'ক্রীতদাসের হাসি' - এর রচয়িতা 'শওকত ওসমান'।
কথা সাহিত্যিক শওকত ওসমান এ উপন্যাসের জন্য 'আদমজী পুরস্কার' লাভ করেন। উপন্যাসটি প্রতীক আশ্রয়ী। এতে তৎকালীন পাকিস্থানীদের বিরূপ শাসনের সমালোচনা করা হয়েছে।
'যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই' - উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধে পাওয়া যায়।
'যেখানে ফ্রি থিংকিং নেই সেখানে কালচার নেই' উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রবন্ধ থেকে নেয়া হয়েছে।
পরস্পর শব্দটির সন্ধিবিচ্ছেদ পর + পর।
যে সকল ব্যঞ্জনসন্ধি কোনো নিয়ম না মেনে, বরং নিয়মের ব্যতিক্রম করে সন্ধি হয়, তাদেরকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
যেমন, ‘পতৎ + অঞ্জলি’, এখানে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ‘ত’ এর সঙ্গে স্বরধ্বনি ‘অ’ এর সন্ধি হয়েছে। সুতরাং, সন্ধির নিয়ম অনুসারে ‘ত’ এর জায়গায় ‘দ’ হওয়ার কথা। তার বদলে একটি ‘ত’ লোপ পেয়ে হয়েছে ‘পতঞ্জলি’। এরকম -
নিপাতনে সিদ্ধ সন্ধি:
আ + চর্য = আশ্চর্য,
গো + পদ = গোষ্পদ,
বন + পতি = বনস্পতি,
বৃহৎ + পতি = বৃহস্পতি,
তৎ + কর = তস্কর,
পর + পর = পরস্পর,
ষট + দশ = ষোড়শ,
এক + দশ = একাদশ
২৬৪২২
”দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কোন বিদেশ ন যায়।” -কবিতাংশটি কার?
'দেশি ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। ' - - কবিতাংশটির কবি আবদুল হাকিমের।
ষোড়শ শতকের মুসলিম কবি আব্দুল হাকিম নূরনামা কাব্যের 'বঙ্গবাণী' কবিতায় রে কবিতাংশটি রয়েছে। এ ছাড়াও এতে রয়েছে 'যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবানী। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। '
রবীন্দ্রনাথ ঠাকুর 'নাইট' উপাধি ত্যাগ করেন ১৯১৯ সালে।
জেনারেল ডায়ারের নেতৃত্বে ১৯১৯ সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ অন্যায় হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকার প্রদত্ত 'নাইট' উপাধি ত্যাগ করেন।
'শকুন্তলা' ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর লেখা গ্রন্থ।
সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (1820 - 1891) গদ্যগ্রন্থ 'শকুন্তলা' (1854) কালিদাসের 'অভিজ্ঞানশকুন্তলম্' নাটকের উপাখ্যান ভাগ এর বঙ্গানুবাদ।
'পুরাধ্যক্ষ' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ পুর + অধ্যক্ষ।
কোনো অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পরে ঘোষ ধ্বনি আসলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনিটি তার নিজের বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়।
অর্থাৎ, ক, চ, ট, ত, প - এদের পরে গ, জ, ড, দ, ব কিংবা ঘ, ঝ, ঢ, ধ, ভ কিংবা য, র, ব থাকলে প্রথম ধ্বনি (ক, চ, ট, ত, প) তার নিজের বর্গের তৃতীয় ধ্বনি (গ, জ, ড, দ, ব) হয়ে যায়।
অর্থাৎ, বর্গের প্রথম ধ্বনিগুলোর কোনোটি থাকলে, এবং তার পরে বর্গের তৃতীয় বা চতুর্থ ধ্বনিগুলোর কোনোটি বা য, র, ব (এরা সবাই ঘোষ ধ্বনি) আসলে বর্গের প্রথম ধ্বনি তার নিজ বর্গের তৃতীয় ধ্বনি হয়।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।