বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ প্যারীচাঁদ মিত্র রচিত প্রথম উপন্যাস "আলালের ঘরের দুলাল "।
এটি ১৮৫৭ সালে প্রকাশিত হয়।
এ উপন্যাসের উপজীব্য বিষয় ধনীর দুলাল মতিলাল - এর নষ্ট হওয়া, ধূর্ত উকিল বটেলর, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি জীবন্ত চরিত্র।
ঔপন্যাসিক আবু ইসহাক - এর প্রথম উপন্যাস সূর্য দীঘল বাড়ি।
এটি ১৯৫৫ সালে প্রকাশিত হয়।
উপন্যাসটি বাংলাদেশের গ্রাম জীবনের বিশ্বস্ত দলিল।
কয়েকটি চরিত্র হলো - জয়গুণ, হাসু, শফি ইত্যাদি।
বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত গল্পগ্রন্থ ‘প্রাগৈতিহাসিক’ (১৯৩৭)। শিরোনাম গল্পের বিখ্যাত দুটি প্রধান চরিত্র ভিখু ও পাঁচি।
বঙ্কিমচন্দ্রের প্রথম বাংলা উপন্যাস হলো - দুর্গেশনন্দিনী।
এটি প্রকাশিত হয় ১৮৬৫ সালে।
এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস।
আর তার প্রথম উপন্যাস হলো - Rajmohan's wife.
‘দোলনচাপা’ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়। এটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত। আর বলাকা, সোনার তরী, মানসী - বিখ্যাত কাব্যগ্রন্থ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত।
কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস - পদ্মা নদীর মাঝি।
উপন্যাসটিতে জেলে জীবনের সুখ - দুঃখ বর্ণনা করা হয়েছে।
উল্লেখযোগ্য চরিত্র হলো - কুবের, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিয়া ইত্যাদি।
কাজী নজরুল ইসলামের "অগ্নিবীণা " কাব্যে মোট বারটি কবিতা রয়েছে।
উল্লেখযোগ্য কবিতা হলো - প্রলয়োল্লাস, আগমনী৷ ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, খেয়াপারের তরণী, কোরবানী ও মহররম।
‘বিষাদ - সিন্ধু’ উপন্যাসের প্রধান চরিত্র ইমাম হোসেনের সঙ্গে দামেস্ক অধিপতি মাবিয়ার একমাত্র পুত্র এজিদের কারবালা প্রান্তরের রক্তক্ষয়ী যুদ্ধ এবং ইমাম হোসেনের করুণ মৃত্যুকাহিনিকে উপজীব্য করে মীর মশাররফ হোসেন রচনা করেন উপন্যাসটি।
মাইকেল মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী লেখক, প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক নাট্যকার, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, প্রথম সার্থক ট্র্যাজেডির রচয়িতা অবিধায় ভূষিত হয়।
২৬৩৮৪
'ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে চাইয়া রে' - কোন ধরনের গান?
ভাওয়াইয়া মূলত বাংলাদেশের রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ও আসামের গোয়ালপাড়ায় প্রচলিত এক প্রকার পল্লীগীতি। এসকল গানের বৈশিষ্ট্য হচ্ছে এ গানগুলোতে স্থানীয় সংস্কৃতি, জনপদের জীবনযাত্রা, তাদের কর্মক্ষেত্র, পারিবারিক ঘটনাবলী ইত্যাদির সার্থক প্রয়োগ ঘটেছে।
যেমনঃ গরুর গাড়ি চালক বা গাড়িয়ালকে উদ্দেশ্য করে বলছে -
ওকি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চাঞা রে। যেদিন গাড়িয়াল উজান যায়।
ডাউনলোড সম্পন্ন হলে ফাইলটি ওপেন করে Install চাপুন।
যদি "Install unknown apps" বা "Unknown sources" অনুমতি চায়, তাহলে সেটি Allow করে আবার ইনস্টল করুন।
ইনস্টল শেষ হলে অ্যাপটি খুলে আপনার অ্যাকাউন্টে লগইন করুন।
অ্যাপের সুবিধা:
সকল লাইভ ক্লাস
রেকর্ডেড ক্লাস
অনলাইন পরীক্ষা
ই-বুক ও নোটিশ
সবকিছু এক জায়গা থেকেই সহজে ব্যবহার করুন!
ব্রাউজারে খুলুন
⚠️ মনে হচ্ছে আপনি এই ওয়েবসাইটটি ফেসবুক বা অন্য কোনো অ্যাপের ভেতরের ব্রাউজার থেকে খুলেছেন।
ভালোভাবে কাজ করার জন্য দয়া করে এটি আপনার মূল ব্রাউজারে (যেমন Chrome) খুলুন।
👉 উপরে থাকা ⋮ বা ••• বাটনে চাপ দিন → তারপর “Open in Browser” সিলেক্ট করুন।