eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৫৬৬৬

যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কর্মকারক
ব্যাখ্যা:
যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে কর্মকারক বলে।
যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
কর্ম দুই প্রকার: মুখ্য কর্ম ও গৌণ কর্ম। যেমন: বাবা আমাকে (গৌণ কর্ম) একটি কলম (মুখ্য কর্ম) কিনে দিয়েছেন।
যেমন :
ধনী দরিদ্রকে ঘৃণা করে।
শিক্ষককে শ্রদ্ধা করিও।
ডাক্তার ডাক।
পুলিশ ডাক।
ঘোড়া গাড়ি টানে।
২৫৬৬৭

যে ব্যক্তির দুহাত সমান তালে চলে- তাকে কি বলে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সব্যসাচী
ব্যাখ্যা:
যে ব্যক্তির দুহাত সমান তালে চলে - তাকে সব্যসাচী বলে।
সব্যসাচী ১. /বিশেষণ পদ/ উভয় হস্তে সমান কাজ করতে সক্ষস এমন, উভয় হস্ত দ্বারা শরনিক্ষেপে সমর্থ এমন। ২. /বিশেষ্য পদ/ অর্জুন।
২৫৬৬৮

'হ্ম' যুক্তাক্ষরটি কোন ২টি বর্ণের যুক্তরূপ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হ+ম
ব্যাখ্যা:
ব্যাখাঃ এখানে যুক্ত অক্ষর টি লিখতে হলে আমাদের ২ টি অক্ষরের সমন্বয়ে লিখতে হবে। হ + ম = হ্ম
২৫৬৬৯

আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিষাদ
ব্যাখ্যা:
আনান্দ এর সামার্থক শব্দ হলো হর্ষ, পুলক, সুখ। সামার্থক নয় " বিষাধ"
২৫৬৭০

'ক্ষ' যুক্তাক্ষরটি কোন ২টি বর্ণের যুক্তরূপ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ক+ষ
ব্যাখ্যা:
ব্যাখাঃ এখানে যুক্তঅক্ষর টি লিখতে হলে ২ টি অক্ষরের সমন্বয়ে লিখতে হবে। ক + ষ = ক্ষ
২৫৬৭১

'যার অনেক বুদ্ধি আছে' তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
গভীর জলের মাছ
ব্যাখ্যা:
ব্যাখাঃ যার অনেক বুদ্ধী আছে বাগধারাটির অর্থ " গভীর জলের মাছ "
২৫৬৭২

'অর্বাচীন' এর বিপরীত শব্দ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রাচীন
ব্যাখ্যা:
ব্যখাঃ " অর্বাচীন " এর বীপরিত শব্দ " প্রাচীন "
২৫৬৭৩

'যথেষ্ট' এর সন্ধি বিচ্ছেদ কেমন হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যথা+ইষ্ট
ব্যাখ্যা:
আ + ই = এ
যথা + ইষ্ট = যথেষ্ট
২৫৬৭৪

'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি রচয়িতা--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অদ্বৈত মল্লবর্মণ
ব্যাখ্যা:
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটি রচয়িতা - - অদ্বৈত মল্লবর্মণ।
অদ্বৈত মল্লবর্মণ (১জানুয়ারি, ১৯১৪ - ১৬ এপ্রিল, ১৯৫১) বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক। তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়ীয়া মহকুমার গোকর্ণঘাট গ্রামে জন্মগ্রহণ করেন।
তিতাস একটি নদীর নাম শিরোনামের একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন। এই উপন্যাসটি সর্বপ্রথম 'মাসিক মোহাম্মদী' পত্রিকায় প্রকাশিত হয়।
২৫৬৭৫

'চার রাস্তার সমাহার' বাক্যটির সংকোচন রূপ কি হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
চৌরাস্তা
ব্যাখ্যা:
'চার রাস্তার সমাহার' বাক্যটির সংকোচন রূপ হবে চৌরাস্তা।
সমাহার বা সমষ্টি বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।
তবে অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধার‍য় সমাসের অন্তর্ভুক্ত করেছেন।
ত্রিকাল (তিন কালের সমাহার), চৌরাস্তা (চৌরাস্তার সমাহার), তেমাথা (তিন মাথার সমাহার), শতাব্দী (শত অব্দের সমাহার), পঞ্চবটী (পঞ্চবটের সমাহার), ত্রিপদী (ত্রি বা তিন পদের সমাহার)।
২৫৬৭৬

'আলালের ঘরের দুলাল ' উপন্যাসটির রচয়িতা--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা:
'আলালের ঘরের দুলাল ' উপন্যাসটির রচয়িতা - - প্যারীচাঁদ মিত্র।
প্যারীচাঁদ মিত্র (২২শে জুলাই, ১৮১৪ - ২৩শে নভেম্বর, ১৮৮৩) বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক; ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর।
আলালের ঘরের দুলাল (তার শ্রেষ্ঠ এবং বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস)। ১৮৫৮ খ্রি. প্রকাশিত এই উপন্যাসটির অন্যতম প্রধান চরিত্র ঠকচাচা । উল্লেখ্য যে এখানে তিনি যে কথ্য ভাষা ব্যবহার করেছিলেন তা আলালী ভাষা নামে পরিচিতি লাভ করেছে। এই গ্রন্থটি ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল The spoiled child নামে।
২৫৬৭৭

"কান ভারী করা" শব্দদ্বয়ের এর অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কুপরামর্শ দেওয়া
ব্যাখ্যা:
ব্যাখাঃ কান ভারী করা এই বাগধারাটির অর্থ হলো
" কুপরামর্শ করা"
২৫৬৭৮

'আবার আসিব ফিরে এই ধান সিঁড়িটির তীরে এই বাংলায়'-- এ লাইনটি কোন কবির কবিতায় পাওয়া যাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
জীবনানন্দ দাশ
ব্যাখ্যা:
আবার আসিব ফিরে
- জীবনানন্দ দাশ
by nabiul

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে - এই বাংলায়হয়তো মানুষ নয় - হয়তো বা শংখচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশেকুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব - কিশোরীর - ঘুঙুর রহিবে লাল পায়সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসেজলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়।
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমূলের ডালে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালেডিঙ্গা বায়; রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়েদেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভীড়ে।
২৫৬৭৯

'কবর' নাটকের রচয়িতা --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মুনীর চৌধুরী
ব্যাখ্যা:
'কবর' নাটকের রচয়িতা - - মুনীর চৌধুরী।
আবু নয়ীম মোহাম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ - ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগ্মী এবং বুদ্ধিজীবী।
তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার। তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার চাটখিল থানাধীন গোপাইরবাগ গ্রামে।
কবর (রচনাকাল ১৯৫৩, প্রকাশকাল ১৯৬৬) পূর্ববাংলার প্রথম প্রতিবাদী নাটক। নাটকটির পটভূমি হলো ১৯৫২ এর ভাষা আন্দোলন।
২৫৬৮০

'কপালের লিখন বলতে কি বুঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বিধতার ইচ্ছা
ব্যাখ্যা:
কপালের লিখন বিশেষ্য পদ যার অর্থ বিধিলিপি, ভাগ্যলিপি, ভবিতব্য, বিধাতার ইচ্ছা।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।