eProstuti
স্বাগতম শিক্ষার্থী!

অনলাইন কোর্স ও পরীক্ষায় অংশ নিতে লগইন করুন

লগইন / রেজিস্টার
ওয়েবসাইট মেন্যু
MCQ: ৩৪৬০৩ টি
সকল বিষয়
বাংলা
সঠিক উত্তর বাছাই করে আপনার প্রস্তুতি যাচাই করুন
২৬৪৭৬

”ইন্দিরা” গ্রন্থটি কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যা:
'ইন্দিরা' গ্রন্থটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা।
এটি গল্প না উপন্যাস, এ নিয়ে বিতর্ক বিদ্যমান। ১৮৭২ সালে 'বঙ্গদর্শনে' প্রথম প্রকাশিত হয় এবং 'উপকথা' (১৮৭৭) গ্রন্থে সংকলিত হয়। ১৮৯৩ সালে পুনর্লিখিত ও পরিবর্ধিত হয়।
২৬৪৭৭

”চাঁদের অমাবস্যা” কোন শ্রেণীর উপন্যাস?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
মনসমীক্ষমূলক
ব্যাখ্যা:
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটি মনসমীক্ষা মূলক ।
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত এ উপন্যাসে গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরা হয়েছে ।
২৬৪৭৮

”বাংলার ইতিহাস” গ্রন্থটি কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রমেশচন্দ্র মজুমদার
ব্যাখ্যা:
'বাংলার ইতিহাস' - গ্রন্থটি রচনা করেন রমেশ চন্দ্র মজুমদার।
প্রশ্নে বাংলার ইতিহাস হলে উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার । অন্যথায় উত্তর নেই।
২৬৪৭৯

”কলসটি কানায় কানায় পূর্ণ”- “কলসটি” কোন কারকে কোন বিভক্তি

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
আধারাধিকরণে সপ্তমী
ব্যাখ্যা:
”কলসটি কানায় কানায় পূর্ণ” - “কলসটি” আধারাধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন -
আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
২৬৪৮০

”শ্রদ্ধা” শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শ্রৎ+ধা+অ+আ
ব্যাখ্যা:
সংস্কৃত কৃৎ প্রত্যয় অ( অঙ) + স্ত্রী প্রত্যয় 'আ' সাধিত শব্দ হলো শ্রদ্ধা। এর গঠন : শ্রৎ + √ধা + অ + আ = শ্রদ্ধা।
২৬৪৮১

সর্বাঙ্গে ব্যথা, ওষধ দিব কোথা? “সবাঙ্গে” কোন কারকে কোন বিভক্তি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা:
সর্বাঙ্গে ব্যাথা, ওষুধ দিব কোথা? এখানে সর্বাঙ্গে
অধিকরণে ৭মী বিভক্তি ।
অধিকরণ কারক ৩ প্রকার। যথা ; ১. আধারাধিকরণ ২. ভাবাধিকরণ ৩ . স্থানাধিকরণ।
২৬৪৮২

”ছাড়পত্র” কাব্যটি কার রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা:
'ছাড়পত্র' - কাব্যটি সুকান্ত ভট্টাচার্যের লেখা ।
কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬ - ১৯৪৭) রচিত অন্যান্য কাব্যগ্রন্থ - ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ও গীতিগুচ্ছ। 'ছাড়পত্র' কাব্যের বিখ্যাত লাইন - এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি ।
২৬৪৮৩

”নদী ও নারী” গ্রন্থটি কার লেখা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হুমায়ুন কবীর
ব্যাখ্যা:
'নদী ও নারী' - গ্রন্থটি হুমায়ুন কবীরের লেখা ।
তিনি একাধারে লেখক ও রাজনীতিবিদ, তাঁর সম্পাদিত পত্রিকা 'চতুরঙ্গ'।
২৬৪৮৪

”জঙ্গনামা” কাব্যের বিষয় কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
যুদ্ধ-বিগ্রহ
ব্যাখ্যা:
জঙ্গনামা মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য। ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা। বিশেষত হযরত মুহম্মাদ (স.) ও তাঁর স্বজনদের যুদ্ধই এ শ্রেণীর কাব্যের মূল বিষয়। যেসব যুদ্ধের ঘটনা ও পরিণাম অত্যন্ত করুণ ও মর্মান্তিক, সাধারণত সেসব যুদ্ধের কথাই মানুষকে বেশি আলোড়িত করে। তাই আরবি - ফারসি সাহিত্যে যেমন, বাংলা সাহিত্যেও তেমনি ‘জঙ্গনামা’ বলতে বিশেষভাবে কারবালার যুদ্ধ ও তার বিষাদময় ঘটনাবলি সংক্রান্ত রচনাকেই বোঝায়।
২৬৪৮৫

”ক্ষীয়মান” এর বিপরীত শব্দ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
বর্ধমান
ব্যাখ্যা:
ক্ষীয়মাণ শব্দের অর্থ - কমিয়া আসিতেছে এমন,ক্ষয় হয়তেছে এমন ইত্যাদি।প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
বর্ধমান শব্দের অর্থ - বৃদ্ধিশীল, বর্ধিত হচ্ছে এমন । প্রদত্ত শব্দটি একটি বিশেষণ পদ।
তাই ক্ষীয়মাণ এর বিপরীত শব্দ বর্ধমান।
২৬৪৮৬

”হ্ম” এর বিশ্লিষ্ট রূপ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
হ+ম
ব্যাখ্যা:
ক্ষ্ণ = ক + ষ + ণ; যেমন - তীক্ষ্ণ
হ্ম = হ + ম; যেমন - ব্রাহ্মণ
২৬৪৮৭

কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
ঢাকা কেন্দ্রীয় কারাগারে
ব্যাখ্যা:
প্রখ্যাত নাট্যকার মুনীর চৌধুরীর ভাষা আন্দোলনের উপর রচিত নাটক ‘কবর’। ১৯৫৩ সালে রণেশ দাশগুপ্তের অনুরোধে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে বসে রচনা করেন এবং রাজবন্দীদের দ্বারা নাটকটি সর্বপ্রথম এখানেই অভিনীত হয়।
২৬৪৮৮

”ইউসুফ জুলেখা” কি জাতীয় রচনা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
রোমান্টিক প্রণয়কাব্য
ব্যাখ্যা:
ইউসুফ - জোলেখা মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় - কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে(১৩৯৩ - ১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ - জোলেখা কাব্য রচনা করেন। শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ - জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন। তার মধ্যে আবদুল হাকিম, শাহ গরিবুল্লাহ, গোলাম সফাতুল্লাহ, সাদেক আলী এবং ফকির মোহাম্মদ উল্লেখযোগ্য।
২৬৪৮৯

”যামিনী” এর প্রতিশব্দ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
শর্বরী
ব্যাখ্যা:
‘যামিনী’ শব্দের অর্থ রাত্রি। ‘প্রসূদ’ অর্থ ফুল, ‘দামিনী’ অর্থ বিদ্যুৎ এবং ‘নিকর’ অর্থ সমূহ, রাশি। ‘শর্বরী’’ অর্থ রাত্রি। সুতরাং, সঠিক উত্তর (গ)। রাত্রি - এর আরও কয়েকটি প্রতিশব্দঃ রজনী, ক্ষণদা, নিশা, বিভাবরী ইত্যাদি।
২৬৪৯০

দুটি বাক্যের মধ্যে অর্থের সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
সঠিক উত্তর:
সেমিকোলন
ব্যাখ্যা:
সেমিকোলন (;) একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট সম্বন্ধ থাকলে বাক্য্যগুলোকে একটু বেশি থামার চিহ্ন দিয়ে ভাগ করতে হয়। এক্ষেত্রে ব্যবহৃত হয় সেমিকোলন।
Support
Curiosity AI Assistant
24/7 লাইভ
eProstuti ডেটাবেস ও অটোমেশন ইঞ্জিন
এআই চ্যাট WhatsApp Messenger Instagram
👋 আসসালামু আলাইকুম শিক্ষার্থী !

আমি eProstuti Curiosity AI। আমাদের সকল লাইভ কোর্স, মডেল টেস্ট, ই-বুক, নোটিশ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য নিমেষেই জানতে পারবেন।

দ্রুত উত্তরের জন্য নিচের টপিক চাপুন অথবা নিচে লিখুন:

উত্তরের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে...
eProstuti AI সহকারী
সার্বক্ষণিক সহায়তায় প্রস্তুত
লগইন আবশ্যক

ব্যক্তিগত সহায়তা এবং আপনার কোর্স, পরীক্ষা ও পেমেন্ট হিস্ট্রি দেখতে অ্যাকাউন্টে লগইন করুন।

* চ্যাটবট সরাসরি অ্যাকাউন্ট তৈরি বা লগইন করতে পারে না।