eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬০৮৬

ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
কৃৎ প্রত্যয়
ব্যাখ্যা:
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে - - - কৃৎ প্রত্যয়।
ক্রিয়া প্রকৃতির সঙ্গে যেই প্রত্যয় যুক্ত হয়, তাকে কৃৎ প্রত্যয় বলে।
যেমন, উপরের উদাহরণে, ‘√পড়’ - এর সঙ্গে ‍যুক্ত হওয়া ‘উয়া’, ‘√নাচ’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘উনে’ এবং ‘√জিত’ - এর সঙ্গে যুক্ত হওয়া ‘আ’ কৃৎ প্রত্যয়।
২৬০৮৭

'পর্বত' এর সমার্থক শব্দ নয় ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শিলা
ব্যাখ্যা:
পর্বত এর সমার্থক শব্দ - পাহাড়, অচল, গিরি, শৈল, ভূধর, অদ্রি, মহীধর।
শিলা শব্দের সমার্থক শব্দ - পাথর, প্রস্তর, পাষাণ, উপল, মনি।
২৬০৮৮

'কুল কাঠের আগুন' -এর প্রকৃত অর্থ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
তীব্র জ্বালা
ব্যাখ্যা:
'কুল কাঠের আগুন' - এর প্রকৃত অর্থ - তীব্র জ্বালা।
কাঠের পুতুল এর অর্থ - নির্জীব, অসার।
অল্পবিদ্যা ভয়ঙ্করী এর অর্থ - সামান্য বিদ্যার অহঙ্কার।
অগাধ জলের মাছ এর অর্থ - সুচতুর ব্যক্তি।
২৬০৮৯

কুঁড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আঠারো মাসে বছর
ব্যাখ্যা:
আঠারো মাসে বছর বাগধারা দ্বারা বুঝায় - কুঁড়ে স্বভাব।
ঊনপঞ্চাশ বায়ু দ্বারা বুঝায় - পাগলামি, অল্প বিদ্যা ভয়ঙ্করী দ্বারা বুঝায় - অহেতুক গর্ব, অকালকুষ্মাণ্ড শব্দ দ্বারা বুঝায় - অপদার্থ।
২৬০৯০

'নীরস' এর সন্ধি বিচ্ছেদ ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিঃ + রস
ব্যাখ্যা:
নীরস এর সন্ধি বিচ্ছেদ = নিঃ + রস
পূর্বপদ এর শেষে র - জাত বিসর্গ যুক্ত ই - ধ্বনি বা উ - ধ্বনি এবং পরপদের গোড়ায় র থাকলে সন্ধিতে বিসর্গ লোপ পায় এবং ই বা ঈ - ধ্বনি দীর্ঘতা পেয়ে ঈ বা ঊ - ধ্বনি হয়।
২৬০৯১

যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা:
যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে।
যেমন - পড় + উয়া = পড়ুয়া। এখানে 'উয়া' একটি প্রত্যয়।
২৬০৯২

”চর্যাপদ” কোথা থেকে আবিষ্কার করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা:
”চর্যাপদ” নেপাল থেকে আবিষ্কার করা হয় ।
বাংলা সাহিত্যের আদি নিদর্শন বা গ্রন্থ হলো 'চর্যাপদ' । ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সলে নেপালের রাজদরবার থেকে 'চর্যাপদ' আবিষ্কার করেন এবং তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১৯১৬ সালে তা গ্রন্থাকারে প্রকাশিত হয় । 'চর্যাপদ' - এ ২৩ জন (মতান্তরে ২৪) পদকর্তা রয়েছেন । 'চর্যাপদ' - এর প্রাচীনতম বা আদিকবি লুইপা এবং সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা (১৩টি) ।
২৬০৯৩

'সৌভাগ্যের বিষয়' কথাটি কোন বাগধারা দিয়ে বঝানো হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
একাদশে বৃহস্পতি
ব্যাখ্যা:
একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয়।
কেউকেটা বাগধারা গুরুত্বপূর্ণ ব্যক্তি বোঝায়। শাপে বর বাগধারা দ্বারা অনিষ্টে ইস্ট লাভ, ব্যাঙের আধুলি বাগধারা দ্বারা গরিবের অতি সামান্য সময় কে বোঝায়।
২৬০৯৪

'পৌরসভা' কোন তৎপুরুষ সমাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ষষ্ঠী
২৬০৯৫

কোনটি প্রতিশব্দ নয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অনিল
ব্যাখ্যা:
সমার্থক বলতে বুঝায় সমান অর্থ। অর্থাৎ সমার্থক শব্দ বা প্রতিশব্দ হলো অনুরূপ বা সম অর্থবোধক শব্দ। যে শব্দ অন্য কোন শব্দের একই অর্থ কিংবা প্রায় সমান অর্থ প্রকাশ করে, তাকে সমার্থক শব্দ বলা হয়। সমার্থক শব্দের একটিকে অন্যটির প্রতিশব্দ বলা হয়। ইংরেজিতে যাকে বলা হয় Synonym. উদাহরণ - অশ্রু: চোখের জল, নেত্রবারি, ধারাপাত, বর্ষণ।
২৬০৯৬

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নিশাপতি
ব্যাখ্যা:
নিশারাথ, নিশাপতি - [বিশেষ্য পদ] চন্দ্র।
২৬০৯৭

'জল' শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অম্বু
ব্যাখ্যা:
বাংলা ভাষায় বহু শব্দ রয়েছে, যেসব শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব‍্যবহৃত হয়। বাংলা ডিকশনারীতে অম্বু শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। যেমন: ১। জল। ২। পানি। ৩। বারি। ৪। সলিল। ৫। মূত্র। ৬। পয়: ৭। উদক। ৮। নীর। ৯। পুষ্করিণী। ১০। সমুদ্র। ১১। নদী। ১২। হ্রদ। ১৩। জল থেকে বা জলে জন্ম হয়েছে এমন বা জল দেয় এমন।
২৬০৯৮

'রাজা' শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
নরেন্দ্র
ব্যাখ্যা:
রাজা শব্দের সমার্থক শব্দ - নৃপতি,নরপতি,ভূপতি, মহীপতি, নরেন্দ্র ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষ্য পদ।
তাই সঠিক উত্তর: নরেন্দ্র।
২৬০৯৯

'বায়ু' শব্দের সমার্থক শব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বাত
ব্যাখ্যা:
বাত - (১) [বিশেষ্য পদ] বায়ু, বাতাস, রোগবিশেষ, জার। (২) [বিশেষণ পদ] গত।
২৬১০০

বিজ্ঞান চর্চায় মাতৃভাষাকে সবচেয়ে উপযোগী বলে বিবেচনা করতেন -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মুহম্মদ কুদরাত-এ খুদা
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।