eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৬২১

তৃষ্ণার্ত --- সন্ধি বিচ্ছেদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তৃষ্ণা +ঋত
ব্যাখ্যা:
অ - কার বা আ কারের পর ' ঋত ' থাকলে অ, আ + ঋ উভয় মিলে ' আর' হয়।
যেমন - তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত
২৫৬২২

”কেরী সাহেবের মুন্সী” কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রমথনাথ বিশী
ব্যাখ্যা:
প্রথমনাথ বিশী সাহিত্য সমালোচক হিসেবে খ্যাত।
কেরী সাহেবর মুন্সী - ছাড়া ও অন্য উপন্যাস হল পদ্না, চলনবিল, লালকেল্লা, বঙ্গভঙ্গ ইত্যাদি।
২৫৬২৩

”বন্দী শিবির থেকে” এর বন্দী কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা:
বন্দী শিবির থেকে
- শামসুর রাহমান

ঈর্ষাতুর নই, তবু আমি
তোমাদের আজ বড় ঈর্ষা করি। তোমরা সুন্দর
জামা পরো, পার্কের বেঞ্চিতে বসে আলাপ জমাও,
কখনো সেজন্যে নয়। ভালো খাও দাও,
ফুর্তি করো সবান্ধব
সেজন্যেও নয়।

বন্ধুরা তোমরা যারা কবি,
স্বাধীন দেশের কবি, তাদের সৌভাগ্যে
আমি বড়ো ঈর্ষান্বিত আজ।
যখন যা খুশি
মনের মতো শব্দ কী সহজে করো ব্যবহার
তোমরা সবাই।
যখন যে শব্দ চাও, এসে গেলে সাজাও পয়ারে,
কখনো অমিত্রাক্ষরে, ক্ষিপ্র মাত্রাবৃত্তে কখনো - বা।
সেসব কবিতাবলী, যেন রাজহাঁস
দৃপ্ত ভঙ্গিমায় মানুষের
অত্যন্ত নিকটে যায়, কুড়ায় আদর।

অথচ এদেশে আমি আজ দমবদ্ধ
এ বন্দী - শিবিরে
মাথা খুঁড়ে মরলেও পারি না করতে উচ্চারণ
মনের মতন শব্দ কোনো।
মনের মতন সব কবিতা লেখার
অধিকার ওরা
করেছে হরণ।
প্রকাশ্য রাস্তায় যদি তারস্বরে চাঁদ, ফুল, পাখি
এমনকি নারী ইত্যাকার শব্দাবলী
করি উচ্চারণ, কেউ করবে না বারণ কখনো।
কিন্তু কিছু শব্দকে করেছে
বেআইনী ওরা
ভয়ানক বিস্ফোরক ভেবে।

স্বাধীনতা নামক শব্দটি
ভরাট গলায় দীপ্ত উচ্চারণ করে বারবার
তৃপ্তি পেতে চাই। শহরের আনাচে কানাচে
প্রতিটি রাস্তায়
অলিতে - গলিতে,
রঙিন সাইনবোর্ড, প্রত্যেক বাড়িতে
স্বাধীনতা নামক শব্দটি আমি লিখে দিতে চাই
বিশাল অক্ষরে।
স্বাধীনতা শব্দ এত প্রিয় যে আমার
কখনো জানিনি আগে। উঁচিয়ে বন্দুক,
স্বাধীনতা, বাংলাদেশ - এই মতো শব্দ থেকে ওরা
আমাকে বিচ্ছিন্ন করে রাখছে সর্বদা।

অথচ জানেনা ওরা কেউ
গাছের পাতায়, ফুটপাতে
পাখির পালকে কিংবা নারীর দু’চোখে
পথের ধুলায়
বস্তির দুরন্ত ছেলেটার
হাতের মুঠোয়
সর্বদাই দেখি জ্বলে স্বাধীনতা নামক শব্দটি।
২৫৬২৪

মধ্যযুগের মহিলা কবি চন্দ্রবতীর পিতার নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দ্বিজ বংশীদাস
ব্যাখ্যা:
মহিলা কবি চন্দ্রাবতীর পিতা দ্বিজ বংশীদাস ' 'মনসামঙ্গলের' অন্যতম শ্রেষ্ঠ কবি।
কবি চন্দ্রাবতী রামায়ণ, মলুয়া গীতিকা রচনা করেন।
২৫৬২৫

”বটতলার উপন্যাস” এর লেখক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রাজিয়া খান
ব্যাখ্যা:
'বটতলার উপন্যাস ' - রাজিয়া খান লেখেন।
তার আরও উপন্যাস হল - অনুকল্প, , চিত্রকাব্য, পদাতিক।
২৫৬২৬

চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রয়োজন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পরিবর্তনশীল
ব্যাখ্যা:
চলতি ভাষার রীতি পরিবর্তনশীল, তদ্ভব শব্দবহুল। আর সাধু রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল
২৫৬২৭

”চর্যাপদ” এর পুঁথি আবিস্কৃত হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
১৯০৭ সালে
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। চর্যাপদ এর পুঁথি ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে আবিষ্কৃত সংকলন।
২৫৬২৮

”মনসামঙ্গল” কাব্যের চরিত্র-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বেহুলা লখিন্দর
ব্যাখ্যা:
' মনসামঙ্গল ' কাব্যের চরিত্র বেহুলা, লখিন্দর, চাঁদ সওদাগর। মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত।
২৫৬২৯

বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শাহ মুহম্মদ সগীর
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যের মুসলমান কবি শাহ্ মুহাম্মদ সগীর। শাহ্ মুহাম্মদ সগীর কতৃক রচিত বাংলা সাহিত্যের প্রথম প্রণয়োপাখ্যান ' ইউসুফ জুলেখা '।
২৫৬৩০

”ব্রজবুলি” কোন স্থানের ভাষা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মিথিলা
ব্যাখ্যা:
ব্রজবুলি বলতে এক রকম কৃত্রিম পরিভাষাকে বোঝয়। ব্রজবুলি মিথিলার ভাষা। বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে ব্রজবুলি ভাষার সৃষ্টি হয়েছে।
২৫৬৩১

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কোন সনে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
1974
ব্যাখ্যা:
কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় ১৯৭৪ সনে।
কাজী নজরুল ইসলাম (২৫ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) রাঢ় বাংলায় জন্ম নেওয়া একজন বাঙালি কবি এবং পরবর্তী কালে বাংলাদেশের জাতীয় কবি।
তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ ও দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকা রাখার পাশাপাশি প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত।
বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তার বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ খ্রিষ্টাব্দের ৯ ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। বিশ্ববিদ্যালয়ের এক সমাবর্তনে তাকে এই উপাধি প্রদান করা হয়।
১৯৭৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি মাসে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে। একই বছরের ২১ ফেব্রুয়ারিতে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। একুশে পদক বাংলাদেশের সবচেয়ে সম্মানসূচক পদক হিসেবে বিবেচিত হয়ে থাকে।
২৫৬৩২

কাশীরাম দাস কোন গ্রন্থের অনুবাদক?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মহাভারত
ব্যাখ্যা:
মহাভারতের সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় অনুবাদক কাশীরাম দাস। মহাভারতের প্রথম অনুবাদক৷ কবিন্দ্র পরমেশ্বর। মহাভারতের রচিয়তা বেদব্যাস।
২৫৬৩৩

'ঢাকের কাঠি' এই বাগধারার অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তোষামুদে
ব্যাখ্যা:
ব্যাখাঃ ঢাকের কাঠি বাগধারাটির অর্থ " তোষামোদে "
২৫৬৩৪

”শ্রীকৃষ্ণকীর্তন” আবিষ্কার করেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বসন্তরঞ্জন রায়
ব্যাখ্যা:
'শ্রীকৃষ্ণকৃীর্তন ' কাব্যটি ১৯০৯ সালে শ্রী বসন্ত রায়রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাকুড়া জেলার বনবিষনুপুরের কাঁকিল্যা গ্রামের গোয়াল ঘরের টিনের চাঁলা থেকে উদ্ধার করেন। শ্রীকৃষ্ণকৃীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস।
২৫৬৩৫

'সংশয়' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা:
সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় ।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।