eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৬৮১

'কংস মামা' বলতে কি বুঝ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নির্দয় আত্মীয়
ব্যাখ্যা:
ব্যাখাঃ কংস মামা বাগধারাটির অর্থ হলো "নির্দয় আত্নীয় " যে আত্নীয় দের মধ্যে কোন দয়া মায়া নাই।
২৫৬৮২

সর্বাধিক বাংলাদেশী জনশক্তি রপ্তানি করা হয় কোন দেশে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা:
সর্বাধিক বাংলাদেশী জনশক্তি রপ্তানি করা হয় সৌদি আরবে।
প্রবাসী বাংলাদেশী তাদেরকে বলা হয় যারা বাংলাদেশে জন্ম গ্রহণ করার পর অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন। ভালো পরিবেশে বসবাস করা এবং বৈদেশিক মুদ্রা অর্জন ও পরিবারকে অর্থনৈতিক ভাবে সাবলম্বী করার আশায় বাংলাদেশীরা প্রবাসে পাড়ি জমায়।
প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক বসবাস, করে তাদের সংখ্যা প্রায় ১.২ মিলিয়ন।
সৌদি আরব ছাড়াও আরব বিশ্বের আরো কয়েকটি দেশে যেমন: সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইনে প্রচুর পরিমানের বাংলাদেশী প্রবাসী বসবাস করে। সেখানে বাংলাদেশীদেরকে বিদেশী কর্মী হিসেবে ধরা হয়।
২৫৬৮৩

অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
ব্যাখ্যা:
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী।
হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী (জন্ম: সেপ্টেম্বর ৮, ১৮৯২ - মৃত্যু: ডিসেম্বর ৫, ১৯৬৩) বিখ্যাত বাঙ্গালী রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন।
যুক্তফ্রন্ট গঠনের মূলনেতাদের মধ্যে অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজ কর্তৃক 'গণতন্ত্রের মানসপুত্র' বলে আখ্যায়িত হন।
২৫৬৮৪

'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা:
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা - - সৈয়দ ওয়ালীউল্লাহ।
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ (আগস্ট ১৫, ১৯২২ - অক্টোবর ১০, ১৯৭১) আধুনিক বাংলা সাহিত্যের এক স্তম্ভপ্রতিম কথাশিল্পী। কল্লোল যুগের ধারাবাহিকতায় তার আবির্ভাব হলেও তিনি ইউরোপীয় আধুনিকতায় পরিশ্রুত নতুন কথাসাহিত্য বলয়ের শিলান্যাস করেন।
তার কিছু উপন্যাস সম্পাদনা:
লালসালু, শ্রাবণ ১৩৫৫/ জুলাই, ১৯৪৮; ঢাকা
চাঁদের অমাবস্যা, ১৯৬৪; ঢাকা
কাঁদো নদী কাঁদো, মে, ১৯৬৮; ঢাকা
২৫৬৮৫

বাংলা ভাষার উৎপত্তিকাল--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দশম শতাব্দী
ব্যাখ্যা:
বাংলা ভাষার উৎপত্তিকাল - - দশম শতাব্দী।
বাংলা ভাষার ইতিহাসকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়:
প্রাচীন বাংলা (৯০০/১০০০ – ১৪০০ খ্রিস্টাব্দ) — চর্যাপদ, ভক্তিমূলক গান এই সময়কার লিখিত নিদর্শন। এই সময় আমি, তুমি ইত্যাদি সর্বনাম এবং - ইলা, - ইবা, ইত্যাদি ক্রিয়াবিভক্তির আবির্ভাব ঘটে।
মধ্য বাংলা (১৪০০–১৮০০ খ্রিস্টাব্দ) — এ সময়কার গুরুত্বপূর্ণ লিখিত নিদর্শন চণ্ডীদাসের শ্রীকৃষ্ণকীর্তন ইত্যাদি। শব্দের শেষে "অ" ধ্বনির বিলোপ, যৌগিক ক্রিয়ার প্রচলন, ফার্সি ভাষার প্রভাব এই সময়ের সাহিত্যে লক্ষ্য করা যায়। কোনো কোনো ভাষাবিদ এই যুগকে আদি ও অন্ত্য এই দুই ভাগে ভাগ করেন।
আধুনিক বাংলা (১৮০০ খ্রিষ্টাব্দ থেকে - বর্তমান) — এই সময় ক্রিয়া ও সর্বনামের সংক্ষেপণ ঘটে, যেমন তাহার → তার; করিয়াছিল → করেছিল।
২৫৬৮৬

সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নীল লোহিত
ব্যাখ্যা:
সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম - - নীল লোহিত।
সুনীল গঙ্গোপাধ্যায় (৭ সেপ্টেম্বর ১৯৩৪ - ২৩ অক্টোবর ২০১২) বিশ শতকের শেষভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক।
২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুর পূর্ববর্তী চার দশক তিনি বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হিসাবে সর্ববৈশ্বিক বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে ব্যাপকভাবে পরিচিত ছিলেন। বাংলাভাষী এই ভারতীয় সাহিত্যিক একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটোগল্পকার, সম্পাদক, সাংবাদিক ও কলামিস্ট হিসাবে অজস্র স্মরণীয় রচনা উপহার দিয়েছেন।
সুনীল গঙ্গোপাধ্যায় "নীললোহিত", "সনাতন পাঠক", "নীল উপাধ্যায়" ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন।
২৫৬৮৭

'নদীমাতৃক' শব্দের সমাস হলো--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নদী মাতা যার
ব্যাখ্যা:
'নদীমাতৃক' শব্দের সমাস হলো - - নদী মাতা যার।
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে ব্যাধিকরণ বহুব্রীহি বলে।
যেমন: আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ, কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব।
২৫৬৮৮

'অপু' কোন উপন্যাসের চরিত্র?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
পথের পাঁচালী
ব্যাখ্যা:
'অপু' পথের পাঁচালী উপন্যাসের চরিত্র।
পথের পাঁচালী হলো প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি বিখ্যাত উপন্যাস। বাংলার গ্রামে দুই ভাইবোন অপু আর দুর্গার বেড়ে ওঠা নিয়েই বিখ্যাত এই উপন্যাস।
এই উপন্যাসের ছোটদের জন্য সংস্করণটির নাম আম আঁটির ভেঁপু। পরবর্তীকালে বিখ্যাত বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় এই উপন্যাসটি অবলম্বনে পথের পাঁচালী (চলচ্চিত্র) নির্মাণ করেন যা পৃথিবী - বিখ্যাত হয়।
২৫৬৮৯

'নীলদর্পণ' নাটক রচনা করেছেন--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা:
'নীলদর্পণ' নাটক রচনা করেছেন - - দীনবন্ধু মিত্র।
দীনবন্ধু মিত্র (ইংরেজি: Dinabandhu Mitra; ১৮৩০–১ নভেম্বর, ১৮৭৩) ১৮২৯ সালের ১০ই এপ্রিল চৌবেড়িয়া দীনবন্ধু বিদ্যালয় (উ.মা) এই দিনে তার জন্মদিন পালন করে।
দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত নাটক নীলদর্পণ প্রকাশিত হয় ১৮৬০ খ্রিষ্টাব্দে। এর পরে ১৮৬৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী।
দীনবন্ধুর দুটি উৎকৃষ্ট প্রহসন হল ''সধবার একাদশী'' ও বিয়ে পাগলা বুড়ো। ১৮৭২ খ্রিষ্টাব্দে তার অপর এক প্রহসন জামাই বারিক প্রকাশিত হয়। ১৮৭৩ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয় তার সর্বশেষ নাটক কমলে কামিনী।
২৫৬৯০

বাক্যের ক্ষদ্রতম একক--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শব্দ
ব্যাখ্যা:
বাক্যের ক্ষদ্রতম একক - - শব্দ।
শব্দ হলো অর্থবোধক ধ্বনিসমষ্টি, যা বাক্য গঠ‌নের মূল উপাদান। শব্দ একাধিক বর্ণ ও অক্ষর সমন্বয়ে গঠিত হয়ে থাকে ।
বাংলা ভাষার শব্দকে উৎপত্তিগত দিক দিয়ে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগগুলো হলো : তৎসম শব্দ, অর্ধ - তৎসম শব্দ, তদ্ভব শব্দ, দেশি শব্দ ও বিদেশি শব্দ।
২৫৬৯১

'ঠাকুর' পরিবারের আসল পদবি ছিল--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কুশাবী
ব্যাখ্যা:
'ঠাকুর' পরিবারের আসল পদবি ছিল - - কুশারী।
ঠাকুর পরিবারের আদি পদবী কুশারী এবং আদিনিবাস অধুনা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুশ নামক গ্রামে ৷এঁরা শাণ্ডিল্য গোত্রীয় রাঢ়ী ব্রাহ্মণ৷
পরবর্তীকালে কুশারীরা ছড়িয়ে পড়ে বঙ্গদেশের সর্বত্র - যশোরের ঘাটভোগ - দমুরহুদা থেকে ঢাকার কয়কীর্তন থেকে বাঁকুড়ার সোনামুখী থেকে খুলনার পিঠাভোগ৷ পিঠাভোগের কুশারীরাই হয়ে উঠল সবচেয়ে প্রভাবশালী ও অবস্থাপন্ন৷
২৫৬৯২

‘অহরহ’ - এর সঠিক সন্ধি-বিচ্ছেদ হচ্ছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অহঃ+অহ
ব্যাখ্যা:
‘অহরহ’ - এর সঠিক সন্ধি - বিচ্ছেদ হচ্ছে - অহঃ + অহ।
বিসর্গসন্ধি ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। বিসর্গ সন্ধির প্রকারভেদগুলো হচ্ছেঃ র জাত বিসর্গ এবং স জাত বিসর্গ। বিসর্গসন্ধি র্ ও স্ এর সংক্ষিপ্ত রূপ।
যেমন, আশীর্বাদ = আশীঃ + বাদ
২৫৬৯৩

'He lives from hand to mouth '---- এর সঠিক অনুবাদ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সে দিন আনে দিন খায়
ব্যাখ্যা:
'He lives from hand to mouth ' - - - -
এর সঠিক অনুবাদ সে দিন আনে দিন খায়।
২৫৬৯৪

' সকাল থেকে বৃষ্টি হচ্ছে '---- এর ইংরেজি অনুবাদ হলো ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
It has been raining since morning
ব্যাখ্যা:
' সকাল থেকে বৃষ্টি হচ্ছে ' - - - - এর ইংরেজি অনুবাদ হলো - -
- It has been raining since morning
২৫৬৯৫

অমিত্রাক্ষর ছন্দের প্রবতর্ক কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা:
বাংলা সাহিত্যর অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক ও রুপকার মাইকেল মধুসূদন দত্ত। তিনি সর্বপ্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ ঘটান ' পদ্মাবতী ' নাটকে। অন্যদিকে বাংলা সাহিত্যে সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ' ছন্দের যাদুকর'
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।