বাংলা ভাষা ইন্দো - ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, খ্রিস্টীয় সপ্তম শতকে গৌড়ায় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় উদ্ভব। অন্যদিকে ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে। এছাড়া আয়ারল্যান্ডের খ্যাতিমান ভাষাতত্ত্ববিদ জর্জ আব্রাহাম গ্রিয়ারসন মনে করেন, মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নিয়েছে বাংলা ভাষা। বাংলা ভাষার আগমন শৃঙ্খল : ইন্দো - ইউরোপীয় ভাষাগোষ্ঠী>শতম>আর্য>ভারতীয়>প্রাচীন ভারতীয় আর্য> প্রাচীন ভারতীয় কথ্য আর্য>আদিম প্রাকৃত>প্রাচীন প্রাচ্য>মাগধী প্রাকৃত/ গৌড়ীয় প্রাকৃত/মাগধী অপভ্রংশ/গৌড়ীয় অপভ্রংশ বঙ্গ কামরূপী>বাংলা।প্রাকৃত শব্দের শাব্দিক অর্থ সাধারণ। প্রাকৃত বলতে সাধারণ জনগণের মুখের ভাষা বোঝায়।
২৬০৭২
কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয়?
পাল শাসনামলে বাংলার বাংলা লিপির প্রাধান্য পরিলক্ষিত হয় এবং কালক্রমে তা একচ্ছত্র প্রভাব বিস্তার করে সেন বংশের শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়। পরবর্তী দুইশত বছর ধরে অক্ষর গঠনের ধারাবাহিকতা রক্ষিত হলেও পনের শতকে এসে তা মোটামুটি স্থায়ী রূপ লাভ করে।
'শিব মন্দির' কাব্যগ্রন্থটির রচয়িতা কায়কোবাদ।
কায়কোবাদ, মহাকবি কায়কোবাদ বা মুন্সী কায়কোবাদ (১৮৫৭ - ২১ জুলাই, ১৯৫১) বাংলা ভাষার উল্লেখযোগ্য কবি যাকে মহাকবিও বলা হয়। তার প্রকৃত নাম কাজেম আল কোরায়শী।
বিরহ বিলাপ (১৮৭০) (এটি তার প্রথম কাব্যগ্রন্থ), কুসুম কানন (১৮৭৩), অশ্রুমালা (১৮৯৬); মহাশ্মশান (১৯০৪), এটি তার রচিত মহাকাব্য, শিব - মন্দির বা জীবন্ত সমাধি (১৯২১), অমিয় ধারা (১৯২৩)।
'দেবী চৌধুরানী' উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (২৬ জুন ১৮৩৮ - ৮ এপ্রিল ১৮৯৪) ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্যে তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়।
বাংলা ভাষার প্রথম সার্থক ঔপন্যাসিক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশনন্দিনী ছিলো প্রথম সার্থক বাংলা উপন্যাস যেটা বাংলা সাহিত্যের দ্বার উন্মোচন করেছিলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোট ১৫টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ (১৮৮২) উপন্যাসের কবিতা বন্দে মাতরম ১৯৩৭ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়।
'তাসের দেশ' নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট ১৯৪১ ; ২৫শে বৈশাখ, ১২৬৮ - ২২শে শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
[ষগীতিনাট্য রচনার পর রবীন্দ্রনাথ কয়েকটি কাব্যনাট্য রচনা করেন। শেকসপিয়রীয় পঞ্চাঙ্ক রীতিতে রচিত তার রাজা ও রাণী (১৮৮৯) ও বিসর্জন (১৮৯০)। কাব্যনাট্য পর্বে রবীন্দ্রনাথের আরও দুটি উল্লেখযোগ্য নাটক হল চিত্রাঙ্গদা (১৮৯২) ও মালিনী (১৮৯৬)।
২৬০৭৬
'শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ' অনুবাদ গ্রন্থটির রচয়িতা কে?
'শিকওয়াহ ও জওয়াব ই শিকওয়াহ' অনুবাদ গ্রন্থ টির রচয়িতা ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ।
ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ ১০ জুলাই ১৮৮৫ সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। শিকওয়াহ ও জওয়াব ই শিকওয়াহ তার অন্যতম অনুবাদ গ্রন্থ। এছাড়াও তাঁর উল্লেখযোগ্য অনুবাদগ্রন্থ দিওয়ান - ই - হাফিজ, মহানবী, মহরম শরীফ।
২৬০৭৭
সে "তোমাকে" ভয় পায় --- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
'সর্বহারা' কাজী নজরুল ইসলামের একটি জীবনী মূলক কাব্য। সর্বহারা কাব্যটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। তার জীবনী মূলক কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো চিত্তনামা, সর্বহারা, ফনিমনসা, সিন্ধু হিন্দোল, প্রলয় শিখা।
২৬০৭৯
"তোমার" পূজার ছলে তোমায় ভুলেই থাকি --- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
"তোমার" পূজার ছলে তোমায় ভুলেই থাকি - - - বাক্যে উদ্ধৃত শব্দটি সম্প্রদান কারকে ২য়া বিভক্তি।
সংস্কৃত ব্যাকরণ অনুযায়ী, যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে সম্প্রদান কারক বলে। এখানে লক্ষণীয় যে, বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক।
যেমন : দরিদ্রকে দান করো। ভিখারিকে ভিক্ষা দাও। দরিদ্রকে ধন দাও।
২৬০৮০
"পাগলে" কিনা বলে। ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
পাগলে কিনা বলে। বাক্যে 'পাগলে' হল কর্তৃ কারকে সপ্তমী বিভক্তি।
যে বিশেষ সভা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বা কর্তৃকারক বলে। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তরে কর্তৃ কারক নির্ণয় করা যায়।
'কেশ' এর সমার্থক শব্দ নয় - - - ললাট।
কেশ শব্দের সমার্থক শব্দ হচ্ছে চুল, চিকুর, কুন্তল, কেশপাশ, কেশদাম, অলক।
ললাট শব্দের সমার্থক শব্দ হচ্ছে কপাল, ভাল, ভাগ্য, অলীক, অদৃষ্ট, নিয়তি।
২৬০৮২
এই "নদীর" মাছ বড়।---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
এই নদীর মাছ বড়। বাক্যে নদীর শব্দটি অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি।
ক্রিয়া সময় বিষয় ও স্থানকে অধিকরণ কারক বলে। কোথায় কিসে কখন দিয়ে প্রশ্নের উত্তরে অর্থাৎ স্থান কাল পাত্র সময় বিষয় বোঝালে অধিকরণ কারক হয়।
গৌরচন্দ্রিকা বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়।
গণেশ উল্টানো বাগধারার অর্থ - তুলে নেওয়া বোঝায়।
কূপমন্ডুক বাগধারার অর্থ - সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন।
টইটুম্বুর শব্দের অর্থ - কানায় কানায় পূর্ণ।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।