাব।
২৫৫৯২

"স্বাধীনতা তুমি" কবিতাটি কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা:
‘স্বাধীনতা তুমি’ কবিতাটি রচনা করেছেন শামসুর রাহমান। তার পৈতৃক নিবাস নরসংদী জেয়ার পাড়াতলি গ্রামে। তার ডাক নাম বাচ্চু। মুক্তিযুদ্ধকালে তিনি ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন। তার অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে - ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ (১৯৬০), ‘রৌদ্র করোটিতে’ (১৯৬৩), ‘বিধ্বস্ত নীলিমা’ (১৯৬৭), ‘নিজ বাসভূমে’ ইত্যাদি।
২৫৫৯৩

”স্কুল পালিয়ে কেউ রবীন্দ্রনাথ হয় না” - পালিয়ে কোন কারকে কী বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অপাদানে সপ্তমী
ব্যাখ্যা:
যা থেকে কোন কিছু চলিত, ভীত, উৎপন্ন, গৃহীত, পতিত, বিরত, হয় তাকে অপাদান কারক বলে। ' পালিয়ে ' অপাদনে সপ্তমী বিভক্তি।
২৫৫৯৪

সন্ধি সম্বন্ধে ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা:
সন্ধি সম্বন্ধে ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচনা করা হয়।
ধ্বনিতত্ত্ব (ইংরেজি: Phonology) ভাষাবিজ্ঞানের একটি শাখা যেখানে কোন নির্দিষ্ট ভাষার ধ্বনি - ব্যবস্থা আলোচিত হয়। এতে বাক ইন্দ্রিয়ের মাধ্যমে সৃজিত ধ্বনির ভৌত উৎপাদন ও অনুধাবন নিয়ে আলোচনা করা হয়।
ভাষাবিজ্ঞানের ধ্বনিতত্ত্ব বিভাগে ধ্বনির গঠন, বিকৃতি, পুনগঠন ও পরিবর্তনগুলো আলোচিত হয়ে থাকে। এ প্রক্রিয়ায় ভাষার ধ্বনিগুলো সাধারণত উচ্চারণীয় ধ্বনিতত্ত্ব, মূলধ্বনিতত্ত্ব ও শ্রুতিগতধ্বনিতত্ত্বকে প্রধান্য দেয়া হয়।
উচ্চারণীয় ধ্বনিতত্ত্ব: উচ্চারণীয় ধ্বনিতত্ত্বে বাকযন্ত্রের সহায়তায় ধ্বনিগঠন ও পরিবর্তনের দিক আলোচনা হরা হয়।
মূলধ্বনিতত্ত্ব: মূলধ্বনিতত্ত্বে ব্যবহারিক ধ্বনির বৈশিষ্ট, বিন্যাস বিশ্লেশণ করা হয়।
শ্রুতিগতধ্বনিতত্ত্ব: শ্রুতিগতধ্বনিতত্ত্বে ধ্বনিগঠনের সময় গলা ও মুখের বিভিন্ন অংশে (বাকযন্ত্রের) বাতাসের যে বিভিন্ন চাপ সৃষ্টি হয়ে তরঙ্গের সৃষ্টি করে, তারই পর্যালোচনা হয় এই শ্রুতিগতধ্বনিতত্ত্বের মাধ্যমে।
২৫৫৯৫

'তোমাদের কখন আসা হলো' এটি কোন বাচ্যের উদাহরণ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভাববাচ্য
ব্যাখ্যা:
যে বাচ্যে কর্তা বা কর্ম নয়, ক্রিয়াই প্রধান হয়ে ওঠে, তাকে ভাববাচ্য বলে। যেমন - তোমাদের কখন আসা হলো। যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ওঠে এবং ক্রিয়া তাকেই অনুসরণ করে, তাকে বলা হয় কর্মবাচ্য। যেমন - তোমাদের (দ্বারা) কর্তৃক কখন আসা হলো? যে বাক্যে কর্তা ক্রিয়া নিস্পন্ন করে এবং বাক্যের মধ্যে প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে কর্তৃবাচ্য বলে। যেমন - তোমরা কখন এলে?
২৫৫৯৬

'Friends of Bangladesh' পুরস্কার কাকে দেয়া হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ফ্রান্সিস জুলিয়ান
ব্যাখ্যা:
'Friends of Bangladesh' পুরস্কার দেয়া হয়েছে ফ্রান্সিস জুলিয়ান।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০১২ সালের মার্চে ফ্রান্সিসকে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ সম্মাননা দেওয়া হয়।
বাংলাদেশী বন্ধুদের কাছে ‘জুলিয়ান ভাই’ হিসেবে পরিচিত ফ্রান্সিস ১৯৬৮ সালে ভারতের বিহারে অক্সফামের একটি প্রকল্পে যোগ দেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ শরণার্থী শিবিরে তিনি কাজ শুরু করেন।
তিনি ১৯৭১ সালে অক্সফামের ত্রাণ তৎপরতায় সমন্বয় করেন। ভারতের সীমান্ত এলাকাগুলোতে তখন অক্সফাম বাংলাদেশি শরণার্থী শিবিরগুলোতে সহায়তা দেয়।
স্বাধীনতা যুদ্ধের সময় থেকেই ফ্রান্সিস বাংলাদেশের ত্রাণ ও উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন।
ফ্রান্সিসের জন্ম ১৯৪৮ সালের ২৯ এপ্রিল যুক্তরাজ্যের মলভারেনে। ১৯৭২ সালের ২০ জানুয়ারি তিনি প্রথম বাংলাদেশে আসেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
২৫৫৯৭

'মেধাবী' শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মেধা+বীন
ব্যাখ্যা:
ধাতু বা ক্রিয়ার সাথে যে প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে। যেমন - রাঁধ + উনি = রাঁধুনি, ডুব + অন্ত = ডুবন্ত। শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়, তাদের তদ্ধিত প্রত্যয় বলে। যেমন - মেধা + বীন = মেধাবী, বর্ষ + ইক = বার্ষিক। ‘বিন’ ( - বী) প্রত্যয়টি ‘আছে’ অর্থে যুক্ত হয়। ‘বিন’ প্রত্যয়টি প্রথমার একবচনে পুংলিঙ্গ ‘বী’ স্ত্রীলিঙ্গে ‘বিনী’ এবং সমাসে পূর্বপদে হলে ‘বি’ হয়। যেমন - মেধাবী, মেধাবিনী, মায়াবী, মায়াবিনী ইত্যাদি।
২৫৫৯৮

”বখ্‌তিয়ারের ঘোড়া” কোন শ্রেণীর রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কাব্য
ব্যাখ্যা:
বখতিয়ারের ঘোড়া
আল মাহমুদ

মাঝে মাঝে হৃদয় যুদ্ধের জন্য হাহাকার করে ওঠেমনে হয় রক্তই সমাধান, বারুদই অন্তিম তৃপ্তি;আমি তখন স্বপ্নের ভেতর জেহাদ, জেহাদ বলে জেগে উঠি। জেগেই দেখি কৈশোর আমাকে ঘিরে ধরেছে। যেন বালিশে মাথা রাখতে চায় না এ বালক, যেন ফুৎকারে উড়িয়ে দেবে মশারি, মাতৃস্তনের পাশে দু'চোখ কচলে উঠে দাঁড়াবে এখুনি;বাইরে তার ঘোড়া অস্থির, বাতাসে কেশর কাঁপছে। আর সময়ের গতির ওপর লাফিয়ে উঠেছে সে।
না, এখনও সে শিশু। মা তাকে ছেলে ভোলানো ছড়া শোনায়। বলে, বালিশে মাথা রাখো তো বেটা। শোনোবখতিয়ারের ঘোড়া আসছে। আসছে আমাদের সতেরো সোয়ারিহাতে নাংগা তলোয়ার।
মায়ের ছড়াগানে কৌতূহলী কানপাতে বালিশেনিজের দিলের শব্দ বালিশের সিনার ভিতর। সে ভাবে সে শুনতে পাচ্ছে ঘোড়দৌড়। বলে, কে মা বখতিয়ার?আমি বখতিয়ারের ঘোড়া দেখবো।
মা পাখা ঘোরাতে ঘোরাতে হাসেন, আল্লার সেপাই তিনি, দুঃখীদের রাজা। যেখানে আজান দিতে ভয় পান মোমেনেরা, আর মানুষ করে মানুষের পূজা, সেখানেই আসেন তিনি। খিলজীদের শাদা ঘোড়ার সোয়ারি। দ্যাখো দ্যাখো জালিম পালায় খিড়কি দিয়েদ্যাখো, দ্যাখো। মায়ের কেচ্ছায় ঘুমিয়ে পড়ে বালকতুলোর ভেতর অশ্বখুরের শব্দে স্বপ্ন তারনিশেন ওড়ায়।
কোথায় সে বালক?
আজ আবার হৃদয়ে কেবল যুদ্ধের দামামামনে হয় রক্তেই ফয়সালা। বারুদই বিচারক। আরস্বপ্নের ভেতর জেহাদ জেহাদ বলে জেগে ওঠা।
২৫৫৯৯

'যুগসন্ধিক্ষণের' কবি বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যা:
ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতায় মধ্যযুগ এবং আধুনিক যুগ উভয় যুগের প্রভাব লক্ষ্যণীয়। তাই তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়। মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যসাহিত্য অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক নাট্যকার, বাংলা সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম রচয়িতা, প্রথম প্রহসন রচয়িতা এবং সার্থক ট্রাজেডির প্রথম রচয়িতা। অন্যদিকে জীবনান্দ দাশকে ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি বলা হয়।
২৫৬০০

বাংলা সনেটের প্রথম রচয়িতা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা:
যে কবিতায় কবি হৃদয়ের একটিমাত্র ভাব বা অনুভূতি অখন্ড থেকে চতুর্দশ চরণ দ্বারা একটি বিশেষ পদের মধ্য দিয়ে কবিতা হিসেবে আত্নপ্রকাশ করে তাকে সনেট বলে। বাংলায় সনেট রচনা শুরু করেন মাইকেল মধুসূদন দত্ত। তার প্রথম সনেট ‘বঙ্গভাষা’।
২৫৬০১

যা পূর্বে ছিল এখন নাই-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ভূতপূর্ব
ব্যাখ্যা:
যা পূর্বে ছিল এখন নেই = ভূতপূর্ব।
যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
২৫৬০২

'শিরে সংক্রান্তি' অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আসন্ন বিপদ
ব্যাখ্যা:
শিরে সংক্রান্তি একটি বাগধারা যার অর্থ আসন্ন বিপদ
২৫৬০৩

'সে' কোন পুরুষ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রথম
ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণে পুরুষ তিন প্রকারঃ ১. উত্তম পুরুষ, ২. মধ্যম পুরুষ ও ৩. প্রথম পুরুষ। উত্তম পুরুষঃ নিজকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে উত্তর পুরুষ বলে। যেমন - আমি, আমরা, মুই, মোরা ইত্যাদি। মধ্যম পুরষঃ কারো সাথে কথা বলার সময় তাকে মধ্যম পুরুষ বলে। যেমন - তুমি, তুই, আপনি, তোমরা, তোরা, আপনারা ইত্যাদি। প্রথম পুরুষ বা নাম পুরুষঃ কারো সম্বন্ধে কিছু বলতে হলে তাকে বোঝানোর জন্য যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে প্রথম পুরুষ বলে। যেমন - সে, তিনি, তারা, তাঁরা, ও, উনি, ওরা, ওঁরা, ইনি ইত্যাদি। এছাড়া বিশেষ্য পদ বা বিশেষণরুপে ব্যবহৃত অন্য পদও প্রথম পুরুষ হিসেবে বিবেচিত। ‘আমি’ ও ‘তুমি’ ছাড়া যাবতীয় সর্বনাম পদ প্রথম পুরুষ। প্রথম পুরুষকে নাম পুরুষও বলা হয়।
২৫৬০৪

ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব কে এক কথায় বলে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হীরক জয়ন্তী
ব্যাখ্যা:
২৫ বছর পূর্তিকে বলা হয় : রজত জয়ন্তী (Silver Jubilee)
৫০ বছর পূর্তিকে বলা হয় : সুবর্ণ জয়ন্তী / স্বর্ণ জয়ন্তী (Golden Jubilee),
৬০ বছর পূর্তিকে বলা হয় : হীরক জয়ন্তী (Diamond Jubilee),
৭৫ বছর পূর্তিকে বলা হয় : প্লাটিনাম জয়ন্তী (Platinum Jubilee),
১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ (Centenary jubilee)
১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত (Sesquicentennial),
২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ (Bicentenary/ bicentennial)
২৫৬০৫

টাকায় অসাধ্য সাধন হয় বাক্যে 'টাকায়' কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
করণকারকে ৭মী
ব্যাখ্যা:
যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। যেমিন - টাকায় অসাধ্য সাধন হয়। এই বাক্যে হওয়া ক্রিয়া টাকার সাহায্যে সম্পাদিত হয় বলে ‘টাকায়’ পদটি করণ কারক। করণ কারক নির্ণয়ের প্রশ্নটি হচ্ছে - কী দিয়ে? টাকায় অসাধ্য সাধন হয় - এখানে ‘কী দিয়ে’ অসাধ্য সাধন হয়? প্রশ্নের জবাব ‘টাকা দিয়ে’। তাই ‘টাকায়’ করণ কারক। সপ্তমী বিভক্তির একবচনের রুপ হলো এ, য়, তে, এতে। তাই টাকা + য় = টাকায় ‘সপ্তমী বিভক্তি।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।